ঘরের মাঠে ইশান কিষাণের আগ্রাসী ব্যাটিং। পাশাপাশি নজর কাড়লেন বৈভব সূর্যবংশীও (Vaibhav Sooryavanshi)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টির আগে রাঁচিতে ভারতীয় দলের অনুশীলনে নজর ছিল এই দুই ব্যাটারের দিকে। নেটে একের পর এক বল সীমানার বাইরে পাঠিয়ে বুঝিয়ে দিলেন, সুযোগ পেলে তাঁরা ম্যাচের রং বদলে দিতে পারেন।
শুক্রবার রাঁচির জেএসসিএ স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত। প্রথম ম্যাচে আট উইকেটে জিতে ইতিমধ্যেই সিরিজে এগিয়ে রয়েছেন শ্রেয়স আইয়াররা। এবার লক্ষ্য ব্যবধান বাড়ানো। তার আগে বৃহস্পতিবারের অনুশীলনে নজর কাড়লেন ঝাড়খণ্ডের ঘরের ছেলে ইশান এবং তরুণ প্রতিভা বৈভব (Vaibhav Sooryavanshi)।
<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>Vaibhav Sooryavanshi only dealing in sixes during practice session today at JSCA stadium, Ranchi! ☠️🔥🏏 – Head Coach Gautam Gambhir watching &amp; Vaibhav smashing. 🥵 #VaibhavSooryavanshi #Cricket #INDvWI #Ranchi https://t.co/JP246zB0H0</p>— Cricket Guru (@CricketGuru_CG) <a href=”https://x.com/CricketGuru_CG/status/2108407645719908761?ref_src=twsrc%5Etfw”>October 9, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>
ঘরের মাঠে আত্মবিশ্বাসী ইশান
রাঁচির মাঠ ইশানের কাছে ঘরবাড়ির মতো। ঝাড়খণ্ডের অধিনায়ক হিসাবে এই মাঠে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। বৃহস্পতিবার নেটে বেশ কিছুক্ষণ ব্যাট করেন ইশান। স্পিনারদের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং করেন। বেশ কয়েকটি বল সোজা গ্যালারিতে গিয়ে পড়ে। তাঁকে বল করেন রবি বিষ্ণোই, নমন ধীর এবং অভিষেক শর্মারা।
ইশানের পাশের নেটে ব্যাট করছিলেন সঞ্জু স্যামসন। অভিজ্ঞ ওপেনার শুরুতে সময় নিয়ে ব্যাট করলেও পরে বেশ কিছু দৃষ্টিনন্দন শট খেলেন।ঘরের মাঠে ইশানের আত্মবিশ্বাসের যথেষ্ট কারণ রয়েছে। গত বছর তাঁর নেতৃত্বেই প্রথম বার সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতেছিল ঝাড়খণ্ড। হরিয়ানার বিরুদ্ধে ফাইনালে মাত্র ৪৯ বলে ১০১ রান করেছিলেন ইশান। ঝাড়খণ্ড সেই ম্যাচ জিতেছিল ৬৯ রানে।
জাতীয় দলে প্রত্যাবর্তনের পরেও ভাল ছন্দে রয়েছেন এই উইকেটকিপার-ব্যাটার। ২০২৩-এর শেষ দিকে শৃঙ্খলাজনিত বিতর্ক এবং ঘরোয়া ক্রিকেট নিয়ে সমস্যার পরে দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। হারিয়েছিলেন বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিও। ঘরোয়া ক্রিকেটে নিজেকে নতুন করে প্রমাণ করে আবার ভারতীয় দলে ফিরেছেন তিনি। ভারতীয় দলের ব্যাটিং কোচ সিতাংশু কোটাকও ইশানের ব্যাটিংয়ে মুগ্ধ।
তিনি বলেন, ‘ব্যাটিং কোচ হিসাবে ওকে এই মাঠে ব্যাট করতে দেখে মনে হচ্ছে, যেন নিজের ঘরের মাঠেই খেলছে। বিশ্বকাপের পর ভারতীয় দলে ফিরে ও খুব ভাল খেলছে।’
ইশানের আগ্রাসী ব্যাটিংয়ের ধরন যে নতুন নয়, সেটাও মনে করিয়ে দিয়েছেন কোটাক। তাঁর কথায়, ‘ইশান যখন তরুণ ছিল, তখন থেকেই ওকে খেলতে দেখেছি। ২০১৭ সালে আইপিএলে গুজরাত লায়ন্সে খেলার সময়ও ওর ব্যাটিং দেখেছি। তখনও ও আক্রমণাত্মক ক্রিকেট খেলত।’
তবে এখনকার ইশানকে আরও পরিণত মনে হচ্ছে কোচের। কোটাকের কথায়, ‘এখন ও অনেক বেশি পরিণত। দলের প্রয়োজন এবং ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যাট করছে। আশা করি, নিজের ঘরের মাঠে আরও ভাল খেলবে।’
বৈভবকে নিয়েও বাড়ছে আগ্রহ
অনুশীলনে সবচেয়ে বেশি নজর কেড়েছেন বৈভব (Vaibhav Sooryavanshi)। মাত্র ১৫ বছর বয়সেই তাঁর ব্যাটিং নিয়ে ক্রিকেটমহলে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে। বৃহস্পতিবার নেটে তাঁর ব্যাটিং দেখতে ভিড় করেছিলেন পুলিশকর্মী, দর্শক এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।
বিহারের এই বাঁহাতি ব্যাটারও তাঁদের হতাশ করেননি। একের পর এক বল সীমানার বাইরে পাঠিয়েছেন। কখনও গ্যালারির দিকে, কখনও প্রেসবক্সের পাশের সাইটস্ক্রিনের দিকে উড়ে গিয়েছে তাঁর শট।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে এখনও অভিষেক হয়নি বৈভবের (Vaibhav Sooryavanshi)। ওপেনিংয়ে সঞ্জু স্যামসন থাকায় প্রথম একাদশে সুযোগ পাওয়া তাঁর পক্ষে সহজ নয়। কিন্তু নেটে তাঁর আগ্রাসী ব্যাটিং ভারতীয় দলের প্রথম এগারো নির্বাচন নিয়ে আলোচনাকে আরও বাড়িয়ে দিয়েছে।
আরও পড়ুন: জেল্সকোভিচের গোলে ফাইনালে দাপুটে জয়, শিল্ড জিতে ৫০ বছর আগের ইতিহাস ফিরিয়ে আনল মোহনবাগান
বোলিং বিভাগেও বদল ?
বৃহস্পতিবারের অনুশীলনে ভারতীয় দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার, অক্ষর পটেল এবং কুলদীপ যাদব ছিলেন না। ঐচ্ছিক অনুশীলনে দলের বাকি ক্রিকেটারেরা প্রায় দু’ঘণ্টা সময় কাটান। প্রথম ম্যাচে জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে প্রত্যাশা পূরণ করতে পারেননি পেসার ময়াঙ্ক যাদব। বৃহস্পতিবার তাঁকেও ঐচ্ছিক অনুশীলনে দেখা যায়নি।
ময়াঙ্কের পারফরম্যান্স নিয়ে কোটাক বলেন, ‘কোনও বোলারেরই সব ম্যাচ ভাল যায় না। কোথায় রান দিয়েছে, কোন ওভারে বা কোন ধরনের বলে রান উঠেছে, সেগুলো বিশ্লেষণ করতে হয়। লেংথ, গতি কিংবা গতির হেরফের করে কী ভাবে রান কমানো যায়, সেটাই দেখতে হয়।’
প্রথম একাদশে পরিবর্তন হবে কি না, তা নিয়ে ভারতীয় দলের সহকারী কোচের বক্তব্য, ‘দল এখনও চূড়ান্ত হয়নি। তাই কার সুযোগ কতটা, তা বলতে পারব না। ১৫ জনের প্রত্যেকেরই খেলার সুযোগ রয়েছে।’
তবে দলের ক্রিকেটের ধরনে কোনও বদল হবে না বলেই জানিয়েছেন কোটাক। তাঁর কথায়, ‘আমরা যে ভাবে খেলছি, সেই আগ্রাসী মানসিকতা এবং দলকে সবার আগে রাখার ভাবনা বজায় থাকবে। উইকেট আলাদা হতে পারে। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে আমাদের খেলার ধরন একই থাকবে।’
প্রথম ম্যাচে আট উইকেটে জয়ের পরে ভারতীয় শিবির আত্মবিশ্বাসী। এবার রাঁচিতে লক্ষ্য দ্বিতীয় জয়। সেই লড়াইয়ে ইশান কি ঘরের মাঠে নিজেকে প্রমাণ করবেন? আর বৈভব কি দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পাবেন? উত্তর মিলবে শুক্রবারের ম্যাচেই। খেলা শুরু সন্ধ্যা ৭.০০, সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও জিও হটস্টারে।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/WBXPWleJUWk?si=A59_scmUyh_aEOX6″ title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>