জাতীয় যোগাসনে পূর্ব বর্ধমানের মেমারির মুখ উজ্জ্বল করল জ্যোতি বল। ডাক পেল সাউথ কোরিয়ায় এশিয়ান যোগাসন প্রতিযোগিতায়।
রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত ৫১তম সাব-জুনিয়র ও জুনিয়ার জাতীয় যোগাসন চ্যাম্পিয়ানশিপে ১০ থেকে ১২ বছর বালিকা বিভাগে
প্রথম স্থান অধিকার করে সোনার পদক পেল জ্যোতি ।
রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মার উপস্থিতিতে এই সম্মান অর্জন করে জ্যোতি। এই ঐতিহাসিক সাফল্যের সুবাদে সে এবার সাউথ কোরিয়ায় জানা গেছে । মাত্র তিন বছর বয়সে জ্যোতি অত্যন্ত দুর্বল ও অসুস্থ প্রকৃতির ছিল। শারীরিক উন্নতির লক্ষ্যেই মা গৌরী বল তাকে বিষ্ণুপুর ফুটবল খেলার মাঠে মেমারি যোগ থেরাপি সেন্টারের প্রশিক্ষক নয়ন মজুমদারের কাছে যোগাসনে ভর্তি করান।
চার-পাঁচ বছর বয়স থেকেই জ্যোতি মেদিনীপুর, খড়গপুর, কাটোয়া, বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করে।
জ্যোতির বাবা অসিত বল সেনাবাহিনীতে কর্মরত , তাই লড়াইয়ের প্রতিটি পদক্ষেপে মেয়ের পাশে থেকে সাহস দিয়েছেন মা।
মেমারি যোগ থেরাপি সেন্টারের সম্পাদক ও প্রশিক্ষক নয়ন মজুমদার জানান, জেলা স্তরে ৫৩৫ জন প্রতিযোগীর মধ্যে ১০–১২ বছর বয়স বিভাগে প্রথম স্থান অর্জন করে জ্যোতি। এরপর রাজ্য স্তরে প্রায় ৮০০ জন প্রতিযোগীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে ফের নিজের বিভাগে সেরা স্থান দখল করে সে। মেমারি যোগ থেরাপি সেন্টারের শাখা বিষ্ণুপুর যুব সংঘ পাঠাগার ক্লাবের ছাত্রী জ্যোতি বলের এই অভাবনীয় জয়ে গর্বিত তার নিজের গ্রাম বিষ্ণুপুর গোপীনাথপুর মেমারি যোগ থেরাপি সেন্টার।