ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং ভয় দেখানোর অভিযোগে গ্রেপ্তার করা হল বাংলার ক্রিকেটার তথা আইপিএলে দিল্লি ক্যাপিটালসের উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েলকে (IPL player Abhishek Porel)। হুগলি গ্রামীণ পুলিশের সুপার কুঁওয়ার ভূষণ সিং জানিয়েছেন, দমদম থানার অধীন ইমামি সিটি থেকে তাঁকে (Abhishek Porel) গ্রেপ্তার করা হয়েছে।
অভিযোগ, তিনি এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং ধর্ষণ করেছেন। এমনকী, তরুণীকে আপত্তিকর ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করেছেন। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৯, ৩১১, ৩১৮, ৬৬/৭২ এবং তথ্যপ্রযুক্তি আইনের মোট ন’টি ধারায় মামলা দায়ের হয়। সেই মামলার ভিত্তিতে মগড়া থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। মঙ্গলবার অভিযুক্তকে চুঁচুড়া আদালতে হাজির করানো হবে।
গত ২৪ জুন, মগড়া থানায় এক তরুণী অভিযোগ জানান। তিনি কর্ণাটকের চিকিৎসক পড়ুয়া। তাঁর অভিযোগ, অভিষেকের (Abhishek Porel) সঙ্গে তাঁর তিন বছরের সম্পর্ক ছিল। অভিষেকের সঙ্গে বিদেশ ভ্রমণেও গিয়েছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন (Abhishek Porel)। কিন্তু বারবার বিয়ের কথা বললে বেঁকে বসেন অভিষেক (Abhishek Porel)। অশান্তি করতেন তাঁর সঙ্গে। এর পরে অভিষেক (Abhishek Porel) আপত্তিকর ছবি দেখিয়ে হুমকি দিতেন পড়ুয়া চিকিৎসককে। এমনকী, সেই সমস্ত ছবি দেখিয়ে ব্ল্যাকমেলও করতেন।
ওই দিন মগড়া থানায় তরুণী অভিযোগ জানাতে আসেন। পরে হুগলির গ্রামীণ পুলিশের সুপার কুঁওয়ার ভূষণ সিং থানায় আসেন। ডেপুটি সুপার (অপরাধ) অভিজিৎ সিংহ মহাপাত্র এবং থানার আইসির সঙ্গে আলোচনা করেন। তার পরেই মামলা রুজু করার নির্দেশ দেন। ধর্ষণ, মারধর, প্রতারণা-সহ ন’টি জামিন অযোগ্য ধারায় অভিষেকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়।
কিন্তু সেই সময় অভিষেক পোড়েল (Abhishek Porel) যাবতীয় অভিযোগ অস্বীকার করে জানিয়েছিলেন, তিনি ভালো খেলছেন বলে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আইপিএল শেষ হয়েছে। তাই তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। অভিষেক (Abhishek Porel) জানান, তিনি এ বিষয় নিয়ে এই মুহুর্তে কিছু মন্তব্য করবেন না। যা বলার পুলিশকেই জানাবেন। বাড়ি ফিরতেই ক্রিকেটারকে হেফাজতে নিল পুলিশ।
অভিযোগ দায়েরের পর বেশ কিছু দিন কেটে গেলেও পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় ওই তরুণী কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন। হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে শুনানি হয়। বিচারপতি নির্দেশ দেন, অভিষেকের (Abhishek Porel) মোবাইল ফোন সমেত যত ডিজিটাল নথি রয়েছে তা বাজেয়াপ্ত করতে হবে। অবিলম্বে অভিষেককে (Abhishek Porel) গ্রেপ্তার করতে নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। তার পরেই পদক্ষেপ করেছে পুলিশ।
বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক পোড়েলের অভিষেক (Abhishek Porel) ২০২১-২২ মরসুমে। ২০২৩ সাল থেকে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন বাঁহাতি এই ব্যাটার (Abhishek Porel) । ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরেও গিয়েছেন তিনি। গত আইপিএল মরসুমে দিল্লির হয়ে চার ইনিংসে ১০৮ রান করেছিলেন অভিষেক (Abhishek Porel) ।