এশিয়ান গেমস (Asian Games) শুরু হতে আর মাত্র দু’দিন। তার আগেই জাপানে ভারতীয় ক্রীড়াবিদদের নিয়ে তৈরি হয়েছে এক অস্বস্তিকর পরিস্থিতি। ঘর পেতে দীর্ঘ অপেক্ষা, অনুশীলনে যেতে ঘণ্টার পর ঘণ্টা যাতায়াত, পর্যাপ্ত খাবারের ব্যবস্থা না থাকা—একাধিক অভিযোগ সামনে এসেছে। সূত্রের খবর, পরিস্থিতি সামলাতে ভারতীয় দলের শেফ দ্য মিশনকে অতিরিক্ত ১৫টি ঘরও বুক করতে হয়েছে।
১৯ সেপ্টেম্বর থেকে আইচি-নাগোয়া এশিয়ান গেমস (Asian Games) শুরু হচ্ছে। চলবে ৪ অক্টোবর পর্যন্ত। তার আগে ভারতীয় ক্রীড়াবিদদের থাকার ব্যবস্থা নিয়েই সবচেয়ে বেশি সমস্যা তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। বরাদ্দ ঘর পেতে অনেককেই দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। বেশ কয়েক জন খেলোয়াড় ও আধিকারিকের বুকিং বাতিল হয়ে গিয়েছে বলেও দাবি সূত্রের।
আরও পড়ুন: সরকারি প্রকল্পের বাইরে মহারাষ্ট্রের বিস্মৃত মায়েদের বাস্তব ছবি
সবচেয়ে বেশি সমস্যায় শুটিং দল। ২০ সেপ্টেম্বর থেকেই শুটিংয়ের প্রতিযোগিতা শুরু। অথচ ভারতীয় শুটারদের অনুশীলন কেন্দ্রে পৌঁছতেই নাকি দু’ঘণ্টার বেশি সময় লেগে যাচ্ছে। ফলে প্রতিযোগিতা শুরুর ঠিক আগে অনুশীলন ও বিশ্রামের সময়েও তার প্রভাব পড়ছে।
শুধু যাতায়াত নয়, অনুশীলন কেন্দ্রগুলির সুযোগ-সুবিধা নিয়েও প্রশ্ন উঠেছে। সূত্রের দাবি, পানীয় জল ছাড়া পর্যাপ্ত অন্য সুবিধা সেখানে নেই। আন্তর্জাতিক প্রতিযোগিতার আগে এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের প্রস্তুতি কতটা ভালোভাবে হবে, তা নিয়েই প্রশ্ন উঠছে।

🚨 INDIAN ATHLETES LEFT STRANDED IN NAGOYA DURING ASIAN GAMES! 🇮🇳🇯🇵

Indian athletes reportedly waited for more than 14 hours for accommodation after arriving in Nagoya for the Asian Games.

Athletes from Vietnam, China, South Korea and Thailand were also reportedly a

Credits -…
— The Khel India (@TheKhelIndia) September 17, 2026

থাকার সমস্যা আরও বড় আকার নিয়েছে। কয়েক জন খেলোয়াড় এবং আধিকারিককে বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে বলে সূত্রের দাবি। ঘর না পেয়ে তাঁদের বিকল্প ব্যবস্থা হওয়ার অপেক্ষায় থাকতে হয়েছে। পরিস্থিতি সামলাতে ভারতীয় দলের শেফ দ্য মিশন অতিরিক্ত ১৫টি ঘর বুক করেছেন বলে জানা গিয়েছে।
রোয়িং ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি বালাজি মারদাপা জানিয়েছেন, তাঁর দলের সদস্যরাও জাপানে পৌঁছে বড় ধরনের লজিস্টিক সমস্যার মুখে পড়েছিলেন। প্রায় ছ’ঘণ্টা অপেক্ষা করার পর স্থানীয় বাসিন্দাদের সাহায্যে রোয়িং দলের সদস্যরা থাকার জায়গা এবং খাবারের ব্যবস্থা করতে পেরেছেন।
রোয়িংয়ের প্রতিযোগিতা কেন্দ্রের প্রস্তুতিও এখনও পুরোপুরি তৈরি হয়নি বলে জানা গিয়েছে। তার উপর লাগাতার খারাপ আবহাওয়া প্রতিযোগিতার আগে প্রস্তুতিতে আরও সমস্যা তৈরি করছে।
এ বার এশিয়ান গেমসে (Asian Games) কোনও নির্দিষ্ট ‘অ্যাথলিটস ভিলেজ’ নেই। প্রায় ৫,০০০ অ্যাথলিট ও আধিকারিকের থাকার ব্যবস্থা করা হয়েছে ইতালীয় ক্রুজ জাহাজ ‘কোস্টা সেরেনা’-য়। বাকিদের জন্য হোটেল এবং অস্থায়ী কাঠের কন্টেনার-জাতীয় ঘরের ব্যবস্থা করা হয়েছে। আয়োজকদের পরিকল্পনায় প্রথমে প্রায় ১৫,০০০ অ্যাথলিট ও আধিকারিক থাকার কথা ছিল। পরে সংখ্যাটি বেড়ে প্রায় ১৭,০০০ হয়েছে।
এর আগেও থাকার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। দক্ষিণ কোরিয়ার বাস্কেটবল দল অস্থায়ী থাকার জায়গার ছোট আকার নিয়ে আপত্তি জানিয়েছিল। নাগোয়ার প্রবল বৃষ্টির জেরে কয়েকশো ক্রীড়াবিদকে অস্থায়ী ভাবে থাকার জায়গা থেকেও সরিয়ে নিতে হয়েছিল।
এ বার এশিয়ান গেমসে (Asian Games) ৪৫টিরও বেশি দেশের ১১ হাজারের বেশি ক্রীড়াবিদ অংশ নেবেন। ভারতের দলও বিশাল। কিন্তু প্রতিযোগিতা শুরুর আগেই থাকার জায়গা, যাতায়াত এবং অনুশীলনের সুযোগ-সুবিধা নিয়ে যে সমস্যার ছবি সামনে এসেছে, তাতে ভারতীয় অ্যাথলিটদের প্রস্তুতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
দেখুন: কলকাতার কলামন্দিরে গ্রামীণ সাংবাদিকতা ও পরিবেশ রিপোর্টিংয়ে সেরাদের সম্মান দ্য স্টেটসম্যানের