টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালের আগে.শনিবার হোটেল বদলে ফেলল ভারতীয় দল। ২০২৩ সালে একদিনের ক্রিকেট ফাইনালের আগে ভারতীয় দল সব ম্যাচ জিতে এই স্টেডিয়ামে চূড়ান্ত পর্বের খেলায় হার স্বীকার করে অস্ট্রেলিয়ার কাছে। তাই আহমেদাবাদের স্টেডিয়ামকে, ‘অপয়া’ বলে মনে করেন অনেকে। তবে ওই মাঠে ভারত যদি জেতে এবারে তাহলে এই ‘বদনাম’ মুছে যাবে। রবিবারের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোনও দিক থেকেই ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় শিবির। তাই রাতারাতি হোটেল বদলে ফেলা হল। এবার ভারতীয় দলের টিম হোটেল তাজ স্কাইলাইন।
তবে কেন হোটেল বদলানো হল? তা নিয়ে এখনও মুখ খোলেননি কর্মকর্তারা। ২০২৩-র বিশ্বকাপ ফাইনাল ও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচের আগে সবরমতীর পাশে আইটিসি নর্মদা হোটেলে ছিল ভারতীয় দল। আর সেই দু’টি ম্যাচেই পরাস্ত হয় ভারত। ভাগ্য ফেরাতে এই বদল বলে মনে করছেন অনেকে।
বিশেষ সূত্রে জানা গেছে, ড্রেসিংরুমও বদল করতে চলেছে ভারত। এবার সফররত দলের ড্রেসিরুম ব্যবহার করবে ভারতীয় দল। কলকাতায় সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের আগে সায়েন্স সিটির উল্টোদিকের হোটেলে ছিলেন কোচ গম্ভীররা। এই হোটেলের সঙ্গে ভারতের কোচের সম্পর্ক পুরনো। কারণ কেকেআর-এ খেলার সময় এই হোটেলেই ছিলেন তিনি। অধিনায়ক ও মেন্টর হিসেবে যে তিনটে ট্রফি কলকাতা নাইট রাইডার্স জিতেছে, তাই এই হোটেল থেকেই খেলতে চান ভারতের ক্রিকেটাররা ফাইনাল খেলায়। এখন কথা তুকতাক থেকে বেরিয়ে এসে চ্যাম্পিয়ান হোক ভারত।