একে অপরের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে তৈরি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

প্রতিনিধিত্বমূলক চিত্র

আর একদিন বাদেই ইডেন উদ্যানে টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ চারে জায়গা করে নেওয়ার জন্য একে অপরের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবার জন্য তৈরি রয়েছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। দু দল একটি করে ম্যাচ জিতে রয়েছে। তবে রান রেটে ভারত পিছিয়ে রয়েছে। সেই কারণেই দু’দলের কাছেই ডু অর ডাই ম্যাচ। অর্থাৎ দুই দলের মধ্যে যারা জিতবে, তারাই শেষ চারে খেলার ছাড়পত্র পেয়ে যাবে।

স্বাভাবিকভাবেই এই ম্যাচটা দুরন্ত জায়গায় পৌঁছবে বলে আশা করা যাচ্ছে। তবে, যদি কোন কারণে এই ম্যাচটা না হয়, সেক্ষেত্রে ভারত শেষ চারে খেলার সুযোগ পাবে না। এই ম্যাচটাকে ঘিরে ইতিমধ্যেই কলকাতা ক্রিকেটপ্রেমীদের মধ্যে দারুণ উত্তেজনা দেখতে পাওয়া যাচ্ছে। টিকিটের চাহিদা তাই রাতারাতি এমন জায়গায় পৌঁছে গিয়েছে, তা বলার নয়। অনেকে আগ্রহ প্রকাশ করছেন, বেশি দামের টিকিট কিনে নিয়ে ইডেনে খেলা দেখার। হয়তো সেই কারণে কালোবাজারিদেরও পোয়াবারো। আনাচে কানাচে বা নিভৃতে তারা বেশি দামে টিকিট বিক্রি করতে এগিয়ে এসেছে। পুলিশও তৎপর। রাতারাতি যেভাবে টিকিটের অমিল দেখা দিয়েছে, সেখানে কালোবাজারিরা চেষ্টা করবে অনেক বেশি দামে টিকিট বিক্রি করে মুনাফা লুটতে।

এদিকে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা একেবারে নকআউট পর্যায়ে পৌঁছে গিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে দুই দলই দু’বার করে চ্যাম্পিয়ন হয়েছে। তাই উভয় দলের সামনেই তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ার হাতছানি রয়েছে। ২০০৬ ও ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজ খেতাব জিতেছিল। ২০১৪ সালে বাংলাদেশে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় পেয়েছিল। সে বছরে ওয়েস্ট ইন্ডিজ ১২৯ রানে আটকে গিয়েছিল। ভারত জয় পেয়েছিল বিরাট ও রোহিত শর্মার অনবদ্যা খেলায়। ১০ বছর আগে মুম্বইতে সেমিফাইনাল ম্যাচে এই দুই দল মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচে ভারত হেরে গিয়েছিল। তাই মধুর প্রতিশোধ নেওয়ার জন্য এবারে ইডেন উদ্যানে ভারত হারাতে চায় ওয়েস্ট ইন্ডিজকে। ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারেন কিনা সূর্যকুমার যাদবরা, তা দেখার জন্য অবশ্যই ইডেন উদ্যান ভরপুর হয়ে উঠবে বলে বিশ্বাস।