স্কোরলাইন বলছে ৪-০। কিন্তু ম্যাচ শেষে ভারতের লড়াইয়ের প্রশংসা করলেন ব্রাজিলের কোচ কার্লো আনসেলোত্তি।
শনিবার রাতে যুবভারতীতে ভারতকে চার গোলে হারায় ব্রাজিল। তাও ভারতীয় দলের খেলার ধরন, সংগঠন এবং পাল্টা আক্রমণের প্রশংসা শোনা গেল ব্রাজিল কোচের মুখে।
আনসেলোত্তির বক্তব্য, ভারত ম্যাচে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলেছে। রক্ষণ সামলানোর পাশাপাশি সুযোগ পেলেই পাল্টা আক্রমণে উঠেছে। তিনি বলেন, ‘ওরা নিজেদের স্বাভাবিক খেলা খেলার চেষ্টা করেছে। ডিফেন্স করেছে, সংগঠিত ছিল, পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা করেছে। আমার মনে হয়, ওরা ভাল খেলেছে।’
প্রথম গোল পাওয়ার আগে অবশ্য ব্রাজিলকেও কিছুটা সমস্যায় পড়তে হয়েছিল বলে স্বীকার করে নেন আনসেলোত্তি। তাঁর মতে, এস্তেভাও গোল করে ব্রাজিলকে এগিয়ে দেওয়ার পরেই ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটা তাদের হাতে চলে আসে। ব্রাজিল কোচ বলেন, ‘গোলের দরজা খুলতে আমাদের সমস্যা হচ্ছিল। কিন্তু এস্তেভাও গোল করার পর আমরা আরও বেশি সুযোগ পেয়েছি এবং ম্যাচটা ভাল ভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছি।’
কলকাতার ৫১ হাজারেরও বেশি দর্শকের (সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দেওয়া তথ্য অনুযায়ী) সামনে খেলার অভিজ্ঞতাও উপভোগ করেছেন আনসেলোত্তি। যুবভারতীর গ্যালারির সিংহভাগ সমর্থন ছিল ভারতের দিকে। তবে ব্রাজিলের গোলেও উচ্ছ্বাসে ফেটে পড়েছেন দর্শকেরা। সেই আবহ নিয়ে আনসেলোত্তির মন্তব্য, আমাদের বেশ ভাল লেগেছে। খুব ভাল একটা অভিজ্ঞতা হল। আমার মনে হয়, ম্যাচটাও ভাল এবং উপভোগ্য হয়েছে। তীব্রতাও ছিল। ভারত নিজেদের মতো করে ডিফেন্স করেছে, পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা করেছে। সব মিলিয়ে ভাল ম্যাচ হয়েছে।’
<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>Bruno Guimaraes speaks after the Brazil match against India and answers MyKhel’s Question.
The Arsenal midfielder played the final 45 minutes and says ‘Brazil could have done better’, and says the focus is now on the Premier League.
By @SauradeepAsh
#BrunoGuimaraes #Arsenal #India #Brazil</p>— Mykhel Football (@Mykhel_football) <a href=”https://x.com/Mykhel_football/status/2106429477979091014?ref_src=twsrc%5Etfw”>October 3, 2026</a></blockquote>
<script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>
এই ম্যাচে মোট ২২ জন ফুটবলারকে মাঠে নামান (রিজার্ভ বেঞ্চ থেকে ১১ জন) আনসেলোত্তি। তরুণ ফুটবলারদের দেখে নেওয়াই ছিল তাঁর অন্যতম লক্ষ্য। ব্রাজিল কোচ স্পষ্ট করে দিয়েছেন, সামনে জাতীয় দলের জন্য নতুন মুখ খোঁজার প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, ‘এই ম্যাচটা আমাদের কাছে একটা পরীক্ষা ছিল। এখন তরুণ ফুটবলারদের সুযোগ দেওয়ার সময়। ওরা ভবিষ্যতে জাতীয় দলের অংশ হওয়ার যোগ্য কি না, তা দেখতেই এই সুযোগ দেওয়া হয়েছে। তাই এই ম্যাচটা আমাদের কাছে ভাল পরীক্ষা ছিল। কয়েক জন আরও ভাল খেলতে পারত, আবার কয়েক জন খুব ভাল খেলেছে। ওদের কাছে এটা ভাল অভিজ্ঞতা।’
তবে একে কোনও ‘পরীক্ষা’ বা চূড়ান্ত বিচার হিসেবে দেখতে চান না আনসেলোত্তি। তাঁর কথায়, ‘এটা কোনও পরীক্ষা ছিল না, বরং নিজেদের দক্ষতা দেখানোর সুযোগ ছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টি এবং ভারতের বিরুদ্ধে একটি—এই সফরের তিনটি ম্যাচ শেষে আমরা সন্তুষ্ট। এই পর্বটা নিয়ে আমাদের ভাল অনুভূতি রয়েছে। কয়েক জন খুব ভাল খেলেছে।’
শেষে প্রতিপক্ষের মান নয়, নিজেদের প্রস্তুতিকেই গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন ব্রাজিল কোচ। আনসেলোত্তি বলেন, ‘আমরা যে স্তরের দলের বিরুদ্ধেই খেলি না কেন, নিজেদের ভাল ভাবে প্রস্তুত করা এবং নিজেদের সেরাটা দেওয়াই গুরুত্বপূর্ণ। অবশ্যই ম্যাচের সমস্ত পরিস্থিতি মাথায় রেখেই সেটা করতে হবে।’
ভারতের বিরুদ্ধে চার গোলের জয় ব্রাজিলের কাছে স্বস্তির হলেও, ম্যাচ শেষে আনসেলোত্তির বক্তব্যে ভারতীয় দলের লড়াইয়ের স্বীকৃতিটাই হয়ে রইল ভারতীয়দের কাছে সেরা প্রাপ্তি।