আন্তর্জাতিক ম্যাচ খেলতে ফের ব্রিটেনে ফিরছে ভারত

চলতি ফুটবল মরসুম শেষে ফের একবার আন্তর্জাতিক মঞ্চে ফিরতে চলেছে ভারতীয় দল। লন্ডনে ইউনিটি কাপে অংশ নেবেন মনবীর সিং, আনোয়ার আলীরা। আগামী ২৭ মে দ্বিতীয় সেমিফাইনালে জামাইকার বিরুদ্ধে খেলবে ভারত। ম্যাচগুলো খেলা হবে চার্লটন অ্যাথলেটিক এফসির ঘরের মাঠ দা ভ্যালিতে।

এই টুর্নামেন্টে খেলতে দীর্ঘ ২৪ বছর পর ব্রিটেনে ফিরতে চলেছে ভারত। এর আগে শেষবার ২০০২ সালে ব্রিটেনে খেলেছিল তারা। সেবার জামাইকার বিরুদ্ধে দুটো ম্যাচ খেলেছিল ভারত। যেখানে যেখানে ওয়াটফোর্ডে জামাইকার বিরুদ্ধে ০-৩ গোলে হারলেও উলভারহ্যাম্পটনে গোলশূন্য ড্র করেছিল তারা। এই প্রসঙ্গে বলা যায়, এর আগে ভারত কখনও নাইজেরিয়া বা জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলেনি।

বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত ফেডারেশের সচিব সত্যনারায়ণ। জানান, দীর্ঘ ২৪ বছর পর ছেলেদের জাতীয় ফুটবল দল ব্রিটেনে খেলতে চলেছে। প্রথমবার সেখানে আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়ে যে তারা খুব উচ্ছ্বসিত, সেকথা জানাতেও ভুললেন না ফেডারেশন সচিব।


তিনি আরও বলেন, শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার সুযোগ ভারতীয় দলের খেলোয়াড়দের উন্নতি করবে। নাইজেরিয়া, জামাইকা এবং জিম্বাবোয়ের ফুটবলের ইতিহাস একটা আছে। তারা ফিফা বিশ্বকাপেও অংশ নিয়েছে। এইধরণের সুযোগ সবসময় আসে না। একইসঙ্গে, আয়োজকদের বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন সত্যনারায়ণ।

এই প্রসঙ্গে বলা যায়, বর্তমান ফিফা তালিকায় ১৩৬ স্থানে রয়েছে ভারত। অন্যদিকে, এই তালিকায় নাইজেরিয়া রয়েছে ২৬ এ। আর জামাইকার ৭১ এবং জিম্বাবোয়ে রয়েছে ১৩০ স্থানে। ফলে এই টুর্নামেন্ট যে ভারতীয় ফুটবলের ভবিষ্যতের জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে, তা বলাই বাহুল্য।