এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও ব্যর্থ, অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে হন্ডুরাসের কাছে হার ভারতের

Photo: Representational Image

গ্রুপ পর্বে ভাল খেলেও শেষ ম্যাচে সেনেগালের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছিল ভারতকে। এ বার নকআউট পর্বের প্রথম ম্যাচেও জয় অধরা রইল বিবিয়ানো ফার্নান্দেসের দলের। বুধবার আজারবাইজানের বাকুতে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ফুটবল (FIFA U15 World Cup) উৎসবের টিয়ার সি-র ৩২-এর রাউন্ডে হন্ডুরাসের কাছে ১-২ গোলে হারল ভারতের ছোটরা। গোল করে সমতা ফিরিয়েও দলকে জেতাতে পারলেন না রোনানদেব আহেইবাম।

এই প্রতিযোগিতায় (FIFA U15 World Cup) মোট ১৮৯টি দল অংশ নিয়েছে। গ্রুপ পর্বে ভারতের স্থান হয় তিন নম্বরে। পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টিয়ার সি-তে জায়গা করে নেয় তারা। এই পর্যায়ে ৬৫ থেকে ৯৬ নম্বর স্থান নির্ধারণের লড়াই চলছে। হন্ডুরাসের কাছে হেরে এ বার নীচের বন্ধনীর ১৬ দলের রাউন্ডে খেলতে হবে ভারতকে। সেখানে তাদের কঠিন প্রতিপক্ষ ত্রিনিদাদ ও টোবাগো।

এদিন ম্যাচের শুরুতে দু’দলই বলের দখল নিজেদের কাছে রাখার চেষ্টা করে। তবে ধীরে ধীরে আক্রমণের গতি বাড়ায় হন্ডুরাস। ভারতীয় ফুটবলারদের(FIFA U15 World Cup)পাসিংয়ে বাধা দিতে উঁচু থেকে চাপ দিতে শুরু করে তারা।


চতুর্থ মিনিটে বক্সের বাইরে থেকে শট নিয়ে গোল করার চেষ্টা করেছিলেন রোনানদেব। কিন্তু তাঁর শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। ১৫ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করার সুযোগ পেয়েছিল ভারত। নারা মেইতেই লৌশামবামের শটও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

আরও পড়ুন: কোচ জেসুসের সঙ্গে সংঘাতের পরেও পর্তুগাল দলে রোনাল্ডো! বিশ্বকাপের আগে বরফ গলছে?

১৮ মিনিটে গোল করে এগিয়ে যায় হন্ডুরাস। ভারতের গোলরক্ষক জেনিত নিংথৌজামের একটি ভুল পাস থেকে বল পেয়ে যান দানিয়ো ফ্লোরেস। সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করে যান তিনি। প্রথমার্ধে আর সমতা ফেরাতে পারেনি ভারত।

দ্বিতীয়ার্ধের শুরুতে হন্ডুরাসের আক্রমণ আরও বাড়ে। ২২ মিনিটে জেফ্রি লারা বাঁ দিক থেকে ভিতরে ঢুকে ডান পায়ে শট নেন। কিন্তু তাঁর শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়।

৩১ মিনিটে সমতা ফেরায় ভারত। আর লালরেম রুয়াতফেলার পাস পেয়ে ডান দিক থেকে আক্রমণে ওঠেন রোনানদেব। তাঁর ক্রস গোলে পরিণত হয়। হন্ডুরাসের গোলরক্ষক সান্তিয়াগো বোরখাসকে পরাস্ত করে বল জালে জড়িয়ে যায়।

গোলের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ভারত। ৩৩ মিনিটে লালরেম রুয়াতফেলার ফ্রি-কিক আটকে দেন হন্ডুরাসের গোলরক্ষক। তার পর আক্রমণভাগে বল পেয়ে গোল করার সুযোগ পেয়েছিলেন নিবাস মেইতেই ওয়াহেংবাম। কিন্তু সামনে এগিয়ে এসে তাঁর প্রচেষ্টা আটকে দেন বোরখাস। মহম্মদ সোহিল খানের দূরপাল্লার শটও লক্ষ্যভ্রষ্ট হয়।

আরও পড়ুন: ওমানে একাধিক সুযোগ পেয়েও গোলহীন ইস্টবেঙ্গল, আল-সিবের বিরুদ্ধে ড্র, দলের খেলায় অখুশি কোচ

একাধিক সুযোগ নষ্ট করার খেসারত দিতে হয় ভারতকে। ৩৭ মিনিটে আবার এগিয়ে যায় হন্ডুরাস। হোসুয়ে লিনারেসের কাটব্যাক থেকে আলেহান্দ্রো আমায়া ফাঁকা গোলে বল ঠেলে দিতে ভুল করেননি।

শেষ মুহূর্তে সমতা ফেরানোর আরও একটি সুযোগ পেয়েছিল ভারত। দূর থেকে নেওয়া নারার শট ক্রসবারে লেগে ফিরে আসে। ফলে ১-২ গোলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় ভারতীয় দলকে।

হন্ডুরাসের কাছে হারের পরে এ বার নীচের বন্ধনীর ১৬ দলের রাউন্ডে খেলবে ভারত। সেখানে তাদের প্রতিপক্ষ ত্রিনিদাদ ও টোবাগো। ফ্রান্সের কাছে ২-৪ গোলে হেরে এই পর্যায়ে নেমেছে তারা। ভারতীয় সময় বুধবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ম্যাচটি হওয়ার কথা।

প্রতিযোগিতায় এখনও নিজেদের অবস্থান উন্নত করার সুযোগ রয়েছে ভারতের সামনে। তবে পরের ম্যাচে জিততে হলে গোলের সুযোগ কাজে লাগানোর পাশাপাশি রক্ষণেও আরও সতর্ক থাকতে হবে বিবিয়ানো ফার্নান্দেসের দলকে।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/KWJSYUkvG6M?si=feGyXLfkgODFawnv” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>