রাগে বলে লাথি, তাতেই ম্যাচ টাই! ভারতীয় অধিনায়কের অবিশ্বাস্য ভুলে অবাক ক্রিকেটবিশ্ব

Photo: X

ক্রিকেটে রান-আউটের নানা নাটকীয় ঘটনা দেখা গিয়েছে। কিন্তু এমন দৃশ্য বিরল! ম্যাচ জিততে প্রতিপক্ষের দরকার ছিল শেষ বলে মাত্র ১ রান। সেই সময় বল হাতে নয়, পায়ে লাথি মেরে কার্যত ম্যাচটাই টাই করে দিলেন অধিনায়ক। মুহূর্তের সেই ভুল এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ঘটনাটি ঘটেছে দিল্লি প্রিমিয়ার লিগের একটি বৃষ্টিবিঘ্নিত ম্যাচে। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ১৫ ওভারে ১৫৬ রানের লক্ষ্য তাড়া করছিল আউটার দিল্লি ওয়ারিয়র্স। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১ রান। স্ট্রাইকে ছিলেন প্রথম সালুজা, যিনি ম্যাচে প্রথম বল খেলতে নেমেছিলেন। তিনি মিড-অফের দিকে বল ঠেলে দ্রুত দৌড় শুরু করেন।

<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>Hahahaha that is the most ridiculous thing I’ve ever seen. <a href=”https://t.co/RYosx481fB”>pic.twitter.com/RYosx481fB</a></p>&mdash; Sam Martin (@SamMartinFPL) <a href=”https://x.com/SamMartinFPL/status/2084743603293761977?ref_src=twsrc%5Etfw”>August 4, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>


উল্টোদিকের স্টাম্পের কাছেই ছিলেন নিউ দিল্লি দলের অধিনায়ক হিম্মত সিং। কিন্তু স্টাম্পের কাছে সহজ বলটি তিনি প্রথমবারে ঠিকভাবে ধরতে পারেননি। হতাশায় বলটিতে পায়ে লাথি মারেন তিনি। আশ্চর্যের বিষয়, সেই লাথিতেই বল স্টাম্পে লেগে গিয়ে ব্যাটারকে অল্পের জন্য রান-আউট করে দেয়। ফলে আউটার দিল্লি ওয়ারিয়র্সের জয়ের বদলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

তবে সুপার ওভারে ভাগ্য আর সঙ্গ দেয়নি হিম্মতদের। প্রথম ইনিংসে মাত্র ২৫ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেললেও সুপার ওভারে প্রথম বলেই ছক্কা মারার পর দ্বিতীয় বলেই আউট হন তিনি। নিউ দিল্লি ২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৬ রানেই গুটিয়ে যায়। অন্যদিকে ম্যাচসেরা মনু শুক্লার ব্যাটে ভর করে আউটার দিল্লি সুপার ওভারে ২০ রান তুলে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয়।

ক্রিকেটে হতাশা থেকে খেলোয়াড়দের অস্বাভাবিক প্রতিক্রিয়া নতুন নয়। তবে বলে লাথি মেরে রান-আউট করে ম্যাচ টাই করানোর মতো ঘটনা বিরল। সেই কারণেই এই ভিডিও ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে তুমুল আলোচনার বিষয় হয়ে উঠেছে।