গোষ্ঠ পালের স্মরণে

ভারতীয় ফুটবলের কিংবদন্তী পদ্মশ্রী গোষ্ঠ পালের ৫১তম প্রয়াণ দিবস পালন করা হল কলকাতা ময়দানে। ময়দানে গোষ্ঠ পালের মূর্তির পাদদেশে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল ক্যালকাটা গোষ্ঠ পাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব। তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়।

গোষ্ঠ পালের ফুটবল জীবন ও ভারতের স্বাধীনতা আন্দোলনে তাঁর ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন ক্লাব সচিব সামসুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কোচ ও প্রাক্তন ফুটবলার জুলফিকার আলি, মন্টু মণ্ডল ও ইছাপুর শিবাজী সংঘ ফুটবল একাডেমির সচিব মহম্মদ জিন্না।

এই সংস্থার পক্ষ থেকে গোষ্ঠ পালের প্রয়াণ দিবসকে সামনে রেখে যুব লিগ এবং তাঁর জীবন ও সংগ্রামকে নিয়ে আলোচনার ব্যবস্থা করা হয়েছে। আসলে নতুন প্রজন্মের কাছে গোষ্ঠ পালের কর্মজীবন ও আদর্শ পৌঁছে দেওয়ার জন্য এই ধরনের উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।