৫২ বছর পর বিশ্বকাপে সেরা পারফরম্যান্স, সালিমাদের ৫০ লক্ষ টাকার পুরস্কার হকি ইন্ডিয়া-র

Photo: X

চ্যাম্পিয়ন বা রানার্স কোনোটাই হয়নি তারা। তবু মহিলা হকি বিশ্বকাপে ভারতের মেয়েরা গড়ে ফেলেছেন এক ঐতিহাসিক মাইলফলক। জার্মানিকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপে পঞ্চম স্থানে শেষ করেছে সালিমা তেতের ভারত। ১৯৭৪-এর উদ্বোধনী বিশ্বকাপে চতুর্থ হওয়ার পর এটাই বিশ্বমঞ্চে ভারতের মেয়েদের সেরা ফল। এই সাফল্যের পরেই পুরস্কার ঘোষণা করল হকি ইন্ডিয়া। ভারতীয় মহিলা দলকে দেওয়া হবে মোট ৫০ লক্ষ টাকা নগদ পুরস্কার।

শুধু শেষ ম্যাচ নয়, গোটা প্রতিযোগিতাতেই নজর কেড়েছে ভারতের মেয়েদের পারফরম্যান্স। বিশ্বকাপে মাত্র একটি ম্যাচে হার—গতবারের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের বিরুদ্ধে। পাশাপাশি শক্তিশালী চিন, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্র করেছে ভারত। দক্ষিণ আফ্রিকাকে আবার উড়িয়ে দিয়েছে ৬-১ গোলে।

এই সাফল্যের পর হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদ্মশ্রী দিলীপ তিরকে সমাজ মাধ্যমে লেখেন, ‘ভারতীয় মহিলা হকির জন্য এটি একটি ঐতিহাসিক ফল। ৫২ বছর পর বিশ্বকাপে পঞ্চম হওয়া এই দলের কঠোর পরিশ্রম, লড়াই করার মানসিকতা এবং প্রতিকূলতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর ক্ষমতার প্রমাণ। হকি ইন্ডিয়ার পক্ষ থেকে দলের জন্য ৫০ লক্ষ টাকা নগদ পুরস্কার ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। আশা করি, এই পুরস্কার খেলোয়াড়দের আরও বড় লক্ষ্যে পৌঁছতে অনুপ্রাণিত করবে’।

এই পঞ্চাশ লক্ষ টাকা ভাগাভাগি হবে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের মধ্যে। খেলোয়াড়রা প্রত্যেকে দু’লক্ষ্য ও সাপোর্ট স্টাফদের প্রত্যেকে পাবেন এক লক্ষ্য টাকা করে।

𝗥𝗘𝗪𝗔𝗥𝗗𝗜𝗡𝗚 𝗔 𝗛𝗜𝗦𝗧𝗢𝗥𝗜𝗖 𝗙𝗘𝗔𝗧! 🇮🇳🏑

Hockey India announces a cash prize of ₹50 lakh for the Indian Women’s Hockey Team in recognition of their historic 5th-place finish at the FIH Hockey World Cup Belgium & Netherlands 2026. 🏆❤️

The team has scripted India’s… pic.twitter.com/sAzKQuENda
— Hockey India (@TheHockeyIndia) August 28, 2026

হকি ইন্ডিয়ার মহাসচিব ভোলা নাথ সিংহও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সালিমাদের। তাঁর কথায়, ‘সালিমা এবং তাঁর দল দেশকে গর্বিত করেছে। বিশ্বের সেরা কয়েকটি দলের বিরুদ্ধে তারা লড়াই করেছে এবং নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে। এই পুরস্কার তাঁদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি। আশা করি, এ বার এশিয়ান গেমসের দিকে তাকিয়ে দল আরও উৎসাহ পাবে’। কোচ সোর্ড মারিনের অধীনে এই তরুণ ভারতীয় দল যে নতুন উচ্চতায় উঠছে, বিশ্বকাপের ফল তারই ইঙ্গিত। ৫২ বছর পর পঞ্চম স্থান—এ বার লক্ষ্য আরও বড়।

বৃহস্পতিবার আমস্টেলভিনে পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণের ম্যাচে প্রথম দুই কোয়ার্টারে জার্মানি বেশ চাপ তৈরি করেছিল। একাধিক পেনাল্টি কর্নারও পেয়েছিল তারা। কিন্তু গোলরক্ষক বিচু দেবী এবং ভারতের রক্ষণ একের পর এক আক্রমণ সামলে দেন। গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর যেন অন্য ভারত। তৃতীয় কোয়ার্টারেই ম্যাচের ছবি বদলে দেন সালিমারা। ৪৩ মিনিটে ইশিকা চৌধুরীর দুরন্ত রিভার্স-লিফটে এগিয়ে যায় ভারত। মাত্র এক মিনিট পরেই ব্যবধান বাড়ান নবনীত কৌর। ভারতের পাওয়া প্রথম পেনাল্টি কর্নার থেকে গোল করেন তিনি। ৪৭ মিনিটে ফের নবনীতের গোল—এ বার গোলরক্ষকের মাথার উপর দিয়ে নিখুঁত লিফটে। ৩-০ এগিয়ে যায় ভারত।

শেষ কোয়ার্টারে ৫৯ মিনিটে জার্মানির লিন ক্রিংস একটি গোল শোধ করেন। কিন্তু তার পর আর ম্যাচে ফিরতে পারেনি তারা। শেষ মুহূর্তে গোলরক্ষক সবিতা পুনিয়াও গুরুত্বপূর্ণ সেভ করে ভারতের জয় নিশ্চিত করেন। ৩-১ ব্যবধানে জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে পঞ্চম স্থান পাকা করে ভারত।