জমকালো সমাপ্তি অনুষ্ঠান

আজ আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও নিউজিল্যান্ড। দেশের মাটিতে ফের একবার খেতাব জয়ের লক্ষ্যে নামবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল। আর তার আগে জমকালো সমাপ্তি অনুষ্ঠানের সাক্ষী থাকতে চলেছে ক্রিকেটপ্রেমীরা। ম্যাচ শুরুর আগে এই অনুষ্ঠানটি হবে। সমাপ্তি অনুষ্ঠানে থাকবেন আন্তর্জাতিক ও ভারতীয় সঙ্গীত জগতের একাধিক তারকা।

জানা গিয়েছে, বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এই সমাপ্তি অনুষ্ঠানের সূচনা হবে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ অবশ্যই পুয়ের্তো রিকোর জনপ্রিয় গায়ক রিকি মার্টিন। তাঁর সঙ্গে মঞ্চে দেখা যাবে গুজরাতের জনপ্রিয় গায়িকা ফাল্গুনি পাঠককেও।