৯২-এর পরেও রোহিতকে নিয়ে হতাশ গাভাসকর, অবসরের আগে কোন ‘বিশেষ’ মাইলস্টোন চান ‘হিটম্যান’-এর?

Image: IANS

৯২ রান! ৮৫ বলে ১০টি চার, তিনটি ছক্কা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে রোহিত শর্মার (Rohit Sharma) ব্যাটে ছিল দাপট। কিন্তু সেই ইনিংসও খুশি করতে পারল না সুনীল গাভাসকরকে (Sunil Gavaskar) !

রোহিতের (Rohit Sharma) আউট নিয়ে নিজের হতাশা লুকিয়ে রাখেননি ভারতের প্রাক্তন অধিনায়ক। কারণটা অবশ্য রোহিতের রান কম হওয়া নয়। গাভাসকরের আক্ষেপ, আরও একটি শতরান হাতছাড়া করলেন ‘হিটম্যান’।

রোহিতকে (Rohit Sharma) নিয়ে গাভাসকরের চাওয়া একটু অন্য রকম। তাঁর ইচ্ছা, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় রোহিতের (Rohit Sharma) এক দিনের আন্তর্জাতিকে শতরানের সংখ্যা যেন তাঁর বয়সের চেয়ে বেশি থাকে। বর্তমানে রোহিতের (Rohit Sharma) ঝুলিতে রয়েছে ৩৫টি ওয়ান ডে শতরান। শনিবার নিউ চণ্ডীগড়ে সেঞ্চুরি করলে সেটি হত তাঁর ৩৬তম। ফলে গাভাসকরের (Sunil Gavaskar) সেই বিশেষ লক্ষ্যের আরও কাছে পৌঁছে যেতেন রোহিত।


জিও হটস্টারের এক অনুষ্ঠানে গাভাসকর বলেছেন, ‘৯২ রানে রোহিত (Rohit Sharma) আউট হওয়ায় আমি হতাশ হয়েছিলাম, কারণ ও সেঞ্চুরি করতে পারেনি। ২০২৭ বিশ্বকাপের পর হয়তো রোহিত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবে। তাই যখন ও অবসর নেবে, তখন আমি ব্যক্তিগত ভাবে চাই ওর ওডিআই সেঞ্চুরির সংখ্যা যেন ওর বয়সের চেয়ে বেশি হয়। তৃতীয় ম্যাচে শতরান করলে ৩৬তম সেঞ্চুরি হত এবং সেই লক্ষ্যের আরও কাছে পৌঁছে যেত।’

আরও পড়ুন: টাইব্রেকারে বিশালের হাত ধরে শিল্ড ফাইনালে মোহনবাগান

কেন এই মাইলস্টোনকে এত গুরুত্ব দিচ্ছেন, সেটাও ব্যাখ্যা করেছেন গাভাসকর। তাঁর কথায়, ‘কোনও ক্রিকেটারের অবসরের সময় তাঁর বয়সের চেয়ে শতরানের সংখ্যা বেশি থাকা আমার কাছে বিশেষ ব্যাপার। এটা তাঁর কেরিয়ারের মান এবং এত বছর ধরে তিনি যে উচ্চতা ধরে রেখেছেন, সেটাই প্রমাণ করে।’

এখানে নিজের কেরিয়ারের স্মৃতিও টেনে এনেছেন গাভাসকর। বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের শেষ বছরে আমিও চেয়েছিলাম, আমার বয়সের সমান টেস্ট শতরান করতে। কিন্তু তিন বার নব্বইয়ের ঘরে আউট হয়েছিলাম। সেই শতরানগুলি করতে পারলে অবসর নেওয়ার সময় আমার বয়স ৩৮-এর সঙ্গে শতরানের সংখ্যাও মিলে যেত।’

শুধু শতরান হাতছাড়া হওয়া নয়, রোহিতের (Rohit Sharma) ব্যাটিংয়ের ধরনেও বদল দেখছেন গাভাসকর। ২০২৩ বিশ্বকাপে অধিনায়ক রোহিত শুরু থেকেই যে ভাবে আক্রমণে যেতেন, এখন তাঁর ব্যাটিংয়ে কিছুটা সংযম এসেছে বলে মনে করছেন তিনি। গাভাসকরের মতে, এখন রোহিত নিজের উইকেটের গুরুত্ব অনেক ভাল বুঝতে পারছেন।

আরও পড়ুন: মেসির ম্যাচে বঞ্চিত? এবার উরুগুয়ে ম্যাচ দেখবেন বিনামূল্যে, পাস মিলবে কোথায়?

গাভাসকর (Sunil Gavaskar) বলেন, ‘রোহিত নিজেই ২০২৩ বিশ্বকাপে যে ব্যাটিংয়ের ধরন তৈরি করেছিল, তাতে প্রথম বল থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলত, দ্রুত আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও। এখন ও বুঝতে পারছে, ওর উইকেটের মূল্য রয়েছে। তবে রোহিত এমন ব্যাটার নয় যে ৩০-৪০ রান করে থেমে যাবে। ও সেঞ্চুরি করার ব্যাটার।’

তাই রোহিতের (Rohit Sharma) এই পরিবর্তনকে ইতিবাচক ভাবেই দেখছেন ভারতের প্রাক্তন অধিনায়ক (Sunil Gavaskar)। তাঁর মতে, ৭০-৮০ বলের মধ্যে সেঞ্চুরি করতে পারলে দলের রান তোলার গতিও বাড়ে, আবার ধীর ব্যাটিং নিয়ে সমালোচনার সুযোগও কমে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজেও দুরন্ত ছন্দে ছিলেন রোহিত (Rohit Sharma)। দ্বিতীয় ওয়ানডে-তে শতরান করার পর তৃতীয় ম্যাচে ৯২। তিন ম্যাচের সিরিজে তাঁর সংগ্রহ ২২৫ রান। ভারত অবশ্য তৃতীয় ম্যাচে ৫ উইকেটে হেরে যায়, ওয়েস্ট ইন্ডিজ ৩৫২ রান তাড়া করে ম্যাচ জিতে নেয়।

রোহিতের (Rohit Sharma) ব্যাটে রান আছে, ছন্দ আছে। গাভাসকরের (Sunil Gavaskar) চাওয়া এখন আরও একটু বেশি— অবসরের আগে বয়সকে ছাপিয়ে যাক ‘হিটম্যান’-এর ওয়ানডে সেঞ্চুরির সংখ্যা।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/UbdrBzAThdg?si=NWAgDQfqpl09ZGoA” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>