আইপিএল ক্রিকেটে বোলারদের পাঁচ ওভার বল করার প্রস্তাব গাভাসকারের

আইপিএল ক্রিকেট বলতেই ব্যাটসম্যানদের ধামাকা। তাই ব্যাটসম্যানদের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে বোলাররা হয়তো তাঁদের কৃতিত্বকে হারিয়ে ফেলেন। তার প্রধান কারণ হল ব্যাটসম্যানরা চার আর ছক্কা মেরে বোলারদের দক্ষতাকে সেইভাবে আমল দেন না। স্বাভাবিকভাবেই বোলাররাও নিজেদের প্রতি অনেক সময় আস্থা হারিয়ে ফেলেন। যেহেতু ২০ ওভারের খেলা, সেই কারণেই একজন বোলার চার ওভারের বেশি বল করতে পারেন না। তবে এই নিয়মের ঘেরাটোপে বোলারদের বাহাদুরি হারিয়ে যায়। সেই কারণেই অনেক দলই ২০ ওভারে ২০০ রানের বেশি করে। হয়তো তাই পিচ কিউরেটররাও ব্যাটিং পিচ করার প্রতি আগ্রহ প্রকাশ করে থাকেন। আবার মাঠের গণ্ডীকেও ছোট করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বেশ সমালোচনা করে সুনীল গাভাসকার এর বিরুদ্ধে মন্তব্য করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, যদি একজন বোলার পাঁচ ওভার করে বল করতে পারেন, তাহলে খেলার রঙই বদলে যাবে। বিশেষ করে পেসাররা এই সুবিধা পাক, এমনই কথা বলেছেন গাভাসকার।

আইপিএল মূলত ব্যাটসম্যানদের ঝোড়ো ব্যাটিংয়ে বোলারদের কৃতিত্ব একেবারেই জায়গা পায় না। তার মধ্যেও ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরা ও সুনীল নারিনরা উজ্জ্বল। এবার তাঁদের জন্য নতুন নিয়মের প্রস্তাব নিয়ে হাজির সুনীল গাভাসকর। ব্যাটসম্যানরা যদি সর্বোচ্চ ২০ ওভার ব্যাট করতে পারেন, তাহলে বোলাররা নির্ধারিত ৪ ওভারের থেকে বেশি বল করতে পারবেন না কেন? প্রশ্ন তুলে এক বিশেষ শর্ত রাখছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকার।

তাঁর সঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয়, একজন বোলারকে চার ওভার বল করানোর বিষয়টি এবার খতিয়ে দেখা উচিত। যদি একজন ব্যাটসম্যান পুরো ২০ ওভার ব্যাট করতে পারেন, তাহলে বোলাররা কেন নয়? একজন বোলার চার ওভারে তিন উইকেট পেলে পুরস্কার হিসেবে একটি বেশি ওভার বল করার অনুমতি কেন দেওয়া হবে না? তাহলে দলগুলো আর রান বাঁচানোর চেষ্টা না করে উইকেট তুলতে চাইবে। কিংবা ভাবতেই পারেন যে তিনজন বোলার তিনটি করে উইকেট তুললেন, তাহলে প্রত্যেকে একটি করে অতিরিক্ত ওভার পাবেন। এরকম হলে বোলাররাও লড়াইয়ের জায়গা পাবে।’


উল্লেখ্য, গত রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ ছিল। সেখানে আরসিবি’র ভুবনেশ্বর কুমার ও মুম্বইয়ের করবিন বশ ৪টি করে উইকেট পান। শেষ ওভারে বেঙ্গালুরুর জিততে ১৫ রান দরকার ছিল। কিন্তু তরুণ পেসার রাজ অঙ্গদ বাওয়া ম্যাচ জেতাতে পারেননি। গাভাসকরের প্রস্তাব অনুযায়ী, শেষ ওভারে করবিন বশ পঞ্চম ওভারটি করলে ফল অন্যরকম হতে পারত। যেমন ইমপ্যাক্ট প্লেয়াররা প্রথম একাদশে না থাকলেও প্রয়োজনে তারা মাঠে নেমে ব্যাট করতে পারেন। এই নিয়ম যদি আইপিএল ক্রিকেটে থাকে, তাহলে বোলারদের প্রতি মান্যতা দিয়ে নিয়ম বদল করা যেতেই পারে।