প্রথম টেস্টে মহম্মদ সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ গাভাস্কর, কী ব্যাখ্যা দিলেন ভারত অধিনায়ক?

Image: IANS

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দল নির্বাচন ঘিরে বিতর্ক। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম টেস্টে মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) প্রথম একাদশে না রাখায় অবাক সুনীল গাভাস্কর। শুধু অবাক হওয়াই নয়, ভারতীয় দলের নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে কার্যত ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন অধিনায়ক। তাঁর মতে, সাম্প্রতিক সময়ে সিরাজের বোলিংয়ে এমন কিছু দেখা যায়নি, যার জন্য তাঁকে দল থেকে বাদ দিতে হবে।

বৃহস্পতিবার টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমান গিল। কিন্তু প্রথম একাদশ ঘোষণার পরেই দেখা যায় দলে নেই সিরাজ। একই সঙ্গে জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজারও। চার পেসার হিসেবে খেলছেন যশপ্রীত বুমরা, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং অংশুল কম্বোজ। বাদ পড়েন গুরনুর ব্রারও। স্পিনার হিসেবে নেওয়া হয়েছে ওয়াশিংটন সুন্দরকে।

টিভিতে ধারাভাষ্য দেওয়ার সময় সিরাজের (Mohammed Siraj) বাদ পড়া নিয়ে গাভাস্কর বলেন, ‘প্রথমে ওকে টেস্ট দলের সঙ্গে যোগ দিতে না দেখে কিছুটা ইঙ্গিত পেয়েছিলাম। ভেবেছিলাম, শেষ এক দিনের ম্যাচে খেলানোর পরে হয়তো প্রথম টেস্টেও খেলানো হবে। কিন্তু এই সিদ্ধান্ত সত্যিই অবাক করার মতো। আমার মনে হয়, ও কোনও দিনই ভারতকে হতাশ করেনি’।


আরও পড়ুন: সবুজ পিচে চার পেসারের ছক, পন্থকে নিয়ে স্বস্তি! নিউজিল্যান্ডের বিরুদ্ধে কঠিন পরীক্ষায় গিলের ভারত

সিরাজের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তোলার জায়গা নেই বলে মনে করেন গাভাস্কর। তাঁর কথায়, ‘ওর বোলিংয়ে এমন কিছু ঘটেনি, যার জন্য এই সিদ্ধান্ত নিতে হবে। ওর ছন্দ ভাল। সম্প্রতি যতটুকু ক্রিকেট খেলেছে, তাতে ওকে যথেষ্ট ভালই দেখিয়েছে। কেন ওকে দলে রাখা হল না, সেটা আমি জানি না। শুধু আশা করব, ওর পরিবর্তে যাঁদের নেওয়া হয়েছে, তাঁরা যেন নিজেদের প্রমাণ করতে পারেন।’

Discussion before start of the test (Image: X)

শুরুর দিকে কার্যকর হয় ভারতীয় বোলাররা। কিন্ত নিউজিল্যান্ডের ৭০ রানের মধ্যে পাঁচ উইকেট ফেলে দেওয়ার পরে আর কোনো উইকেট তুলতে পারেননি তাঁরা। গ্লেন ফিলিপস ও হেনরি নিকোলস একশোর ওপর পার্টনারশিপ গড়েন এবং নিউজিল্যান্ডকে দুশো রানের দিকে এগিয়ে নিয়ে যান।

শুধু সিরাজ (Mohammed Siraj) নয়, জাদেজাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েও সমালোচনা করেছেন গাভাস্কর। নিউজিল্যান্ডের প্রথম সারির ব্যাটারদের মধ্যে বাঁহাতির সংখ্যা বেশি। ডেভন কনওয়ে, টম লাথাম এবং রাচিন রবীন্দ্রদের কথা মাথায় রেখেই হয়তো জাদেজার বদলে অফস্পিনার ওয়াশিংটনকে খেলানো হয়েছে বলে মনে করেন তিনি।

গাভাস্কর বলেন, ‘দুই অভিজ্ঞ ক্রিকেটারের জন্য সিদ্ধান্তটা কিছুটা কঠিন। ভারতীয় ক্রিকেটকে এত কিছু দেওয়া ক্রিকেটারদের বাইরে বসে থাকতে দেখা সহজ নয়। তবে আশা করব, এই সিদ্ধান্ত ভারতের কাজে লাগবে’।

আরও পড়ুন: টেস্ট প্রিভিউ: সমালোচকদের মুখ বন্ধ করতে পারবেন গম্ভীর? নিউজিল্যান্ডে কোচের সামনে সবচেয়ে বড় পরীক্ষা

অন্য দিকে, অধিনায়ক শুভমানও স্বীকার করেছেন, প্রথম একাদশ বাছতে বেশ সমস্যায় পড়তে হয়েছে তাঁদের। টস করতে নেমে তিনি বলেন, ‘সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল। কোন কম্বিনেশন নিয়ে খেলা হবে, তা নিয়ে গত এক সপ্তাহ ধরে আলোচনা চলেছে আমাদের শিবিরে। আমাদের সব পেসারই ভাল বল করছে। সিরাজ এবং গুরনুর ব্রারকে বাদ দেওয়া সত্যিই কঠিন সিদ্ধান্ত ছিল। তবে যারা সুযোগ পেয়েছে, তারা আশা করি ভালো বোলিং করবে।

এই লেখার সময় পর্যন্ত বুমরা তিনটি ও কম্বোজ, আকাশ একটি করে উইকেট পান। প্রসিদ্ধ, ওয়াশিংটন কোনো উইকেট পাননি। দিনের শেষ ড্রিঙ্কসের পরেই ওয়াশিংটনকে একটি বাউন্ডারি হাঁকিয়ে দলকে দুশো পার করিয়ে দেন নিকোলস।

ইংল্যান্ডের মাটিতে গত বছর পাঁচ টেস্টের সিরিজে ২৩টি উইকেট নিয়ে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন সিরাজ। ওভালে শেষ টেস্টে তাঁর দুরন্ত বোলিংয়ের সুবাদেই সিরিজে সমতা ফিরিয়েছিল ভারত। সেই সিরাজকেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে বাইরে বসতে হওয়ায় প্রশ্ন উঠছে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/DPMl-DzUh_k?si=ohxXBZDArxoMtVHO” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>