গুয়াহাটিতে ম্যাচ। তার আগের দিনই কামাখ্যা মন্দিরে পৌঁছে গেলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচের আগে মঙ্গলবার গুয়াহাটির নীলাচল পাহাড়ে বিখ্যাত কামাখ্যা মন্দিরে (Kamakhya Temple) গিয়ে পুজো দিয়ে এলেন ভারতীয় দলের হেড কোচ।
তিরুবনন্তপুরমে প্রথম ওয়ান ডে-তে ওয়েস্ট ইন্ডিজকে আট উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারত। বুধবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ। তার আগে মঙ্গলবার ভারতীয় দলে ছিল বিশ্রামের দিন। সেই সুযোগেই কামাখ্যায় (Kamakhya Temple) যান গম্ভীর (Gautam Gambhir)।
ভারতীয় দল যেখানে রয়েছে, সেখান থেকে প্রায় সাত কিলোমিটার দূরে নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দির দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তিপীঠ। সেখানে গিয়ে পুজো দেন গম্ভীর (Gautam Gambhir)। মন্দিরে তাঁকে ঘিরে ছিল কড়া নিরাপত্তা। পুজো সেরে কপালে তিলক কেটে মন্দির থেকে বেরিয়ে আসেন ভারতীয় দলের কোচ।
#WATCH | Guwahati, Assam: Gautam Gambhir, the head coach of the Indian cricket team, arrived early at the Kamakhya Temple in Guwahati.
On September 30, a one-day match between India and the West Indies will be held at the Barsapara cricket stadium in Guwahati. pic.twitter.com/Pp2sovKQUq
— ANI (@ANI) September 29, 2026
তবে পুজোর পরে সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলেননি গম্ভীর (Gautam Gambhir)। সরাসরি টিম হোটেলে ফিরে যান তিনি। কামাখ্যায় (Kamakhya Temple) পুজো সেরে ফেরার পর অবশ্য তাঁর সামনে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ ছিল। ভারতীয় দলের হেড কোচ এ দিন জাতীয় নির্বাচক কমিটির চার সদস্যের সঙ্গে বৈঠক করেন। নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের দল চূড়ান্ত করার বিষয়েই সেই আলোচনা হয়।
অর্থাৎ বুধবার গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতির পাশাপাশি ভবিষ্যতের সফরের দল নিয়েও ব্যস্ত দিন কাটিয়েছেন গম্ভীর (Gautam Gambhir)। আর তার মাঝেই কামাখ্যা মন্দিরে তাঁর এই সফর ঘিরে তৈরি হয় বিশেষ আগ্রহ।
গুয়াহাটিতে বুধবারই সিরিজ জিতে নেওয়ার সুযোগ ভারতের। প্রথম ম্যাচে আট উইকেটে জয়ের পরে দ্বিতীয় ম্যাচেও সেই ছন্দ ধরে রাখতে চাইবে শুভমন গিলের দল।
সেঞ্চুরিয়ান গ্রিভসের চোট, আজ খেলবেন না
তাদের সেই সম্ভাবনা আরো উজ্জ্বল হল ওয়েস্ট ইন্ডিজ শিবির থেকে আসা এক খবরে। তিরুবনন্তপুরমে প্রথম ওয়ানডে-তে ব্যাট হাতে দুরন্ত লড়াই করেছিলেন যিনি, দলের ইনিংসের ভিত গড়ে তুলে করেছিলেন জীবনের প্রথম ওয়ান ডে সেঞ্চুরি, সেই জাস্টিন গ্রিভসের চোট। কাফ মাসলে চোটের কারণে ভারতের বিরুদ্ধে গুয়াহাটিতে দ্বিতীয় ওয়ান ডে-তে খেলতে পারবেন না এই ক্যারিবিয়ান ওপেনার।
রবিবার তিরুবনন্তপুরমে সিরিজের প্রথম ম্যাচে ১০৮ বলে ১০১ রান করেছিলেন গ্রিভস। তাঁর ব্যাটে ভর করেই ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারে ২৯৫/৭ তুলেছিল। ওপেনিংয়ে ব্র্যান্ডন কিংয়ের সঙ্গে গ্রিভসের ১৩৫ রানের জুটি ওয়েস্ট ইন্ডিজকে শক্ত ভিত গড়ে দিয়েছিলেন। কিন্তু সেই ইনিংস চলাকালীনই কাফে চোট পান ৩২ বছরের এই ব্যাটার। ফলে এই ম্যাচে তিনি নেই, যা ভারতীয় দলের কাছে অবশ্যই ভাল খবর এবং ক্যারিবিয়ান শিবিরে বড়সড় দুঃসংবাদ।
গ্রিভসের চোটের খবর জানিয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বলেছে, ‘ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন না জাস্টিন গ্রিভস। তাঁর কাফে চোট লেগেছে’। তারা আরও জানিয়েছে, ‘সিরিজের প্রথম ম্যাচে ব্যাট করার সময়ই গ্রিভস চোটটি পেয়েছিলেন’।
গ্রিভসের জায়গায় তরুণ জুয়েল অ্যান্ড্রুকে উপরে তুলে আনার সম্ভাবনা রয়েছে। ১৮ বছরের এই ব্যাটারকে এবার আরও বড় দায়িত্ব দেওয়া হতে পারে। সিরিজে টিকে থাকতে বুধবারের ম্যাচে জিততেই হবে ওয়েস্ট ইন্ডিজকে। আর সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাদের ওপেনিং জুটিই ভেঙে গেল। এই অবস্থা কী ভাবে সামলাবেন শাই হোপরা, সেটাই দেখার।