হাজার কিলোমিটারেরও বেশি পথ হেঁটে হার্দিকের সঙ্গে দেখা করতে এলেন অন্ধ ভক্ত! তা দেখে কী করলেন ভারতীয় তারকা?

Image: IANS

ক্রিকেটারদের প্রতি অনুরাগীদের ভালবাসার নজির নতুন নয়। প্রিয় তারকার সঙ্গে দেখা করতে কেউ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন, কেউ আবার পাড়ি দেন দীর্ঘ পথ। কিন্তু সেই ভালবাসার টানে হাজার কিলোমিটারেরও বেশি পথ হেঁটে ফেলার ঘটনা নিঃসন্দেহে ব্যতিক্রমী। ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) এক অনুরাগী তেমনই নজির গড়েছেন। আর তাঁর সঙ্গে দেখা হওয়ার পরে হার্দিকের আচরণও মন জয় করে নিয়েছে ক্রিকেটপ্রেমীদের।

হার্দিকের (Hardik Pandya)  সঙ্গে দেখা করার জন্য এক অনুরাগী পায়ে হেঁটে হাজার কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করেন। ভারতীয় ক্রিকেট তারকার সঙ্গে দেখা করার এই অদম্য ইচ্ছাই তাঁকে এতটা পথ চলার প্রেরণা জুগিয়েছে।

সাধারণত প্রিয় ক্রিকেটারকে এক বার কাছ থেকে দেখার জন্য অনুরাগীরা স্টেডিয়ামের বাইরে কিংবা দলের হোটেলের সামনে অপেক্ষা করেন। কিন্তু হার্দিকের এই অনুরাগী শুধু অপেক্ষা করেই ক্ষান্ত হননি। নিজের স্বপ্ন পূরণ করতে দীর্ঘ পথ হেঁটে পৌঁছে যান ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে (সিওই), বেঙ্গালুরুতে। সেখানেই হার্দিকের(Hardik Pandya) সঙ্গে তাঁর দেখা হয়। সেই সাক্ষাতের ভিডিও প্রকাশ্যে আসতেই ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।


আরও পড়ুন: ৩০ দিনের নির্বাসন রোনাল্ডোর! জরিমানা ২৫৫ ইউরো, কোচের সঙ্গে বিবাদের জেরেই শাস্তি

লখনউয়ের বাসিন্দা রবি নামের ওই অনুরাগীকে দু’হাত বাড়িয়ে স্বাগত জানান হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) । চোটের রিহ্যাবের জন্য বর্তমানে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সেই (সিওই) রয়েছেন ভারতীয় অলরাউন্ডার। রবির প্রতি বিশেষ সৌজন্য দেখিয়ে হার্দিক (Hardik Pandya) তাঁর ফেরার টিকিটের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন। তাঁদের এই হৃদয়ছোঁয়া মুহূর্তের ভিডিওই এখন সমাজমাধ্যমে ভাইরাল।

<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>A fan walked all the way from Mumbai to Bengaluru just to meet Hardik Pandya, and Hardik not only met him warmly but also arranged his return ticket @hardikpandya7 ❤️ https://t.co/cx62NNHpaE</p>&mdash; Rohan Gangta (@rohangangta) <a href=”https://x.com/rohangangta/status/2112223934578135260?ref_src=twsrc%5Etfw”>October 19, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>

ভিডিওতে হার্দিককে (Hardik Pandya) ওই অনুরাগীর কাছে আরও জানতে চান, তাঁর জন্য আর কিছু করতে পারেন কি না। ভিডিওয় ভারতীয় অলরাউন্ডারকে বলতে শোনা যায়, ‘তোমার কি আর কিছু দরকার? তোমার জন্য আমি কি আর কিছু করতে পারি?’

আরও পড়ুন: শরৎ এল রে: পর্দার ‘সৌরভ’ রাজকুমারের সঙ্গে ম্যাডক্স স্কোয়ারে আসল সৌরভ, ঢাক বাজালেন কোনজন?

হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে ছিলেন ওই অনুরাগী। ৩৩ বছর বয়সি হার্দিক (Hardik Pandya) তাঁকে আশ্বাস দেন, খুব শীঘ্রই তাঁর সঙ্গে যোগাযোগ করবেন। প্রিয় তারকার এই আন্তরিক আচরণই মন জয় করে নিয়েছে নেটদুনিয়ার।

এই ঘটনার সবচেয়ে উল্লেখযোগ্য দিক শুধু অনুরাগীর দীর্ঘ পথ পেরিয়ে আসা নয়, হার্দিকের প্রতিক্রিয়াও। প্রিয় ক্রিকেটারের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে স্বাভাবিক ভাবেই আপ্লুত ওই অনুরাগী। অন্য দিকে, তাঁর এই প্রচেষ্টাকে সম্মান জানিয়েছেন ভারতীয় অলরাউন্ডারও।

ক্রিকেট মাঠে হার্দিকের (Hardik Pandya) আগ্রাসী মেজাজের সঙ্গে পরিচিত সমর্থকেরা। কিন্তু মাঠের বাইরের এই ঘটনায় তাঁর অন্য একটি দিক সামনে এসেছে। প্রিয় তারকার সঙ্গে দেখা করার জন্য এক অনুরাগী যে এতটা কষ্ট করেছেন, সেই আবেগের মূল্য দেওয়ার বিষয়টিই নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের।

সামাজিক মাধ্যমে এই ধরনের ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ে। হার্দিকের(Hardik Pandya) সঙ্গে অনুরাগীর সাক্ষাতের ঘটনাও তার ব্যতিক্রম নয়। ক্রিকেটার ও সমর্থকদের মধ্যে যে সম্পর্ক শুধুমাত্র মাঠের পারফরম্যান্সে সীমাবদ্ধ নয়, এই ঘটনা যেন আরও এক বার তা মনে করিয়ে দিল।

দেখুন: বাঙালি সাজে প্যান্ডেল হপিংয়ে রাজকুমার রাও, মহাষ্টমীতে সৌরভের সঙ্গে পুজো পরিক্রমা