ইউরোপের লিগে ‘মালিক’ রাহুলের নতুন অবতার দেখে অবাক তাঁর প্রাক্তন সতীর্থ

Image: ANI

এত দিন তাঁকে (Rahul Dravid) দেখা গিয়েছে ক্রিকেটার, অধিনায়ক কিংবা কোচের ভূমিকায়। এ বার সম্পূর্ণ অন্য অবতারে রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের ডাবলিন গার্ডিয়ানস দলের মালিকানায় যুক্ত হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক (Rahul Dravid)। আর সেই দলের কোচ বিক্রম রাঠৌর (Vikram Rathour) রাহুলের (Rahul Dravid) এই নয়া রূপ দেখে অবাক।

ডাবলিন গার্ডিয়ানসের কোচ রাঠৌর দ্রাবিড়কে (Rahul Dravid)খুব কাছ থেকে চেনেন। ভারতীয় দলের কোচিং স্টাফে দ্রাবিড়ের (Rahul Dravid) সঙ্গে কাজ করেছেন, আইপিএলেও তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে। কিন্তু এ বার সম্পর্কটা খানিকটা অন্য রকম। কারণ, এ বার দ্রাবিড়ই (Rahul Dravid) দলের মালিকপক্ষের অন্যতম মুখ।

অবশ্য মালিক হয়েও দলের ক্রিকেটীয় বিষয়ে কোনও রকম বাড়তি হস্তক্ষেপ করেন না দ্রাবিড় (Rahul Dravid)। বরং দলের খারাপ সময়েও কোচ ও ক্রিকেটারদের পাশে দাঁড়ান তিনি। প্রথম পাঁচটি ম্যাচের একটিতেও জিততে পারেনি ডাবলিন গার্ডিয়ানস। সেই কঠিন সময়েও দ্রাবিড়ের (Rahul Dravid) সমর্থন পেয়েছেন রাঠৌররা।


আরও পড়ুন: হাজার দিন পর চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই ম্যান ইউয়ের গোলবন্যা, সাবাহকে উড়িয়ে দিলেন সেস্কোরা

রাঠৌর(Vikram Rathour) বলেন, ‘রাহুল মালিকের মতোই আচরণ করছেন। বলতে গেলে, তিনি খুব বেশি জড়িয়ে পড়েননি। সেটা ভালই হয়েছে। তবে আগেও বলেছি, আমাদের দলে ওঁর মতো একজনকে পাওয়া দারুণ ব্যাপার। কারণ, উনি দীর্ঘ সময় কোচ হিসেবে কাজ করেছেন। ফলে একটা দল কী ভাবে চলে, ফলাফল কী রকম হতে পারে—এসব সম্পর্কে ওঁর যথেষ্ট ধারণা রয়েছে’।

সেখানেই থামেননি রাঠৌর(Vikram Rathour) । যোগ করেন, ‘প্রতিযোগিতার শুরুতে আমরা প্রথম পাঁচটি ম্যাচের একটিতেও জিততে পারিনি। কিন্তু সেই সময়েও রাহুল (Rahul Dravid) আমাদের প্রচণ্ড সমর্থন করেছেন। রাহুলের মতো একজনের কাছ থেকে যেটা প্রত্যাশা করা যায়, উনি ঠিক তেমনই ছিলেন’।

ডাবলিন গার্ডিয়ানসের ক্রিকেটীয় কর্মকাণ্ডে অবশ্য আরও এক ভারতীয় মহাতারকা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন— তিনি রবিচন্দ্রন অশ্বিন। আন্তর্জাতিক ক্রিকেটের মূল স্রোত থেকে সরে গেলেও ক্রিকেট সম্পর্কে তাঁর বিপুল জ্ঞান এখন কাজে লাগছে ইউরোপের এই নতুন ফ্র্যাঞ্চাইজিতে। প্রতিপক্ষের বিশ্লেষণ থেকে শুরু করে ক্রিকেটার বাছাই— দৈনন্দিন ক্রিকেটীয় সিদ্ধান্তের বড় অংশই সামলাচ্ছেন অশ্বিন।

রাঠৌরের কথায়, ‘অশ্বিনের ক্রিকেট এবং ক্রিকেটারদের সম্পর্কে অসাধারণ জ্ঞান রয়েছে। আমি ওকে প্রায় ক্রিকেট-পাগল বলি। সারা বিশ্বের ক্রিকেটারদের সম্পর্কে ও এত বেশি জানে, এত ক্রিকেট দেখে—তা সত্যিই অবিশ্বাস্য’।

আরও পড়ুন: ইউএস ওপেন ফাইনালে রিবাকিনা বনাম সাবালেঙ্কা, টেনিস দুনিয়ার নতুন আধিপত্যের লড়াই

শুধু তা-ই নয়, অশ্বিনের উপস্থিতিতে নিজের কাজও অনেক সহজ হয়ে গিয়েছে বলে মনে করেন রাঠৌর। তাঁর কথায়, ‘কখনও কখনও অবাক হয়ে যেতে হয়, এই পরিবেশ এবং এই ক্রিকেটারদের সম্পর্কে ও কতটা জানে! আমার জন্য ওকে পাশে পাওয়া সত্যিই বিরাট সাহায্য। কারণ, আমার এত দিনের সময় মূলত ভারতীয় ক্রিকেটেই কেটেছে। ফলে ইউরোপের এই ক্রিকেট আমার কাছে একেবারেই নতুন ও অন্য রকম। কিন্তু অশ্বিন পাশে থাকায় কাজটা অনেক সহজ হয়ে গিয়েছে’।

অর্থাৎ মালিকের ভূমিকায় দ্রাবিড় (Rahul Dravid), ক্রিকেটীয় মস্তিষ্ক হিসেবে অশ্বিন এবং কোচ হিসেবে রাঠৌর—ডাবলিন গার্ডিয়ানসের ড্রেসিংরুমে একসঙ্গে রয়েছেন ভারতীয় ক্রিকেটের তিন পরিচিত মুখ। শুরুটা যদিও ভালো হয়নি। কিন্তু দলের অন্দরে অভিজ্ঞতার অভাব নেই। দ্রাবিড়ের (Rahul Dravid) এই নতুন ‘মালিক’ অবতার নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলেচর্চা শুরু হয়ে গিয়েছে।

দেখুুন: স্বামীর স্মৃতিতে তৈরি ছবিতে নিজের চরিত্রেই স্ত্রী গরিমা, কলকাতায় শুরু ‘লাভ ইউ জুবিনদা’-র শ্যুটিং