ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সরানো নিয়ে ‘হুশিয়ারি’ ট্রাম্পের

Image: ANI

ফিফা (FIFA)  সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে (Gianni Infantino) নিয়ে যখন বিশ্ব ফুটবলে চাপ বাড়ছে, তখন তাঁর পাশে দাঁড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ফিফা  (FIFA) সভাপতি ইনফান্তিনোকে (Gianni Infantino)  সরানোর কথা ভাবলেও সেটি ‘ভয়ঙ্কর ভুল’ হবে বলে প্রকাশ্যেই হুঁশিয়ারি দিলেন তিনি।

ট্রাম্প (Donald Trump) তাঁর সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, ‘যে কোনও কারণেই যদি ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে সরানোর কথা কেউ ভাবে, তা হলে তারা ভয়ঙ্কর ভুল করবে’। তাঁর দাবি (Donald Trump) , ইনফান্তিনো  (Gianni Infantino)  অসাধারণ কাজ করেছেন এবং তাঁর নেতৃত্বেই সদ্য শেষ হওয়া বিশ্বকাপ সবচেয়ে সফল হয়েছে। ইনফান্তিনোকে  (Gianni Infantino)  সরিয়ে দিলে ভবিষ্যতে বিশ্বকাপ আর কখনও এতটা সফল বা লাভজনক হবে না বলেও মন্তব্য করেছেন ট্রাম্প (Donald Trump)।

আরও পড়ুন: সৌরভকে খুনের হুমকি! চিঠিতে নিশানায় স্ত্রী ডোনা-সহ ঘনিষ্ঠরাও, থানায় অভিযোগ প্রাক্তন ভারত অধিনায়কের


কিন্তু কেন ইনফান্তিনোকে নিয়ে এত বিতর্ক?

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির একটি প্রস্তাব দিয়েছিল ফিফা। সেই পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব পরিচালনাকারী একটি সংস্থার মূল্য প্রায় ২০ বিলিয়ন ডলার ধরা হয়েছিল। কিন্তু সদস্য দেশগুলির সঙ্গে পর্যাপ্ত আলোচনা না করেই এমন প্রস্তাব সামনে আসায় বিশ্ব ফুটবলে প্রবল ক্ষোভ তৈরি হয়। শেষ পর্যন্ত সেই পরিকল্পনা প্রত্যাহার করতে বাধ্য হয় ফিফা।

এর পরেই ইনফান্তিনোর (Gianni Infantino) নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা, এশীয় ফুটবল সংস্থা এএফসি এবং কনকাকাফ-সহ একাধিক মহল তাঁর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। ইনফান্তিনোর (Gianni Infantino) পদত্যাগের দাবিও উঠেছে। সমালোচকদের অভিযোগ, এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সদস্য সংস্থাগুলির সঙ্গে যথেষ্ট আলোচনা করা হয়নি। এ ছাড়াও অনেকে অভিযোগ করেন, ট্রাম্পের পরামর্শেই এমন প্রস্তাব দিয়েছেন ইনপান্তিনো (Gianni Infantino)। এখন বোঝা যাচ্ছে ট্রাম্প সত্যিই তাঁর ‘শুভানুধ্যায়ী’।

আরও পড়ুন: দু’দশক পরে গ্রামের বাড়িতে মা, শুরু ঋষভ পন্থের পৈতৃক বাড়ি পুনর্নির্মানের কাজ, উৎসব পাহাড়ি গ্রামে

এই আবহেই ট্রাম্পের (Donald Trump) প্রকাশ্য সমর্থন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, ইনফান্তিনোর  (Gianni Infantino) সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আগেও নানা আলোচনা হয়েছে। ২০২৬ বিশ্বকাপের সময় উত্তর আমেরিকায় দু’জনকে একাধিক বার একসঙ্গে দেখা গিয়েছিল।

ফিফার (FIFA)  অন্দরের এই টানাপড়েন অবশ্য এখানেই থামছে না। এক দিকে ইনফান্তিনোর (Gianni Infantino) নেতৃত্ব নিয়ে প্রশ্ন, অন্য দিকে ট্রাম্পের (Donald Trump) মতো প্রভাবশালী রাষ্ট্রনেতার প্রকাশ্য সমর্থন—সব মিলিয়ে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার অন্দরের লড়াই আরও তীব্র হওয়ার ইঙ্গিতই মিলছে। লড়াইটা শেষ পর্যন্ত না ট্রাম্প  (Donald Trump) বনাম ফুটবল বিশ্ব হয়ে যায়, এমন আশঙ্কাও করছেন অনেকে।

দেখুন: ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে জলকামান-লাঠিচার্জ, ‘নীরবতা’ ভাঙলেন রাহুল