ঘরের মাঠে জিততে পারল না সেল্টিক

সেল্টিকের বিরুদ্ধে গোলের পরে হ্যারি কেন।

বায়ার্ন মিউনিখ ২-১ গোলে হারিয়ে দিয়েছে সেল্টিককে। ঘরের মাঠে সেল্টিকের এই হার ফুটবলাররা কিছুতেই মেনে নিতে পারেননি। যেখানে তাঁদের ম্যাচ জেতার কথা ছিল, সেখান থেকে ম্যচের খেলার রং একেবারে বদলে গেল। হার স্বীকার করতে হলে সেল্টিককে। বায়ার্ন মিউনিখের ফুটবলাররা যখন জয়ের আনন্দে মেতে উঠেছেন, তখন সেল্টিকের শিবিরে বিষাদ নেমে আসে।

যদিও খেলার শুরুতে সেল্টিক গোল করে দিয়েছিল। তখন খেলা সবে দুই মিনিট গড়িয়েছে। কিন্তু সেই গোল অফসাইডের কারণে রেফারি বাতিল করে দেন। গোল খাওয়ার পর নিজেদের আভিজাত্যে বোধহয় ঘা লেগেছিল। নাহলে প্রথমার্ধে পুরো সময় খেলে গিয়েছে বায়ার্ন। একের পর এক আক্রমণ শানাতে থাকে।

তবে গোল হচ্ছিল না। ৪৫ মিনিটের মাথায় গোল করে বায়ার্নকে এগিয়ে দেন মাইকেল ওলিসে। ভাবা গিয়েছিল, নিজেদের মাঠে গোল খেয়ে নিশ্চয় বিরতির পর ঘুরে দাঁড়াবে সেল্টিক। কিন্তু তা হল না। বরং ব্যবধানকে বাড়িয়ে নেয় বায়ার্ন। কর্নার থেকে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে দেন হ্যারি কেন। সেল্টিক অবশেষে গোলের সন্ধান পায় ৭৯ মিনিটে। দাইজেন মায়েদা গোল করে দলকে নিয়ে আসেন ১-২। সমর্থকদের প্রত্যাশা ছিল বাকি সময়ে নিশ্চয় তাঁদের প্রিয় দল ফের গোল করে বায়ার্নকে চাপে ফেলে দেবে।


কিন্তু সেই লক্ষ্যে তারা পৌঁছতে পারল না। শেষ পর্যন্ত ২-১ গোলে শেষ হয়। চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের বাকি উল্লেখযোগ্য ম্যাচগুলির মধ্যে এসি মিলান হেরে গিয়েছে। ফেইনুর্ডের সঙ্গে খেলা ছিল। সেই ম্যাচে ফেইনুর্ড ১-০ গোলে জিতে যায়। খেলা শুরুর ৩ মিনিটের মাথায় গোল করেন ইগর পাইশিয়াও। মোনাকো নিজেদের মাঠে হেরেছে বেনফিকার কাছে এক গোলের ব্যবধানে। ব্রুগা ২-১ গোলে হারিয়েছে আটলান্টাকে।