প্রথম সেটে ধাক্কা খাওয়ার পরেই তুললেন ঝড়! ইউএস ওপেনে ফেরার লড়াই জারি আলকারাজের

Photo: Representational Image

শুরুটা একেবারেই মনের মতো হয়নি। প্রথম সেটেই পিছিয়ে পড়েছিলেন। কিন্তু তার পরেই বদলে দিলেন ছবিটা। দুরন্ত প্রত্যাবর্তনে পর্তুগালের জেমি ফারিয়াকে হারিয়ে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন গতবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। বুধবার দ্বিতীয় রাউন্ডে বিশ্বের ৭২ নম্বর ফারিয়াকে ৪-৬, ৬-০, ৬-৩, ৬-২ সেটে হারান স্প্যানিশ তারকা।

প্রায় পাঁচ মাস কব্জির চোটের জন্য কোর্টের বাইরে ছিলেন আলকারাজ (Carlos Alcaraz)। সোমবার প্রথম রাউন্ডে রোমান সাফিউলিনকে সরাসরি সেটে হারিয়ে ফিরেছিলেন কোর্টে। কিন্তু দ্বিতীয় রাউন্ডে শুরুতেই তাঁকে বেশ চাপে ফেলে দেন ফারিয়া। ৪-৩ এগিয়ে গিয়ে আলকারাজের (Carlos Alcaraz)সার্ভিস ভেঙে দেন পর্তুগিজ খেলোয়াড়। তার পর নিজের শক্তিশালী সার্ভিসের দাপটে প্রথম সেট ৬-৪ জিতে নেন তিনি।

দ্বিতীয় সেটের শুরুতেও আলকারাজের কিছু ভুলে ফারিয়া দু’টি ব্রেক পয়েন্টের সুযোগ পেয়েছিলেন। কিন্তু সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ২৩ বছরের স্প্যানিশ তারকা। একের পর এক দুরন্ত শট, ড্রপ শট এবং লব দিয়ে প্রতিপক্ষকে ছন্দহীন করে দ্বিতীয় সেট ৬-০ জিতে নেন তিনি। তৃতীয় সেটেও একই আগ্রাসন ধরে রেখে ৬-৩ ব্যবধানে এগিয়ে যান। চতুর্থ সেটে আর কোনও সুযোগ দেননি ফারিয়াকে—৬-২ জিতে ম্যাচ পকেটে পুরে নেন।


আরও পড়ুন: নিউজিল্যান্ড সফরের টেস্ট দলে জায়গা হচ্ছে না শামির! বাদ নবিও, ৫ পেসারের সম্ভাব্য তালিকায় কারা?

ম্যাচের পর আলকারাজ বলেন, ‘ম্যাচটা কঠিন ছিল। আমি ভালই অনুভব করছিলাম। কিন্তু তাড়াহুড়ো করছিলাম, সময় নিচ্ছিলাম না। আর প্রথম সেটে সে জন্যই আমার সার্ভিস ভেঙে যায়।’

ফারিয়ার সার্ভিস নিয়েও সতর্ক ছিলেন তিনি। আলকারাজের (Carlos Alcaraz) কথায়, ‘জেমির মতো একজনের বিরুদ্ধে খেলতে গেলে, যে প্রায় প্রতিবারই ঘণ্টায় ১৪০-১৪১ মাইল গতিতে সার্ভ করে, তখন মনোযোগী এবং শান্ত থাকতেই হবে। আমি নিজেকে বলেছিলাম, ভাল কিছু ঘটবেই। শুধু পুরো সময়টা আমাকে লড়াইয়ে থাকতে হবে।’

আরও পড়ুন: জাতীয় দল থেকে বিদায় নেওয়ার পর এ বার কী করবেন মেসি? মাঠ ছাড়লেও কি ফুটবল ছাড়বেন?

রাতের সেশনে আর্থার অ্যাশ স্টেডিয়ামের গ্যালারিও আলকারাজকে (Carlos Alcaraz) বাড়তি শক্তি দেয়। তিনি বলেন, ‘এখানে দিনের সেশন আর রাতের সেশন সম্পূর্ণ আলাদা। এখানকার পরিবেশও আলাদা এবং রাতের সেশনে দর্শকেরা খুব উচ্ছ্বসিত থাকে। এত ভাল পরিবেশ, এত ভাল মানুষের সামনে খেলতে আমার দারুণ লাগে। আমি পার্থক্যটা অনুভব করতে পারছিলাম।’

এই জয়ের ফলে গ্র্যান্ড স্ল্যামে আলকারাজের টানা জয়ের সংখ্যা আরও বাড়ল। পরের রাউন্ডে তাঁর প্রতিপক্ষ চিনের উ ইবিং। চোট কাটিয়ে ফেরা আলকারাজের সামনে এখন লক্ষ্য খেতাব বজায় রাখা।

দেখুন: উত্তমকুমারের জন্মশতবর্ষে নন্দনে ৩ থেকে ৬ সেপ্টেম্বর বিশেষ অনুষ্ঠান