‘অনেক দূর যাবে অধিনায়ক গিল’- কোহলির এই বড় ভবিষ্যদ্বাণীর দিনেই চোট নিয়ে আতঙ্ক শুভমানের!

Photo: Representational Image

শুভমন গিলের (Shubman Gill) নেতৃত্বে আস্থা রাখছেন বিরাট কোহলি। শুধু এখন নয়, আগামী দীর্ঘ সময় ভারতীয় দলকে গিল নেতৃত্ব দেবেন বলেই মনে করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-র আগে গিলের নেতৃত্বের প্রশংসা করে কোহলি  (Virat Kohli) বললেন, তরুণ অধিনায়কের মধ্যে সঠিক দৃষ্টিভঙ্গি এবং নেতৃত্ব দেওয়ার তাগিদ রয়েছে।

কিন্তু বিরাটের  (Virat Kohli) এই প্রশংসার দিনেই চোটের আতঙ্ক ঘিরে ধরল শুভমানকে (Shubman Gill)। শুক্রবার অনুশীলনে মহম্মদ সিরাজের একটি উঠতি বল ডান কনুইয়ে লাগে শুভমন গিলের। যন্ত্রণায় কিছু ক্ষণ মাঠে বসে থাকতে দেখা যায় ভারতীয় অধিনায়ককে। প্রায় ২০ মিনিট চিকিৎসার পরে অবশ্য ফের নেটে ফিরে থ্রো-ডাউন খেলেন তিনি। ফলে রবিবারের ম্যাচে তাঁর খেলা নিয়ে আপাতত অনিশ্চয়তা তৈরি হলেও, চোট কতটা গুরুতর তা এখনও স্পষ্ট নয়।

গিল (Shubman Gill) এখনও নেতৃত্বের ভূমিকা পালন করা শিখছেন। বয়সও কম। কিন্তু তাঁর মধ্যে যে আত্মবিশ্বাস এবং পরিকল্পনা রয়েছে, সেটাই কোহলিকে  (Virat Kohli) সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। জিও হটস্টারের এক অনুষ্ঠানে কোহলি বলেছেন, ‘শুভমন এখনও অধিনায়ক হিসাবে শিখছে। এই ভূমিকায় ও এখনও তরুণ। কিন্তু ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য ওর সঠিক দৃষ্টিভঙ্গি এবং সঠিক ধরনের তীব্রতা রয়েছে’।


গিলের মাঠের পরিকল্পনাতেও মুগ্ধ কোহলি। তাঁর মতে, ভারতীয় অধিনায়ক কী ভাবে ফিল্ড সাজাবেন, কোন ব্যাটারকে কী ভাবে চাপে ফেলবেন— সে বিষয়ে গিলের পরিকল্পনা পরিষ্কার।

কোহলির  (Virat Kohli) কথায়, ‘মাঠে আমরা কী ভাবে খেলব, সেটা নিয়ে ওর পরিকল্পনা খুব পরিষ্কার। অবশ্য আরও অভিজ্ঞতা এবং পরিস্থিতি বোঝার সঙ্গে সঙ্গে কোন সময়ে কী সিদ্ধান্ত নিতে হবে, সেটা ও আরও শিখবে এবং উন্নতি করবে। নেতৃত্বের ভূমিকায় সবাইকেই এই ভাবে উন্নতি করতে হয়’।

এর পরেই গিলকে  (Shubman Gill) নিয়ে আরও বড় কথা বলেন কোহলি (Virat Kohli) । তাঁর কথায়, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, ভারতীয় ক্রিকেট দলকে সঠিক ভাবে নেতৃত্ব দেওয়ার ইচ্ছা ওর রয়েছে। তাই আমি ওকে দীর্ঘ দিন নেতৃত্ব দিতে দেখছি। ও যথেষ্ট ভাল করবে’।

<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>Shubman Gill, Virat Kohli, and KL Rahul arriving for today&#39;s practice. <a href=”https://t.co/cbyKGt64IO”>pic.twitter.com/cbyKGt64IO</a></p>&mdash; Indian Cricket 🏏 (@Indiancric1cm) <a href=”https://x.com/Indiancric1cm/status/2103471632610435274?ref_src=twsrc%5Etfw”>September 25, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>

বিরাট-মানসিকতায় বদল!

গিলের নেতৃত্বের প্রশংসার পাশাপাশি নিজের ব্যাটিং নিয়েও মুখ খুলেছেন কোহলি। গত ১০টি ওয়ান ডে-তে তিনটি শতরান, একটি ৯০-এর বেশি রানের ইনিংস এবং চারটি অর্ধশতরান করেছেন তিনি। তাঁর এই নতুন ছন্দের পিছনে রয়েছে মানসিকতায় বদল।

কোহলি জানান, ‘আমি নিজেকে কথা দিয়েছিলাম যে আরও স্বাধীন ভাবে খেলব। মানুষ আমার কাছে কী প্রত্যাশা করছে, সেটা নিয়ে ভাবব না। দীর্ঘ সময় ধরে আমার ভূমিকা ছিল পরিস্থিতি সামলানো এবং দলকে স্থির জায়গায় পৌঁছে দেওয়া’।

এখন সেই ভাবনা থেকে সরে এসেছেন কোহলি। তাঁর লক্ষ্য, উইকেটে সেট হয়ে দলের জন্য অতিরিক্ত ৩০-৪০ রান করে যাওয়া। বলেন, ‘আমি সচেতন ভাবে এমন জায়গায় থাকতে চাই, যেখানে একটা ম্যাচে ৩০-৪০ রান অতিরিক্ত যোগ করতে পারি। যদি কোনও সময়ে ঝুঁকি না নিই, তা হলে তার কারণ হবে পরে এমন একটা জায়গায় পৌঁছনো, যেখানে মনে হবে—এ বার গতি বাড়ানোর সময় এসেছে’।

কোহলির মতে, বর্তমান ওয়ান ডে ক্রিকেটে ৩৪০-৩৫০ রানও অনেক সময় যথেষ্ট নয়। তাই নিজের উইকেটকে কাজে লাগিয়ে শেষ পর্যন্ত খেলে যেতে পারলে ভারত ৩৫০-৩৬০ রানও করতে পারে।

‘খেলা যে ভাবে বদলাচ্ছে, তাতে পরিস্থিতি ভাল থাকলে এবং অন্য দলগুলি যদি ৩৪০-৩৫০ রান করার দিকে এগোয়, আমাদেরও সে রকমই রান করা উচিত। এখন আমি ঝুঁকি নিতে অনেক বেশি প্রস্তুত। কারণ জানি, ওই সময় রান করতে পারলে দল সহজেই ৩৫০-৩৬০-এ পৌঁছবে। আমি যদি আরও বেশি সময় খেলতে পারি, তা হলে শেষ দিকে আরও জোরে মারতে পারব,’ বলেছেন কোহলি।

আর এই মানসিক স্বাধীনতাই তাঁকে আইপিএলেও সাহায্য করেছে বলে মনে করেন কোহলি। তাঁর কথায়, ‘এখন আর ভাবি না যে, আমি আউট হলে দলের পরিস্থিতি কঠিন হয়ে যাবে। আমার বিশ্বাস, আমার আশপাশে এমন ক্রিকেটার রয়েছে যারা পরিস্থিতি সামলাতে পারে। তাই আমাকে নিজের খেলাটা পুরোপুরি প্রকাশ করতে হবে’।

আরও পড়ুন: ইরানকে হারিয়ে এশিয়ান গেমসে সোনা ভারতীয় মহিলা কবাডি দলের

বিরাটের প্রশংসার দিনে শুভমানের চোট!

বিরাটের  (Virat Kohli) এত প্রশংসা শুনে শুভমান (Shubman Gill)  খুশি হলেও সেই খুশি বেশিক্ষণ থাকেনি। শুক্রবার অনুশীলনে মহম্মদ সিরাজের এক উঠতি বল ডান কনুইয়ে এসে লাগে ভারতীয় অধিনায়কের। গ্রিনফিল্ড স্টেডিয়ামে নেটে ব্যাট করছিলেন গিল। সিরাজের একটি উঠতি ডেলিভারি সজোরে গিয়ে লাগে তাঁর ডান কনুইয়ে। সঙ্গে সঙ্গে ব্যাটিং থামিয়ে দেন ভারতীয় অধিনায়ক।

বেশ কিছু ক্ষণ চিকিৎসকদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। পরে অবশ্য নেটে ফিরে থ্রো-ডাউন খেলেন। অর্থাৎ আপাতত মাঠে নামার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়নি। তবে চোটের প্রকৃতি সম্পর্কে ভারতীয় দলের তরফে এখনও কোনও সরকারি আপডেট দেওয়া হয়নি।

গিল (Shubman Gill) যখন চোট নিয়ে উদ্বেগে, তখন অন্য নেটে স্বচ্ছন্দে ব্যাট করছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ওয়ান ডে সিরিজে না থাকা কোহলি এবং রোহিত পাশাপাশি নেটে প্রায় ২০ মিনিট ব্যাট করেন। ভারতীয় বোলার এবং স্থানীয় নেট বোলারদের বিরুদ্ধে দু’জনকেই বেশ সাবলীল দেখিয়েছে।

আরও পড়ুন: ৪৪ বছর পর ম্যারাথনে পদক, জাতীয় রেকর্ড ভেঙে রুপো সাওয়ানের! শুটিংয়ে তিলোত্তমারাও জিতলেন রুপো, অনাহতের রুপো নিশ্চিত

নেতৃত্ব ও পরিবেশে খুশি বোলিং কোচও

কোহলির  (Virat Kohli) মতো গিলের নেতৃত্বের প্রশংসা করেছেন ভারতের বোলিং কোচ মর্নি মর্কেলও। তিনি বলেন, ‘শুভমান এখনও পর্যন্ত অধিনায়ক হিসাবে অসাধারণ কাজ করেছে। তবে আমি বরাবরই মনে করি, দলের অভিজ্ঞ ক্রিকেটারেরা কী ভাবে একটা দলকে গড়ে তোলেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। দলের বিভিন্ন ক্রিকেটার কোনও নির্দিষ্ট সিনিয়র ক্রিকেটারের সঙ্গে কথা বলতে যেন বেশি স্বচ্ছন্দ বোধ করতে পারে’।

রোহিত-কোহলি-সহ একাধিক অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকায় ভারতীয় শিবিরের পরিবেশ নিয়েও খুশি মর্কেল। তাঁর কথায়, ‘আমরা ভাগ্যবান যে আমাদের দলে অনেক অভিজ্ঞতা রয়েছে এবং ক্রিকেটারদের মধ্যে প্রচুর কথাবার্তা হচ্ছে। এটা দলের জন্য খুবই ভাল। সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে পাওয়া এই অভিজ্ঞতা আমাদের জন্য বড় সম্পদ’।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/eVV6EnYyYw0?si=BkO3VkDHl757FMJe” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>