ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে প্রশংসায় ভরিয়ে দিলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জস বাটলারের। ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান জানান, বৈভব সূর্যবংশী তাঁর দেখা সর্বকালের সেরা ক্রিকেটার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে দুর্ধর্ষ পারফরম্যান্সের পর এমন অভিষত প্রকাশ করেন বাটলার।
ইংল্যান্ডের বিরুদ্ধে ৮০ বলে চোখধাঁধানো ১৭৫ রানের পর ১৪ বছরের উঠতি তারকাকে প্রশংসায় ভরিয়ে দেন।
বাটলার আরও বলেন, বৈভব আমার দেখা সেরা খেলোয়াড়। মাত্র ১৪ বছর বয়সে এরকম কে করতে পারে! যদি ১৪ বছরে এইভাবে খেলতে পারে, তাহলে ১৬, ১৮, ২ ০ বছরে কী করবে?
ক্রিকেটার মার্ক উড মনে করেন, বিরাট স্টেটমেন্ট দিয়ে ফেলেছেন বাটলার। উড বলেন, ‘বিরাট সার্টিফিকেট দিয়েছো তুমি’ ভবিষ্যতের সুপারস্টার হতে পারবেন সূর্যবংশী? নাকি প্রত্যাশার চাপে হারিয়ে যাবেন? বৈভব প্রসঙ্গে আশার বাণী শোনান বাটলার। দাবি করেন, ইতিমধ্যেই বড় মঞ্চে জ্বলে উঠেছেন বৈভব। বাটলার বলেন, ‘ভবিষ্যতের সুপারস্টার না হওয়ার কোনও কারণ নেই। এর আগেও ও বড় মঞ্চে খেলেছে। আইপিএলে শতরান করেছে। আইপিএলের প্রথম বলেই ছয় মারে।’ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আরও একবার রেকর্ডবুকে নাম তোলেন সূর্যবংশী।