সিরাজ না গুরনুর, ক্রাইস্টচার্চে কাকে খেলাবে ভারত? ইঙ্গিত মিলল বোলিং কোচ মর্কেলের কথায়

Photo: X

ওয়েলিংটনে প্রথম টেস্ট ড্র হওয়ার পরে এ বার ক্রাইস্টচার্চে সিরিজের শেষ ম্যাচে নামছে ভারত। শুক্রবার থেকে এই টেস্টের আগে ভারতীয় দলের প্রথম একাদশ নিয়ে জল্পনা তুঙ্গে। বিশেষ করে পেস আক্রমণে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে।

অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ পেসার গুরনুর ব্রার কি এ বার সুযোগ পাবেন? নাকি প্রথম টেস্টে বাদ পড়া মহম্মদ সিরাজ ফিরবেন দলে? সেই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। তবে বোলিং কোচ মর্নি মর্কেলের মন্তব্যে নতুন করে আশার আলো দেখছেন গুরনুর।

ওয়ান ডে সিরিজে নজর কেড়েছেন গুরনুর। তিনটি ম্যাচে ন’টি উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন তিনি। তাঁর গতি এবং বাউন্স আদায় করার ক্ষমতা ক্রাইস্টচার্চের পরিবেশে কার্যকর হতে পারে বলে মনে করছেন মর্কেল।


ভারতীয় বোলিং কোচ বলেছেন, ‘ভারতীয় দলে যোগ দেওয়ার পর থেকেই গুরনুরকে নিয়ে অনেক প্রত্যাশা তৈরি হয়েছে। ওর গতি এবং বাউন্স আদায় করার ক্ষমতা রয়েছে। আমার মনে হয়, এখানকার পরিবেশের সঙ্গে ও ভাল মানিয়ে নিতে পারবে।’

<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>🔴SO MOHD SIRAJ ALSO DROPPED FROM 2 TEST MATCH 🤦

Morne Morkel🎙️: All bowlers are available for selection, we will make the call tomorrow. Anshul Kamboj did a good job, hard to judge a performance on that pitch.

– Also Gurnoor Brar is knocking on the doors, he is doing the right things. He has pace, bounce and will be ideal for these conditions.</p>&mdash; Sam (@cricsam02) <a href=”https://x.com/cricsam02/status/2125778326107394534?ref_src=twsrc%5Etfw”>November 26, 2026</a></blockquote>
<script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>

গুরনুরের টেস্ট অভিষেকের সম্ভাবনা নিয়ে মর্কেল আরও বলেন, ‘গুরনুর সুযোগ দরজায় কড়া নাড়ছে। ও ঠিক কাজগুলোই করছে। তবে সুযোগ কখন আসবে, সেটা কোনও ক্রিকেটারের হাতে নেই। সুযোগ পেলে যাতে তৈরি থাকতে পারে, সেটাই ওকে নিশ্চিত করতে হবে।’

প্রথম টেস্টে মহম্মদ সিরাজকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। বিশেষ করে ওয়েলিংটনের নিষ্প্রাণ পিচে ভারতীয় বোলাররা যখন উইকেট পেতে সমস্যায় পড়েছিলেন, তখন অভিজ্ঞ সিরাজকে না খেলানোর সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়েছিল।

সিরাজের পরিস্থিতি নিয়ে মর্কেল বলেছেন, ‘সিরাজ ভাল বল করছে। কখনও কখনও কঠিন সিদ্ধান্ত নিতে হয়। ওর সঙ্গে আমার কথা হয়েছে। আমি ওকে বলেছি, একটু পিছিয়ে গিয়ে নিজের বোলিংটা পর্যালোচনা করতে এবং কোথায় উন্নতি করা যায়, সেটা দেখতে। দল নির্বাচন আমাদের নিয়ন্ত্রণে নেই।’

তবে সিরাজের ফেরার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। মর্কেল স্পষ্ট জানিয়েছেন, ‘সব বোলারই ফিট এবং খেলার জন্য তৈরি। আগামী কাল আমরা সিদ্ধান্ত নেব।’

প্রথম টেস্টে অংশুল কাম্বোজের বোলিংয়ের গতি কমে যাওয়া নিয়েও আলোচনা হয়েছে। দুই ইনিংস মিলিয়ে ৪৫ ওভার বল করেছিলেন তিনি। কিন্তু ম্যাচ যত এগিয়েছে, তাঁর গতি তত কমেছে। সেই সমালোচনার জবাবে কাম্বোজের পাশে দাঁড়িয়েছেন মর্কেল।

তিনি বলেন, ‘বাইরে থেকে বসে কাম্বোজের বোলিং বিচার করা কঠিন। ও দারুণ কাজ করেছে। ওকে আলাদা করে সমালোচনা করা ঠিক নয়। দলের জন্য কঠিন ওভারগুলো ওকেই করতে হয়েছে। আমাদের উচিত ওর পাশে থাকা।’

মর্কেলের মতে, ওয়েলিংটনের পিচ খুব তাড়াতাড়ি গতি হারিয়ে ফেলেছিল। ফলে বোলারদের পক্ষেও গতি বজায় রাখা কঠিন হয়ে পড়ে।

ভারতের বোলিং কোচ আরও মনে করিয়ে দিয়েছেন, নতুন বলের সদ্ব্যবহার করতে হবে, ‘নতুন বলকে কাজে লাগাতেই হবে। কখনও কখনও একটু সাহসী হতে হয়’, বলেন মর্কেল।

ওয়েলিংটনে ৭২০ রান তুলেও নিউজিল্যান্ডের শেষ পাঁচ উইকেট ফেলতে পারেনি ভারত। তাই ক্রাইস্টচার্চে বোলারদের কাছ থেকে অনেক বেশি ধারাবাহিকতা চাইবে দল। গুরনুরের অভিষেক, সিরাজের প্রত্যাবর্তন এবং কাম্বোজের অবস্থান — সব মিলিয়ে ভারতের প্রথম একাদশ নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত প্রশ্ন থাকছেই।