অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে নির্বাসিত রোহিতের পরিবর্ত, জোড়া বদল বোর্ডের

Photo: Representational Image

বয়স ভাঁড়ানোর অভিযোগে সম্প্রতি কড়া পদক্ষেপ নিয়েছে বিসিসিআই  (BCCI)। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের লেগস্পিনার রোহিত যাদবকে (Rohit Yadav) দু’বছরের জন্য নিষিদ্ধ করে ভারতীয় ক্রিকেট বোর্ড  (BCCI)। এবার তাঁর জায়গায় অনূর্ধ্ব-১৯ দলে সাদা এবং লাল বলের স্কোয়াডে দু’জন নতুন ক্রিকেটারকে নেওয়া হল।

রোহিতের (Rohit Yadav) বয়স নিয়ে নথিপত্রে অসঙ্গতি ধরা পড়ার পরই এই সিদ্ধান্ত। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে রাজকোট ও আমদাবাদে আসন্ন ম্যাচগুলির জন্য ভারতের দলে ছিলেন রোহিত (Rohit Yadav)। কিন্তু বয়স সংক্রান্ত অসঙ্গতি সামনে আসার পরে তাঁকে দল থেকে সরিয়ে দেওয়া হয়।

বিসিসিআইয়ের  (BCCI) বিবৃতিতে বলা হয়েছে, ‘জুনিয়র ক্রিকেট কমিটি সৌরাষ্ট্রের আরিয়ান সাভসানিকে ভারতের অনূর্ধ্ব-১৯ এক দিনের দলের রোহিত (Rohit Yadav) যাদবের পরিবর্তে নিয়েছে। পাশাপাশি হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তন্ময় বালোডাকে বহু দিনের দলের পরিবর্ত ক্রিকেটার হিসাবে নেওয়া হয়েছে।’


আরও পড়ুন: জীবনকৃতি সন্মান পেয়ে আপ্লুত কিংবদন্তি উৎপল, সৌরভের হাত থেকে সংবর্ধনা পেয়ে কী বললেন?

রোহিতকে (Rohit Yadav) দল থেকে বাদ দেওয়ার কারণ জানিয়ে বোর্ড বলেছে, ‘রাজকোট ও আমদাবাদে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে আসন্ন ম্যাচগুলির জন্য ভারতের অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াডে রোহিতকে রাখা হয়েছিল। বয়স সংক্রান্ত অসঙ্গতির কারণে তাঁকে দল থেকে প্রত্যাহার করা হয়েছে।’

কী ভাবে ধরা পড়ল এই অসঙ্গতি? জানা গিয়েছে, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (CAB) এবং বিসিসিআইয়ের  (BCCI) বয়স যাচাইকারী দল নথিপত্র খতিয়ে দেখে একাধিক অসঙ্গতি পেয়েছে। বিভিন্ন জন্ম শংসাপত্রে আলাদা তথ্যের পাশাপাশি আধার কার্ডেও একাধিক বার জন্মসাল বদলের নজির মিলেছে। বিভিন্ন নথিতে জন্মসাল ২০০৬ থেকে ২০১০ পর্যন্ত আলাদা আলাদা ভাবে উল্লেখ করা হয়েছিল বলে জানিয়েছে রিপোর্ট।

শ্রীলঙ্কা সফরে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে নজরও কেড়েছিলেন রোহিত (Rohit Yadav)। একটি ম্যাচে ছয় উইকেট নিয়েছিলেন তিনি। কিন্তু বয়স সংক্রান্ত অভিযোগের তদন্তের পরে তাঁকে বিসিসিআই (BCCI) অনুমোদিত ঘরোয়া এবং বয়সভিত্তিক ক্রিকেট থেকে দু’বছরের জন্য নির্বাসিত করা হয়েছে।

আরও পড়ুন: মিটমাটের বিবৃতির পর প্রতিবাদ, পাল্টা অভিযোগে সরগরম সিএবি বনাম সৌরাশিস দ্বৈরথ

এই ঘটনায় ফের এক বার বয়স ভাঁড়ানো নিয়ে কড়া বার্তা দিল বিসিসিআই(BCCI) । জুনিয়র ক্রিকেটে নথি জালিয়াতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়ার কথা জানিয়েছে বোর্ড। রাজ্য সংস্থাগুলিকেও কার্যত সতর্ক করে দেওয়া হয়েছে—বয়স সংক্রান্ত তথ্য নিয়ে কারও বিরুদ্ধে অনিয়মের প্রমাণ মিললে কঠোর শাস্তি দেওয়া হবে।

দেখুন: সাধু-মৌলবির বক্তব্যের সঙ্গে রাজনীতির যোগ কোথায়? প্রশ্ন শমীকের