মাদ্রিদের আক্রমণে ছন্নছাড়া বার্সেলোনা

কোপা দেল রে ফুটবলে সেমিফাইনাল প্রথম লেগের খেলায় অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে লজ্জার হারে মুখ লুকোলো বার্সেলোনা। বার্সেলোনার এই হার অবশ্যই চিন্তায় ফেলল সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলায়। তাদের কমপক্ষে পাঁচ গোলের ব্যবধানে জিততে হবে। খেলার শুরু থেকেই অ্যাটলেটিকো মাদ্রিদের খেলোয়াড়রা আগ্রাসী ভূমিকা নিয়ে খেলতে থাকেন। তাঁদের আক্রমণের চাপে বিধ্বস্ত হয়ে যায় বার্সোলোনার রক্ষণভাগ। একের পর এক ভুল করতে থাকেন বার্সেলোনার রক্ষণভাগের খেলোয়াড়রা।

অ্যাটলেটিকোর আক্রমণ প্রতিহত করতে গিয়ে নিজেদের গোলেই বল জড়িয়ে দেন এরিক গার্সিয়া। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর বার্সেলোনা আরও চাপে পড়ে যায়। অ্যাটলেটিকো মাদ্রিদের আঁতোয়া গ্রিসম্যান গোল করে গোলের ব্যবধান বাড়ান (২-০)। ৩৩ মিনিটের মাথায় আবার গোল পেয়ে যায় অ্যাটলেটিকো।

এবারের গোলদাতা আদেমোলা লুকম্যান (৩-০)। খেলার প্রথমার্ধের সংযুক্ত সময় জুলিয়ান অ্যাটলেটিকের হয়ে গোলের ব্যবধান বাড়িয়ে দেন। বার্সেলোনা ৪-০ গোলে পিছিয়ে পড়েও কোনও সময়ের জন্যও আক্রমণে উঠে আসতে পারেনি। খেলার প্রথমার্ধেই অ্যাটলেটিকো মাদ্রিদ বড় ব্যবধানে এগিয়ে যাওয়ার ফলে দ্বিতীয় পর্বেও তাদের আক্রমণে পিছিয়ে থাকেনি। কিন্তু বার্সেলোনার ফুটবলাররা পাল্টা আক্রমণ শানিয়ে প্রতিপক্ষ দলের রক্ষণভাগে পৌঁছতেই পারেনি।


১৯৫০ সালের পর প্রথম কোনও ফুটবল প্রতিযোগিতা এত বড় ব্যবধানে (০-৪) হারেনি বার্সেলোনা। সেবারও লা লিগার ম্যাচে বার্সেলোনাকে প্রথম পর্বেই ০-৪ গোলে জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ। আগামী ৩ মার্চ এই প্রতিযোগিতার ফাইনালে খেলতে গেলে বার্সেলোনাকে কমপক্ষে ৫ গোলে হারাতে হবে অ্যাটলেটিকো মাদ্রিদকে।