ভারতের সঙ্গে রাজনৈতিক কারণে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হয়ে যায়। যার ফলে বাংলাদেশে কোনও খেলোয়াড়কে ভারতে আইপিএল ক্রিকেটে খেলার অনুমতি দেওয়া হয়নি। বিশেষ করে ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশে আইপিএল দেখানো নিষিদ্ধ করে দেয় পূর্বতন অন্তর্বর্তী সরকার। পরবর্তী সময়ে নতুন সরকার আসার পরে, বিশেষ করে খেলাধুলোয় কোনও রাজনীতি করা হবে না বলে নিষেধাজ্ঞা তুলে নেয়। শনিবার বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাহিরউদ্দিন স্বপন জানিয়েছেন, বাংলাদেশে আইপিএল ক্রিকেট সম্প্রচারণ করা হবে। যার ফলে বাংলাদেশের ক্রীড়াপ্রেমীরা ভারতের এই খেলা দেখতে পাবেন।
বাংলাদেশের তথ্য ও সম্প্রচারণ মন্ত্রী আরও বলেছেন, আইপিএল দেখানো নিয়ে আমাদের কাছে এখনও কেউ কোনও আবেদন নিয়ে আসেনি। বাণিজ্যিক দিক দিয়ে বিষয়টি দেখা হয়েছে। খেলাধুলোর সঙ্গে কোনওভাবেই রাজনীতি মেশানো চলবে না। কোনও সংস্থা যদি প্রয়োজন মনে করে আইপিএল ক্রিকেট দেখানো হবে, তাহলে অবশ্যই সেই সংস্থার অনুরোধকে সম্মতি জানানো হবে। অর্থাৎ নির্বাসন তুলে নিল বাংলাদেশ সরকার।
তাহলে কি বাংলাদেশে এই খেলা দেখানো সম্ভব হবে? তার উত্তরে তিনি বলেন, আমরা কাউকে আটকাবো না।
যদি তারা দেখাতে চায়, দেখাতে পারে। আমাদের কোনও আপত্তি নেই। আমরা জোর করে কিছুই করতে রাজি নই। বাংলাদেশের কোনও চ্যানেল যদি আইপিএল দেখানোর কথা ভাবেন, তাহলে তারা এগিয়ে যেতে পারেন।
এই খবর বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের কাছে অবশ্যই খুশির বার্তা। আসলে বাণিজ্যিক ভাবে এই খেলা দেখিয়ে চ্যানেলগুলির কর্মাকর্তারা প্রচুর অর্থ রোজগার করেন। আসলে বাংলাদেশে আইপিএল ক্রিকেটের ব্যাপক জনপ্রিয়তা। এই জনপ্রিয়তার কথা ভেবেই বর্তমান সরকার আইপিএল ক্রিকেটে সম্প্রচারণের কথা ঘোষণা করেছে। তাই অনেকেই বলছেন, আগের সরকার যে নির্দেশিকা জারি করেছিল, তার কোনও গুরুত্ব
এখন আর নেই।