মহিলাদের বিশ্বকাপ ক্রিকেটে ভারতের কাছে হার স্বীকার করে অস্ট্রেলিয়া বিদায় নিয়েছিল। এরপরেই আবার দেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজেও অস্ট্রেলিয়াকে পরাস্ত হতে হয়েছিল।
তবে একদিনের সিরিজে অস্ট্রেলিয়ার মহিলা দল আবার ছন্দে ফিরল। প্রথম ম্যাচে ভারতীয় মহিলা দলকে প্রায় কোণঠাসা করে দিয়ে দ্বিতীয় একদিনর ম্যাচে অস্ট্রেলিয়া আবার জয় পেল।
প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ৬ উইকেটে হারিয়ে দিয়েছিল ভারতকে। আর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া তাদের জয়ের ধারাকে বজায় রাখল। পরপর দুটি ম্যাচে জিতে ভারতের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিয়ে অস্ট্রেলিয়া নিজেদের পকেটে সিরিজ তুলে নিল।
গত ম্যাচে অন্যতম সেরা খেলোয়াড় হরমনপ্রীত কৌর হাঁটুতে চোট পাওয়ায় ভারতীয় শিবিরে চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। হরমনপ্রীত দ্বিতীয় ম্যাচে না খেলার কথা ছিল। টসে জিতে ভারত ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। দুই ওপেনার প্রতীকা রাওয়াল ও স্মৃতি মান্ধানা শুরুটা বেশ ভালোই করেছিলেন। ৩১ রানের মাথায় স্মৃতি প্যাভিলিয়নে ফেরত যান। তারপরে প্রতীকা একটু ধীর গতিতে খেলতে থাকেন। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরানকারী জেমিমা রডরিগেজ রান পেলেন না। হরমনপ্রীত কৌরের পরিবর্তে দলে এসেছেন হ্যারি। জেমিমা মাত্র ১১ রান করে আউট হয়ে যান।
প্রতীকা অর্ধশতরান করে নজর কেড়েছেন। তিনি ৮১ বল খেলে ৫২ রান করেন। হরমনপ্রীত কৌর ৭০ বলে ৫৪ রান করে ড্রেসিংরুমে বিশ্রাম নেন। বাংলার রিচা ঘোষ ২২, কেশভি গৌতম ২৫ ও ক্রান্তি গৌড় ১৯ রানে আউট হয়ে যান। ভারত ২৫১ রান করে ৫০ ওভারে। ভারতের রানকে তাড়া করে ৩৬.১ ওভারে ৫ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। শুরুতে হিলি আউট হলেও ফোবি লিচফিল্ড ৮০ রান করেন।
তবে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা খেলোয়াড় জর্জিয়া ভল শতরান করে সবার নজর কেড়ে নেন। ১১৯ রানে এই জুটির পর ভারতের বোলাররা সেইভাবে প্রতিপক্ষ শিবিরে আঘাত হানতে পারেননি। কেশভি গৌতম ও দীপ্তি শর্মা দু’টি করে উইকেট পান। এই ম্যাচ জিতে যাওয়ার পরেই অস্ট্রেলিয়া আগামী রবিবার নিয়মরক্ষার খেলায় লড়াই করতে নামবে ভারতের বিরুদ্ধে।