মেসির অবসরে আবেগে ভাসল আর্জেন্টিনা, ফুটবলবিশ্ব, ‘ক্যাপ্টেন, তোমাকে খুব মিস করব’—বললেন এনজো

Photo: Representational Image

‘আর দেশের জার্সি গায়ে মাঠে নামব না’— লিওনেল মেসির (Lionel Messi) আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর এই ঘোষণার পর আবেগে ভাসছে আর্জেন্টিনা (Argentina)। জাতীয় দলের সতীর্থ থেকে শুরু করে আর্জেন্টিনা ফুটবল সংস্থার শীর্ষকর্তা— সকলেই শোকস্তব্ধ তাঁদের অধিনায়কের (Lionel Messi) বিদায়-কালে।

কারও কথায় কৃতজ্ঞতা, কারও স্মৃতিতে মেসির (Lionel Messi) সঙ্গে কাটানো অসংখ্য মুহূর্ত। তবে একটা জায়গায় সকলেই একমত— মেসিকে  (Lionel Messi)ছাড়া আর্জেন্টিনার  (Argentina)জাতীয় দলের পথ চলা একেবারেই সহজ হবে না।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পরই সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিলেন মেসি (Lionel Messi) । কিন্তু সঙ্গে সঙ্গে তা প্রকাশ্যে আনেননি। বাবার মৃত্যুর পরেই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান তিনি (Lionel Messi) । মেসি  (Lionel Messi) জানিয়েছেন, ফাইনালের দু’দিন পর, ২১ জুলাই তিনি অবসরের কথাগুলি লিখে ফেলেছিলেন। পরে বাবাকে হারানোর ধাক্কায় সেই সিদ্ধান্ত আরও পাকা হয়ে যায়। মেসির (Lionel Messi) অবসরের খবর সামনে আসতেই আবেগঘন বার্তা দেন আর্জেন্টিনার (Argentina) একাধিক তারকা।


মিডফিল্ডার এনজো ফের্নান্দেস লিখেছেন, ‘আমি কতটা ভাগ্যবান ছিলাম, লিও! তুমি আমার সঙ্গে যে ভাবে মিশেছ, তার জন্য ধন্যবাদ। তুমি আমাকে যা শিখিয়েছ, তার জন্য ধন্যবাদ। তোমার এই অসাধারণ যাত্রার অংশ হতে দেওয়ার জন্যও ধন্যবাদ। আমরা তোমাকে খুব, খুব মিস করব, ক্যাপ্টেন’।

আরও পড়ুন:  আর নয় আর্জেন্টিনার জার্সি! অবসরের ঘোষণা মেসির, ‘এই সিদ্ধান্ত আমাকে ভিতর থেকে খুব কষ্ট দিচ্ছে’

মেসির (Lionel Messi)  সঙ্গে দীর্ঘ দিন জাতীয় দলে খেলেছেন লওতারো মার্তিনেজ। তাঁর কাছে মেসির গুরুত্ব শুধু মাঠের পারফরম্যান্সে নয়। লওতারো লিখেছেন, ‘মাঠে তুমি যা কিছু অর্জন করেছ, তার বাইরেও আমার কাছে সবচেয়ে বেশি থেকে যাবে মাঠের বাইরে তুমি আমাদের যা শিখিয়েছ। কখনও হাল ছেড়ে না দেওয়া, প্রতিটি ধাক্কার পরেও আবার চেষ্টা করে যাওয়া, নীরবে পরিশ্রম করা এবং সব থেকে গুরুত্বপূর্ণ— নিজেদের উপর সব সময় বিশ্বাস রাখা’।

আর মেসির (Lionel Messi)  অন্যতম ঘনিষ্ঠ সতীর্থ রদ্রিগো দে পল? তাঁর বার্তায় কোনও দ্বিধা নেই। মেসিকে (Lionel Messi) সরাসরি ‘সর্বকালের সেরা’ বলে উল্লেখ করেছেন তিনি। দে পল লিখেছেন, ‘আমাদের এত, এত আনন্দ দেওয়ার জন্য ধন্যবাদ। তুমি চিরন্তন’।

মেসির (Lionel Messi) সঙ্গে আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ সময় খেলেছেন অ্যাঞ্জেল দি মারিয়াও। মেসির (Lionel Messi) অবসরের ঘোষণায় তিনিও আবেগপ্রবণ। দি মারিয়া লিখেছেন, ‘আমি শুধু এটুকুই জানি যে, তোমাকে খেলতে দেখার সুযোগ পাওয়ার মতো সঠিক শতাব্দীতেই আমার জন্ম হয়েছিল। তার উপর জাতীয় দলে তোমার সঙ্গে এতগুলো বছর কাটানোর সুযোগও পেয়েছি। তুমি একজন কিংবদন্তি’।

শুধু সতীর্থরাই নন, মেসিকে (Lionel Messi) শ্রদ্ধা জানিয়েছেন আর্জেন্টিনা (Argentina) ফুটবল সংস্থার সভাপতি ক্লদিও তাপিয়াও। তাঁর কথায়, মেসি হলেন ‘আমাদের স্বপ্নের অধিনায়ক। সেই ছোট্ট ছেলে, ‘লা পুলগা’, সেই ভিনগ্রহের প্রতিভা… আমাদের জাদুতে বিশ্বাস করতে শিখিয়েছিল। আর্জেন্টিনার  (Argentina)জাতীয় দলের জার্সিটাই তোমার পতাকা। আর আমাদের মানুষের ভালবাসা তোমার জন্য চিরকাল থাকবে’।

তাপিয়ার সঙ্গে গলা মিলিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও। তাঁর কথায়, ‘লক্ষ লক্ষ ফুটবলপ্রেমীর মুখে এত আনন্দ এনে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। ফিফা বিশ্বকাপজয়ী এবং আমাদের এই খেলায় এখনও পর্যন্ত দেখা সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে তুমি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছ। তোমার আগামী দিনের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা’।

শুধু আর্জেন্টিনা (Argentina)নয়, সারা বিশ্বের ফুটবলাররা মেসির (Lionel Messi) এই সিদ্ধান্তে আবেগপ্রবণ। তাঁর প্রাক্তন বার্সেলোনা সতীর্থ জাভি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘অনেক অনেক অভিনন্দন, লিও!! দেশের হয়ে তুমি যা যা অর্জন করতে চেয়েছিলে, সবই অর্জন করেছ! তোমাকে অনেক বড় করে জড়িয়ে ধরছি, বন্ধু!’

অন্য দিকে, আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড জুলিয়ানো সিমিওনে লিখেছেন, ‘ধন্যবাদ, লিও। আমাদের দেশের জন্য তুমি যা কিছু করেছ, আমরা যা কিছু অনুভব করেছি, তার জন্য ধন্যবাদ। আর ছোটবেলা থেকেই আমাদের মতো এত মানুষকে অনুপ্রেরণা দেওয়ার জন্যও ধন্যবাদ’।

মেসির (Lionel Messi) অবসরের খবর শুনে ইন্টার মিলানের স্ট্রাইকার লিসান্দ্রো মার্তিনেস বলেছেন, ‘সত্যি বলতে, ভীষণ কষ্ট হচ্ছে। এই ধরনের পরিস্থিতির জন্য কেউই কখনও প্রস্তুত থাকে না। কিন্তু হৃদয়ের অন্তস্তল থেকে তোমাকে ধন্যবাদ!! তুমি আমার আদর্শ, গোটা বিশ্বের কাছেও তুমি এক উদাহরণ। ফুটবলে তুমি যেমন বিজয়ী, জীবনেও তেমনই একজন চ্যাম্পিয়ন’।

আরও পড়ুন: ব্রাজিল-উরুগুয়ের মতো দলের বিরুদ্ধে নিয়মিত ম্যাচ চান সৌরভ, বড় দলের বিরুদ্ধে খেলাই বদল আনবে ভারতীয় ফুটবলে

দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক কেরিয়ারের ইতি টানার সিদ্ধান্ত যে তাঁর পক্ষে কতটা কঠিন, তা মেসির কথাতেই স্পষ্ট। একই সঙ্গে জানিয়ে দিয়েছেন, নতুন প্রজন্মের ফুটবলারদের জায়গা করে দেওয়ার সময়ও এসে গিয়েছে।

মেসি (Lionel Messi) জানিয়েছেন, বিশ্বকাপ ফাইনালের পর থেকেই বিষয়টি নিয়ে অনেক ভেবেছেন। শেষ পর্যন্ত জাতীয় দলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মেসির (Lionel Messi) কথায়, ‘ফাইনালের পর থেকে এতটা সময় কেটে গিয়েছে। অনেক ভেবেচিন্তে আমি সবাইকে জানাতে চাই, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি’।

এই সিদ্ধান্ত নেওয়া তাঁর পক্ষে মোটেই সোজা ছিল না। সমাজমাধ্যমে মেসি (Lionel Messi) বলেছেন, ‘এটা এমন একটা সিদ্ধান্ত, যা আমাকে কষ্ট দিচ্ছে এবং এখনও ভিতর থেকে গভীর ভাবে কষ্ট দিচ্ছে। কিন্তু আমি বুঝতে পারছি, এটাই সঠিক সময়’।

মেসির (Lionel Messi) অবসরের সঙ্গে শেষ হচ্ছে আর্জেন্টিনার (Argentina)ফুটবলের এক দীর্ঘ অধ্যায়। তাঁর নেতৃত্বে দেশ জিতেছে কোপা আমেরিকা, বিশ্বকাপ-সহ একাধিক বড় ট্রফি। ২০২২-এর কাতার বিশ্বকাপ জয় তো মেসির আন্তর্জাতিক কেরিয়ারের মুকুটে সবচেয়ে উজ্জ্বল পালক। এবার তাঁর জায়গা নিতে হবে পরবর্তী প্রজন্মকে।

মেসি (Lionel Messi) নিজেও জানিয়েছেন, নতুন প্রজন্মের জন্য জায়গা করে দিতেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু সতীর্থদের কথাতেই স্পষ্ট— মাঠে শুধু একজন অধিনায়ককে নয়, তাঁরা হারাচ্ছেন তাঁদের নেতা, শিক্ষক এবং প্রেরণাদায়ক এক সতীর্থকে।

আর্জেন্টিনার (Argentina) জার্সিতে মেসির (Lionel Messi) অধ্যায় শেষ। কিন্তু তাঁর সতীর্থদের কথায় বারবার ফিরে আসছে একই শব্দ— কিংবদন্তি। আর সেই কিংবদন্তিকে ছাড়া নতুন আর্জেন্টিনা (Argentina) কেমন হবে, এখন সেটাই দেখার।

দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/Z8NwHIiC2-o?si=MsIk-ifpGZNTaMOY” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>