ভারতের গেরুয়া জার্সি বিতর্কের মাঝেই চমক! লাল ছেড়ে নীলে চিন, এশিয়ান গেমসে ঐতিহ্য ভাঙছে বেজিং

Photo: Representational Image

ভারতের হকি দলের গেরুয়া জার্সি (India’s saffron jersey )নিয়ে বিতর্কের মধ্যেই ঐতিহ্য ভেঙে বড় সিদ্ধান্ত নিল চিন। ১৯৯০ বেজিং এশিয়ান গেমসের পর থেকে পদক বিতরণী মঞ্চে লাল-হলুদ রঙের পোশাক পরে আসা চিনা অ্যাথলিটদের এবার নীল-সাদা  (Blue-White Jersey) জার্সিতে (China changes iconic red for blue ) দেখা যাবে। এই পরিবর্তন ঘিরে সে দেশেও শুরু হয়েছে জোর বিতর্ক।

চিনের অলিম্পিক কমিটি এবং ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক সংস্থা লি-নিং যৌথভাবে নতুন পোশাক প্রকাশ করেছে। এতদিন লাল রংকে জাতীয় পতাকা এবং দেশের আবেগের প্রতীক হিসেবে ধরা হত। হলুদ ছিল সম্মান ও গৌরবের প্রতীক। কিন্তু এবার সেই পরিচিত রং সরিয়ে নীল-সাদা  (Blue-White Jersey) বেছে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিবিয়ানোর সঙ্গে সতীর্থ হতে নারাজ, ভারতের অনূর্ধ্ব-১৫ দলের দায়িত্ব ছাড়ছেন রঞ্জিত বাজাজ


সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯০ সালের পর থেকে চিনের পোডিয়াম পোশাকে লাল ও হলুদই ছিল প্রধান রং। তবে সামাজিক মাধ্যমে বহু নেটিজেন এই রঙের সমন্বয়কে ঠাট্টা করে ‘টমেটো দিয়ে ডিমভাজা’ নামে ডাকতেন, যা চিনের একটি জনপ্রিয় ঘরোয়া খাবারের সঙ্গে তুলনা করে বলা হত। সেই সমালোচনার পরই নতুন নকশা আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

তবে ভারত ও চিনের বিতর্কের মধ্যে একটি মৌলিক পার্থক্য রয়েছে। ভারতে হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে গেরুয়া জার্সি (saffron jersey ) আনা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, খেলাধুলায় রাজনীতির রং মেশানো হচ্ছে। অন্যদিকে, চিনে বিতর্কের কেন্দ্রবিন্দু শুধুই নকশা ও ঐতিহ্য— সেখানে নতুন রংকে রাজনৈতিক ইস্যু করা হয়নি।

আরও পড়ুন: প্রীতি ম্যাচের আগেই ধাক্কা! চোট পেয়ে ছিটকে গেলেন শুভমান, ভারতের নেতৃত্বে রাহুল

ভারতের হকি দলের জার্সি পরিবর্তন নিয়ে ইতিমধ্যেই তীব্র বিতর্ক তৈরি হয়েছে। কংগ্রেস প্রশ্ন তুলেছে, হকি ইন্ডিয়ার কার্যনির্বাহী কমিটির অজান্তে কীভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হল। অন্যদিকে, প্রাক্তন গোলরক্ষক পি আর শ্রীজেশও বলেছেন, জার্সির রং নিয়ে বিতর্কে না জড়িয়ে দলের উচিত বিশ্বকাপে ভালো ফলের দিকে নজর দেওয়া।

একদিকে ভারত গেরুয়া জার্সি  (saffron jersey ) নিয়ে বিতর্কে, অন্যদিকে চিন ঐতিহ্যবাহী লাল ছেড়ে নীলে। এশিয়ান গেমসের আগেই দুই এশীয় শক্তির জার্সি-রাজনীতি এখন আন্তর্জাতিক ক্রীড়ামহলের অন্যতম চর্চার বিষয়।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/SikjyfyZ-Yk?si=vzIOZF-cICwaVPi7″ title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>