এবারের মরসুমের জন্য ছিটকে যাওয়া আশিস রাইয়ের জায়গায় মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিতে চলেছেন আমে রানওয়াড়ে। ইতিমধ্যেই তাঁর সঙ্গে মোহবাগানের চুক্তি হয়েছে চলতি মরসুমের শেষ পর্যন্ত। মহারাষ্ট্রের এই ফুটবলার আমে রানওয়াড়ে খেলেন রক্ষণভাগে। ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার যোগ দেওয়ায় সের্জিও লোবেরার দলের স্বাভাবিকভাবেই রক্ষণভাগে শক্তি বাড়ল। সের্জিওর কোচিংয়ে এর আগে মুম্বই সিটি এবং ওড়িশায় খেলেছেন আমে। মুম্বই সিটিএফসি-র শিল্ড চ্যাম্পিয়ন দলেও খেলেছেন তিনি।
সোমবার থেকেই দিমিত্রি পেত্রাতোস, জেমি ম্যাকলারেন, আলবার্তো রড্রিগেজ, টম অলড্রেডদের সঙ্গে অনুশীলনে নেমে পড়বেন আমে রানওয়াড়ে। আইএসএল সূচি প্রকাশের সঙ্গে সঙ্গেই ১৪ ফেব্রুয়ারি মোহনবাগান সুপার জায়ান্ট বনাম কেরালা ব্লাস্টার্সের অনলাইন টিকিট বিক্রি শুরু হচ্ছে। রবিবার রাত থেকেই টিকিট কিনতে শুরু করেছেন সবুজ মেরুন সমর্থকরা। ফেডারেশন পরিচালিত ১৮ বছর বয়সী এলিট লিগে মোহনবাগান সুপার জায়ান্টস ৪-০ গোলে হারিয়ে দিল স্পোর্টস ফাউন্ডেশনকে। জয়ী দলের হয়ে গোল করেছে হাউকিপ,প্রেম হান্সডাক এবং মালসা তেলুঙ্গা।
আইএসএলের প্রথম ম্যাচের জন্য অনলাইন টিকিট বিক্রি শুরু করলো মোহনবাগান সুপার জায়েন্ট। রবিবার বিকেল পাঁচটা থেকে এই টিকিট ছাড়া হয়েছে। জানা গিয়েছে, সম্ভবত বুধবার থেকে এই ম্যাচের জন্য অফলাইন টিকিট ছাড়া হবে। অফলাইন টিকিট পাওয়া যাবে মোহনবাগান মাঠ এবং যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে।