ভারত বনাম ব্রাজিল ম্যাচে খরচ প্রায় ৭০ কোটি, যুবভারতীতে ঐতিহাসিক দ্বৈরথের টিকিটের দাম কত হবে?

অবশেষে সরকারি ঘোষণা এল। আগামী ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ভারতীয় ফুটবলের ইতিহাসে এই প্রথম দেশের মাটিতে খেলতে আসছে ব্রাজিলের সিনিয়র দল। ফলে ফুটবলের শহর কলকাতা আরো এক ঐতিহাসিক সন্ধ্যার অপেক্ষায় দিন গুনতে শুরু করে দিয়েছে বৃহস্পতিবার রাত থেকেই।

গত ২৫ জুলাই এবং বৃহস্পতিবার দুপুরে দৈনিক স্টেটসম্যান ডিজিটাল-এ এই ম্যাচ কলকাতায় হবে, এই খবর প্রকাশিত হয়। বৃহস্পতিবার রাতেই সরকারি ঘোষণা করা হয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) তরফ থেকে। তার আগে ব্রাজিল ফুটবল কনফেডারেশনও (CBF) সফরের বিষয়টি নিশ্চিত করে। মোহনবাগান দিবসের মঞ্চ থেকে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ-ও জানিয়ে দেন, ম্যাচটি আগামী ৩ অক্টোবর হচ্ছে যুবভারতী ক্রীড়াঙ্গনে।

ফিফা ক্রমতালিকায় পাঁচ নম্বরে থাকা ব্রাজিলের বিরুদ্ধে খেলবে ১৩৮ নম্বরে থাকা ভারত। ১৯৯২-এর পর এটিই হবে ফিফা র‌্যাঙ্কিংয়ে সর্বোচ্চ স্থানাধিকারী কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতের ম্যাচ। এই সময়ে সেরা পাঁচে থাকা কোনো দলের বিরুদ্ধে খেলেনি ভারত। সেপ্টম্বর-অক্টোবরের এই ফিফা উইন্ডোয় ভারতের ফিফা আসিয়ান কাপেও খেলার কথা। তাই ব্রাজিল ম্যাচের মহড়া তারা এই টুর্নামেন্টেই সেরে নিতে পারবে।

ভারতীয় ফুটবলের কাছে এ শুধু এক প্রীতি ম্যাচ নয়, এক ঐতিহাসিক মুহূর্তও। বাংলার সঙ্গে ব্রাজিলের সম্পর্ক বহু দশকের। ১৯৭৭ সালে পেলের নিউ ইয়র্ক কসমস মোহনবাগানের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে খেলেছিল। সেই স্মৃতি এখনও এ বঙ্গের বর্ষীয়ান ফুটবলপ্রেমীদের আবেগের অংশ। পরে ২০১১-য় আর্জেন্টিনার হয়ে যুবভারতীতে খেলেছিলেন লিওনেল মেসি। এবার সেই তালিকায় যোগ হতে চলেছে ব্রাজিলের বর্তমান তারকাদের নাম।

এমনিতেই ডুরান্ড কাপে এম-টিকিট বা মোবাইলে ডাউনলোড করা টিকিট দেখিয়ে মাঠে প্রবেশ করার চল শুরু হয়ে গিয়েছে। এ বার আরো উন্নত ব্যবস্থায় ভারত-ব্রাজিল ম্যাচের টিকিট বিক্রি হওয়ার সম্ভাবনা প্রবল। এ ভাবে কাউকে আকাশ ছোঁয়া দাম দিয়ে ব্ল্যাকে টিকিট কেটে খেলা দেখতে যেতে হবে না। অনলাইনে টিকিট কেটে তা মোবাইলে ডাউনলোড করে মাঠে গেলেই প্রবেশাধিকার মিলবে। এই টিকিট কাউকে হস্তান্তরও করা যাবে না। ফলে কালোবাজারিদেরও মাথায় হাত পড়বে।

যুবভারতীতে যে দর্শকসমুদ্র তৈরি হবে, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। ফুটবলপাগল কলকাতা বরাবরই বিশ্ব ফুটবলের মহাতারকাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। ব্রাজিলের মতো দলের আগমন সেই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে বলেই মনে করছেন ক্রীড়ামহল।

ব্রাজিলের ফুটবল ফেডারেশনও (সিবিএফ) এই কলকাতা সফর নিয়ে বেশ রোমাঞ্চিত। গতকাল রাতে তারাই সমাজ মাধ্যমে প্রথম সরকারি ভাবে এই ম্যাচের ঘোষণা করে। সেখানে লেখা হয়, ‘অস্ট্রেলিয়া থেকে ভারত। ব্রাজিল জাতীয় দলের সফরসূচির পরবর্তী গন্তব্য ভারত। অস্ট্রেলিয়ায় প্রীতি ম্যাচগুলি খেলার পর আমরা ভারতে যাব, যেখানে আমাদের ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায় রচিত হবে। আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে (যুবভারতী ক্রীড়াঙ্গন) ম্যাচটি হবে ভারতের মাটিতে ব্রাজিলের সিনিয়র দলের প্রথম ম্যাচ’।

একই সঙ্গে ভারত এবং ব্রাজিলিয়ান ফুটবলের দীর্ঘদিনের আবেগঘন সম্পর্কের কথাও তুলে ধরেছে ব্রাজিলের ফুটবল সংস্থা।তাদের বক্তব্য, ‘এটি এমন একটি দেশের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎ, যে দেশ ব্রাজিলিয়ান ফুটবলকে গভীরভাবে ভালোবাসে এবং যার সঙ্গে আমাদের এক অনন্য আবেগের বন্ধন রয়েছে’।

একটু পরে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তাদের সোশ্যাল প্ল্যাটফর্মে লেখে, ‘ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়ার মতো এক দিন। আগামী ৩ অক্টোবর সল্টলেক স্টেডিয়ামে (যুবভারতী ক্রীড়াঙ্গন) ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ব্রাজিল’। ফেডারেশনের সচিব এম সত্যনারায়ণ বলেন, ‘ব্রাজিলের মতো বিশ্বখ্যাত একটি দলকে আমাদের দেশে স্বাগত জানানো সত্যিই এক অসাধারণ মুহূর্ত। নিঃসন্দেহে এই ম্যাচ ভারতীয় ফুটবলের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে’।

এই ম্যাচ নিয়ে আরো খবর ও আরো অনেক বিস্তারিত তথ্য জানাবে দৈনিক স্টেটসম্যান ডিজিটাল।  তবে একটি বিষয় এখনই নিশ্চিত— ৩ অক্টোবরের রাত ভারতীয় ফুটবলের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে।