লাল কার্ড দেখেছিলেন ভিয়ারিয়ালের বিরুদ্ধে ম্যাচে। তার পরেই চার ম্যাচের নির্বাসন। শাস্তির জেরে আগামী ২৫ অক্টোবর বার্সেলোনার বিরুদ্ধে মরসুমের প্রথম এল ক্লাসিকোয় (El classico) খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদের ব্রাজিলীয় তারকা ভিনিসিয়াস জুনিয়র (Vinícius Junior)। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না তিনি। শাস্তির মাত্রা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ঘটনার ব্যাখ্যাও দিয়েছেন ভিনিসিয়াস (Vinícius Junior)। তাঁর মতে, এমন শাস্তি আগে কোনও ফুটবলার পেয়েছেন কি না, তা নিয়েই সন্দেহ রয়েছে।
শাস্তির সিদ্ধান্তে ক্ষুব্ধ ভিনিসিয়াস
বুধবার চ্যাম্পিয়ন্স লিগে রোমার বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের ৪-৩ জয়ের পর নির্বাসন নিয়ে মুখ খোলেন ভিনিসিয়াস (Vinícius Junior)। তিনি বলেন, ‘আমার মনে পড়ছে না, কোনও ফুটবলারকে কখনও চার ম্যাচের নির্বাসন দেওয়া হয়েছে কি না।’
ব্রাজিলীয় তারকার দাবি, ভিয়ারিয়ালের ফুটবলার নাথান সালিবারের চুল টেনে ধরার কোনও ইচ্ছা তাঁর ছিল না। রেফারির বিরুদ্ধে এমন কোনও আপত্তিকর মন্তব্যও তিনি করেননি, যার জন্য অতিরিক্ত শাস্তি দেওয়া যেতে পারে।
ভিনিসিয়াসের (Vinícius Junior) আরও অভিযোগ, নিয়মের ব্যাখ্যা নিয়ে ফুটবলারদের সঙ্গে যথেষ্ট আলোচনা করা হয়নি। তাঁর কথায়, নতুন নিয়ম চালু হলে সাধারণত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফুটবলারদের তা বুঝিয়ে দেয়। কিন্তু এ ক্ষেত্রে সেই ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে ঘটনাটির জেরে লাল কার্ড দেখার বিষয়টি অস্বীকার করেননি রিয়াল তারকা।
কী ঘটেছিল ভিয়ারিয়ালের বিরুদ্ধে?
গত ১০ অক্টোবর লা লিগায় ভিয়ারিয়ালের বিরুদ্ধে ১-০ গোলে জিতেছিল রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে প্রথম একাদশে ছিলেন না ভিনিসিয়াস (Vinícius Junior)। পরিবর্ত ফুটবলার হিসাবে মাঠে নেমে গোলও করেছিলেন তিনি। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর-এর সাহায্যে সেই গোল বাতিল করে দেওয়া হয়।
রিপ্লেতে দেখা যায়, গোলের পরিস্থিতি তৈরি হওয়ার আগে ভিয়ারিয়ালের ফুটবলার নাথান সালিবারের চুল টেনে ধরেছিলেন ভিনিসিয়াস(Vinícius Junior)। বলের দখল নেওয়ার লড়াইয়ের সঙ্গে ওই ঘটনার সরাসরি সম্পর্ক ছিল না। সেই কারণে রেফারি তাঁকে সরাসরি লাল কার্ড দেখান।
মাঠ ছাড়ার সময় রেফারির সিদ্ধান্তের প্রতিবাদও করেন ব্রাজিলীয় তারকা। পরিস্থিতি সামাল দিতে সতীর্থদের হস্তক্ষেপ করতে হয়। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি বুধবার ভিনিসিয়াসকে (Vinícius Junior) চার ম্যাচের নির্বাসনের শাস্তি দেয়। লাল কার্ডের জন্য দু’ম্যাচ এবং রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদের জন্য আরও দু’ম্যাচ নির্বাসিত করা হয়েছে তাঁকে।
কোন কোন ম্যাচে খেলতে পারবেন না?
চার ম্যাচের নির্বাসনের কারণে লা লিগায় সেভিয়া, বার্সেলোনা, রেসিং সান্তান্দের এবং ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে খেলতে পারবেন না ভিনিসিয়াস। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি হল ২৫ অক্টোবরের এল ক্লাসিকো। বার্সেলোনার মাঠে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। লিগের পয়েন্ট তালিকায় দুই দলের মধ্যে ব্যবধান ছয় পয়েন্ট। ফলে এই ম্যাচের গুরুত্ব অনেকটাই বেশি।
রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনিয়োর কাছে ভিনিসিয়াসের অনুপস্থিপতি বড় ধাক্কা। চলতি মরসুমে দলের আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার তিনি। তাঁর জায়গায় কাকে খেলানো হবে, সেটাই এখন দেখার। তবে নির্বাসন শুধু ঘরোয়া লিগের ম্যাচের জন্য। ফলে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে বাধা নেইমার ভিনিসিয়াসের (Vinícius Junior)।
আরও পড়ুন: চোট অর্শদীপের! শেষ টি-টোয়েন্টিতে খেলতে পারবেন ভারতীয় পেসার? কী জানালেন সঞ্জু স্যামসন?
নির্বাসনের খবর পেলেন কখন?
ভিনিসিয়াসের (Vinícius Junior) আরও অভিযোগ, নির্বাসনের খবর তাঁকে জানানোর সময় নিয়েও প্রশ্ন রয়েছে। তাঁর দাবি, রোমার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে স্টেডিয়ামে পৌঁছনোর পরেই শাস্তির খবর জানতে পারেন তিনি।
তিনি বলেন, ‘শাস্তি ঘোষণার জন্য সারা দিন সময় ছিল। কিন্তু আমি স্টেডিয়ামে পৌঁছনোর পরেই বিষয়টি জানতে পারলাম। সময়টা একেবারেই ঠিক ছিল না।’
শাস্তির বিরুদ্ধে রিয়াল মাদ্রিদ আবেদন করেছিল। কিন্তু ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি সেই আবেদন খারিজ করে দিয়েছে। ফলে নির্বাসনের সিদ্ধান্ত আপাতত বহাল থাকছে।
‘নির্লজ্জ’ বললেন ক্ষুব্ধ মোরিনিয়ো
স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে ‘নির্লজ্জ’ বলে আক্রমণ করেছেন পর্তুগিজ কোচ হোসে মোরিনিয়ো। সাংবাদিক বৈঠকে মোরিনিয়ো বলেন, ‘আপনাদের কি মনে হয়, স্পেনের একটি দলের কোনও ফুটবলার, যে এমন একটি ম্যাচ খেলতে চলেছে যা স্প্যানিশ ফুটবলের জন্যও গুরুত্বপূর্ণ, সে ম্যাচ শুরুর দু’ঘণ্টা আগে জানতে পারবে যে তাকে চার ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে? এটা কি স্বাভাবিক?’
এর পরেই স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন তিনি। মোরিনিয়োর কথায়, ‘ওরা কি এখন এই খবরটা ঘোষণা করতে পারত না? কাল সকালে জানাতে পারত না? আমাদের কি বাসে করে স্টেডিয়ামে পৌঁছনোর প্রায় মুখে জানতে হবে যে3 ভিনিসিয়াস চার ম্যাচের জন্য নির্বাসিত হয়েছে ?’
এখানেই থামেননি রিয়াল কোচ। তিনি বলেন, এখন ওরা নির্লজ্জের মতো কাজ করে। সব কিছু এখন প্রকাশ্যে চলে এসেছে। ম্যাচের দু’ঘণ্টা আগে একজন ফুটবলারকে জানতে হচ্ছে যে তাকে চার ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে।’
মোরিনিয়োর মতে, ইউরোপীয় প্রতিযোগিতায় স্পেনের প্রতিনিধিত্ব করছে রিয়াল। তাই এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার সময় আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল কর্তৃপক্ষের।
তাঁর কথায়, ‘স্পেনের একটি দল, যারা দেশের ফুটবলের জন্য, র্যাঙ্কিংয়ের জন্য এবং স্প্যানিশ ফুটবলের সম্মানের জন্য তিন পয়েন্ট অর্জন করেছে, তাদের এক জন ফুটবলারকে ম্যাচের দু’ঘণ্টা আগে এই খবর দিয়ে মানসিক ভাবে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমার কাছে বিষয়টা একেবারেই স্বাভাবিক মনে হচ্ছে না।’
মাঠে রোমার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেয়েছে রিয়াল। কিন্তু মাঠের বাইরের বিতর্ক এখন দলের প্রস্তুতি ও আলোচনার কেন্দ্রে। মোরিনিয়োর প্রশ্ন, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমন সিদ্ধান্ত ঘোষণা করার প্রয়োজন ছিল কি? আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই স্প্যানিশ ফুটবল কর্তাদের বিরুদ্ধে সরব হয়েছেন রিয়াল কোচ। এ বার দেখার, ভিনিসিয়াসকে ছাড়াই এল ক্লাসিকোয় বার্সেলোনার বিরুদ্ধে কতটা লড়াই করতে পারে রিয়াল মাদ্রিদ।
দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/WBXPWleJUWk?si=MykQi8UlbOvDx7Xy” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>