ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে পদক্ষেপ

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলার পরেই আমেরিকা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ইরানের ফুটবল দলকে। এমনকি রিকভারির সময় পর্যন্ত দেওয়া হয়নি। যা নিয়ে এবারে ক্ষুব্ধ ইরানের ফুটবল সংস্থা। আমেরিকার অন্যায় আচরণ নিয়ে অভিযোগ দায়ের করছে তারা।

 

বহু সমস্যার পরে অবশেষে ইরান বিশ্বকাপ খেলতে পারছে। কিন্তু প্রথম ম্যাচে দারুণ খেলেও আয়োজকদের রোষে পড়েন মেরদি তারেমিরা। লস অ্যাঞ্জেলস স্টেডিয়াম থেকে রীতিমত তাদের ঘাড়ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। শুধু ম্যাচের সময়টুকুর জন্যই মার্কিন ভিসা পেয়েছিল ইরান। বাকি সময় তারা থাকছে মেক্সিকোয়। এদিকে বিশ্বকাপে ইরাননের পরের ম্যাচ শুরু হচ্ছে ভারতীয় সময়ে রাত ২টো থেকে। পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ২ দিন আগে আমেরিকা আসার অনুমতি চেয়েছিল তারা। কিন্তু তা পত্রপাঠ খারিজ হয়ে গিয়েছে। সেই কারণেই এবারে ফিফায় যাচ্ছে ইরান।


 

সংবাদমাধ্যমের সামনে বলা হয়েছে, ‘টূর্ণামেন্টের আগেই আমরা প্রস্তুতি সূচি জমা করেছিলাম। তারপরেও আয়োজকেরা আমাদের বাধা দিচ্ছে। আমাদের সব পরিকল্পনা বাধা পাচ্ছে। ম্যাচটা স্থানীয় সময় দুপুর ১২টা থেকে। তাই আমরা আগে গিয়ে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে চেয়েছিলাম। কিন্তু আমাদের যেতে দেওয়া হল না।’

 

আড়াই মাস ধরে আমেরিকা ও ইরানের যুদ্ধ চলছে। সেই কারণেই ইরানের ফুটবলারদের আমেরিকা যাত্রার উপরে বিধিনিষেধ চাপানো হয়েছে। তবে মধ্য প্রাচ্যে শান্তির জন্য আগেই শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তারপরেও ইরানের ফুটবলারদের ঢুকতে বাধা আমেরিকার। পরিস্থিতি এমন যে মনে হয় ম্যাচের দিন সকালেই আমেরিকা প্রবেশ করে ম্যাচ খেলে সঙ্গে সঙ্গেই তাদের আমেরিকা ছাড়তে হবে। আর তা নিঃসন্দেহে খারাপ নিদর্শন হয়ে থাকবে।