ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে (Bankshal Court) আইনজীবীদের (Lawyer)উপর হামলার ঘটনার প্রতিবাদে কড়া অবস্থান নিল পাঁচটি বারের জেনারেল বডি। ঘটনার পর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অবিলম্বে সমস্ত ধরনের বিচারবিভাগীয় ও আদালত-সংক্রান্ত (Bankshal Court) কাজ থেকে বিরত থাকবেন আইনজীবীরা(Lawyer)।
সিদ্ধান্ত অনুযায়ী, আদালতের কার্যক্রম, মামলা দায়ের, নোটারি সংক্রান্ত কাজ, হলফনামা, রিমান্ড-সহ অন্যান্য আদালত-সংক্রান্ত কাজে অংশ নেবেন না আইনজীবীরা (Lawyer)। ছুটির দিনেও এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার এবং আইনজীবীদের (Lawyer) নিরাপত্তা ও সুরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা করার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিনিধিত্ব করা হচ্ছে বলেও জানানো হয়েছে।
এদিকে, শুক্রবার গান্ধী জয়ন্তী উপলক্ষে আদালত ছুটি থাকায় গ্রেপ্তার হওয়া অভিযুক্তকে হলিডে কোর্টে হাজির করা হতে পারে বলে খবর। তাঁর জামিনের আবেদন করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আইনজীবীদের একাংশ।
এই পরিস্থিতিতে আইনজীবীদের (Lawyer) বিপুল সংখ্যায় আদালতে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে, যাতে অভিযুক্তের জামিনের আবেদনের যথাযথভাবে আইনি বিরোধিতা করা যায়। আইনজীবীদের (Lawyer) মধ্যে ঐক্য, সংহতি এবং সম্মিলিত অবস্থান বজায় রাখার উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এই লড়াই আগামী দিনেও চলতে পারে। বিশেষ করে ছুটির দিন ও রবিবারেও আইনজীবীদের (Lawyer) ঐক্যবদ্ধ উপস্থিতি ও সম্মিলিত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
দেখুন:
<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/wwn5fHBsjBw?si=znOPEpap_6_eaOnt” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>