এসএসকেএম (SSKM) হাসপাতাল চত্বরে গাছ ভেহে পড়ে মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম রহিদা বিবি (Rahida Bibi)। বয়স ৪৬ বছর। তিনি বীরভূমের নলহাটির বাসিন্দা। এক আত্মীয়কে চিকিৎসা করাতে এসএসকেএম হাসপাতালে (SSKM) নিয়ে এসেছিলেন তিনি। দুর্ঘটনায় রহিদা-সহ আরও কয়েক জন আহত হয়েছেন।
হাসপাতাল সূত্রে খবর, সোমবার সকালে ঝড়বৃষ্টির সময় ইউরোলজি বিভাগের ওপিডির সামনে আচমকাই একটি বড় গাছ ভেঙে পড়ে। সেই সময় হাসপাতালের (SSKM বাইরে কংক্রিটের বেঞ্চে বসেছিলেন রহিদা এবং তাঁর আত্মীয়-সহ কয়েকজন। আচমকা গাছটি তাঁদের উপর পড়ায় দু’জন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালের(SSKM) ট্রমা কেয়ার বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসক রহিদা বিবিকে মৃত বলে ঘোষণা করেন। অন্য আহতদের চিকিৎসা চলছে। জানা গিয়েছে, রহিদার আত্মীয় আকলিমা বিবি ইউরোলজি বিভাগে ভর্তি রয়েছেন। তাঁকে দেখাতেই নলহাটি থেকে কলকাতায় এসেছিলেন রহিদা। কিন্তু হাসপাতালে পৌঁছনোর পরই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।
আরও পড়ুন: ভোররাতে ফের আগুনের গ্রাসে কলকাতা, যশোর রোড়ে পুড়ে ছাই ২২ গাড়ি
নিম্নচাপের প্রভাবে রবিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ঝড়বৃষ্টি চলছে। সোমবার সকালে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া শুরু হওয়ার মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। হাসপাতাল (SSKM) সূত্রে খবর, ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। মৃতদেহের ময়নাতদন্ত করা হবে বলে খবর।
দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/GmN8v_OXLOE?si=JVTuVBgl6vkL_YpU” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>