ভোটগণনার তৃতীয় রাউন্ড শেষে রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস চ্যাটার্জি এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি প্রায় ৬ হাজারের কিছু বেশি ভোটে প্রতিদ্বন্দ্বীর থেকে এগিয়ে আছেন।
গণনার শুরু থেকেই এই কেন্দ্রে কড়া প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা গেলেও তৃতীয় রাউন্ড শেষে তৃণমূল প্রার্থীর অবস্থান কিছুটা শক্ত হয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে। ভোটগণনার পরবর্তী রাউন্ডে ব্যবধান আরও বাড়ে কি না, তা নিয়ে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।