দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউতে ভয়াবহ আগুনের ঘটনায় আতঙ্ক ছড়াল এলাকায়। একিট গুদামে আগুন লাগে। সেখান তা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের ঘনবসতিপূর্ণ একটি বস্তিতে। পর পর একাধিক ঘর আগুনের গ্রাসে চলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৫টি ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও এখনও কয়েকটি জায়গায় আগুনরে ছোট ছোট পকেট রয়ে গিয়েছে বলে খবর।
দমকল সূত্রে খবর, বুধবার বিকেল ৪টে নাগাদ পাম অ্যাভিনিউয়ের একটি গুদামে প্রথম আগুন লাগে। প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আগুনের তীব্র বেড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ।
আরও পড়ুন: কালীঘাট মেট্রো স্টেশনের কাছে আগুন, ঘটনাস্থলে দমকলকর্মীর
গুদামের পাশেই রয়েছে একটি বস্তি। ফলে আগুন ছড়িয়ে পড়তেই বিপদের আশঙ্কা তৈরি হয়। একের পর এক ঘরে আগুন ছড়িয়ে পড়ায় বাসিন্দাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। এরই মধ্যে সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায় বলে খবর। আগুনের শিখা ও কালো ধোঁযায় ঢেকে যায় এলাকা।
পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত উদ্ধারকাজ শুরু করেন দমকলকর্মীরা। ঘরগুলির ভিতরে আটকে পড়া বাসিন্দাদের নিরাপদে বাইরে বের করে আনা হয়। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও প্রাণহানি বা বড়সড় ক্ষতি হয়নি।
তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে যষেষ্ট সমস্যায় পড়তে হয় দমকলকর্মীদের। পাশাপাশি থাকা ঘরগুলিতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। একাধিক ইঞ্জিনের সাহায্যে দীর্ঘক্ষণ ধরে জল ঢেলে আগুন নেভানো হয়। যদিও দমকলের অনুমান, কিছু কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে। সেগুলি নেভানোর কাজ চলছে।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/DPMl-DzUh_k?si=ohxXBZDArxoMtVHO” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>