লোকসভার স্পিকার ওম বিড়লার আজ উপস্থিত থাকবেন বিধানসভায়। সঙ্গে থাকবেন বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু-সহ রাজ্যের একাধিক মন্ত্রী ও বিধায়ক। শুক্রবার নিউটাউনে ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধন হয়।
নিউটাউনের কনভেনশন সেন্টারে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিধায়কদের জন্য আয়োজিত দু’দিনের ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধন করেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, রাজ্যসভার উপ-সভাপতি হরিবংশ, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু-সহ একাধিক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবিধানিক পদাধিকারীরা।
লোকসভা সচিবালয়ের অধীনস্থ পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসিস এবং পশ্চিমবঙ্গ বিধানসভার যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির সমাপনী পর্ব আজ অনুষ্ঠিত হবে বিধানসভায়।