দুর্ঘটনার কবলে কলকাতা-সাইরাং এক্সপ্রেস, হেল্প ডেস্ক খুলল রেল

Photo: ANI

অসমে ভয়াবহ দুর্ঘটনার কবলে কলকাতা-সাইরাং এক্সপ্রেস। বুধবার সকালে কামরূপ জেলার দিগারু রেল স্টেশনের কাছে ট্রেনটির ইঞ্জিন-সহ অন্তত ৬টি কামরা লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় একাধিক যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। এবার ট্রেনে থাকা যাত্রীদের পরিবারের জন্য  কলকাতা ও শিয়ালদহ স্টেশনে হেল্প ডেস্ক খোলা হল।

শিয়ালদহ স্টেশন ও কলকাতা স্টেশন হেল্প ডেস্ক

এখানে হেল্প ডেস্কের নম্বরগুলি হল


০৩৭৬৪২৬৩৮৫৮ (03764 263858)

০৩৭৬৪২৬৫৯৫৮ (03764 265958)

০৩৭৬৪২৬৩৮৩১ (03764 263831)

০৩৬৭৪২৬৩২৬৮ (03674 263268)

০৩৬৭৪২৬৫৯৪৯ (03674 265949)

০৩৬৭৪২৬৫৯৫০ (03674 265950)

গুয়াহাটি স্টেশন হেল্প ডেস্ক

গুয়াহাটি স্টেশনে হেল্প ডেস্কে যোগাযোগের নম্বরগুলি হল

০৩৬১-২৭৩১৬২১ (0361-2731621)

০৩৬১-২৭৩১৬২২ (0361-2731622)

০৩৬১-২৭৩১৬২৩ (0361-2731623)

আলিপুরদুয়ার জংশনে হেল্প ডেস্ক

সেখানেও যাত্রীদের পরিবারের সহায়তায় হেল্প ডেস্ক চালু করা হয়েছে।

৯০০২০৫২৯৫৭ (9002052957)

৯০৪৬২২৬৬৩৫ (9046226635)

০৩৫৬৪২৫৩৪৯৮ (১০৭২) 03564 253498 (1072)

০৩৫৬৪২৭০৮৭০ (১০৭২) 03564 270870 (1072)

০৩৫৬৪২৭০৮৭১ (১০৭২) 03564 270871 (1072)

০৩৫৬৪২৫৩৪৯৮ (১০৭২) 03564 253498 (1072)

উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলের সিপিআরও কপিঞ্জল কিশোর শর্মা জানান, দুর্ঘটনাটি সকাল ৬টা ৫৪ মিনিটে ঘটে। রেলের তরফে ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্থ ট্রেন থেকে যাত্রীদের উদ্ধার করার কাজ শুরু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন নর্দান ফ্রন্টিয়ার রেলওয়ের ঊর্ধ্বতন আধিকারিকরা।

আরও পড়ুন: অসমে লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ৬টি কামরা, আহত একাধিক যাত্রী

রেল সূত্রের খবর, যাত্রীদের ও তাঁদের পরিবারের কথা ভেবে এই হেল্প ডেস্ক খোলা হয়েছে। সাইরং এক্সপ্রেসের দুর্ঘটনা বা যাত্রীদের বিষয়ে জানতে এই হেল্প ডেস্কে যোগাযোগ করতে পারেন।