‘যাদবপুরের অশান্তি সাজানো নাটক’ ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ফাঁড়ি ও রেজিস্ট্রারের গ্রেপ্তারির দাবি এবিআরএসএম-এবিভিপির

Image: IANS

গত ১৯ আগস্ট থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) একের পর এক অশান্তির ঘটনাকে সম্পূর্ণ সাজানো নাটক বলে দাবি করল জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন এবিআরএসএম (ABRSM), ছাত্র সংগঠন এবিভিপি (ABVP) এবং শ্রমিক সংগঠন বিএমএস (BMS)। সোমবার যৌথ সাংবাদিক বৈঠকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ফাঁড়ি বসানোর দাবি জানান সংগঠনের নেতৃত্ব। পাশাপাশি, সিসিটিভি ফুটেজ নিয়ে অপপ্রচারের অভিযোগ তুলে প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউ (Buddhadeb Sau) ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সেলিম বক্স  মণ্ডলের (Selim Box Mandal)  বিরুদ্ধে তদন্তের দাবিও ওঠে।

আরও পড়ুন: কুম্ভমেলায় যা খরচ হয়েছে তার ১ শতাংশ দিলেই ১০০ সরকারি স্কুল বেঁচে যেত: বিস্ফোরক সুপ্রিম কোর্টের বিচারপতি

এবিআরএসএমের (ABRSM) প্রতিনিধি অধ্যাপক ভাস্কর সর্দারের অভিযোগ, ১৯ আগস্ট নিয়ম ভেঙে কারা জিবি বৈঠক ডেকেছিল, তা তদন্ত করে দেখতে হবে। তাঁর দাবি, গভীর রাত পর্যন্ত অরবিন্দ ভবনে জড়ো হওয়া সকলেই বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University)পড়ুয়া ছিলেন কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। বহিরাগতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।


আরও পড়ুন: ব্যাঙ্কে ৫ দিনের কাজের দাবিতে সেপ্টেম্বরে ফের ধর্মঘট, ২৬ অক্টোকর থেকে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের হুঁশিয়ারী

ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ফাঁড়ির বিরোধিতাকারীদের নিশানা করে ভাস্করের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের(Jadavpur University) ভিতরে অসামাজিক কার্যকলাপ চলতেই পুলিশ ফাঁড়ি বসাতে বাধা দেওয়া হচ্ছে। তাঁর দাবি, পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ে কড়া পুলিশি ব্যবস্থা প্রয়োজন।
বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) সহ-উপাচার্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে সংগঠন। পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত কোন যুক্তিতে নেওয়া হয়েছিল এবং কতজন পড়ুয়ার আবেদনের ভিত্তিতে তা করা হয়েছিল, তা প্রকাশ্যে আনার দাবি জানানো হয়।

আরও পড়ুন: ইলিশ মাছের মাথা দিয়ে অম্বল

এদিকে, প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউ (Buddhadeb Sau) দাবি করেন, তিনি কোনও গেট খুলে দেওয়ার নির্দেশ দেননি। তাঁকে পরিকল্পিতভাবে ‘বলির পাঁঠা’ করা হচ্ছে বলে অভিযোগ তাঁর। এই ঘটনায় প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। সংগঠনের নেতৃত্ব আশা প্রকাশ করেছে, আগামী ২৮ আগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) গিয়ে ‘বন্দে মাতরম’ গাইবেন। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari)পরিদর্শনের মাধ্যমে দীর্ঘদিনের অরাজকতা কাটিয়ে বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক পরিবর্তনের সূচনা হতে পারে।

দেখুন: মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মুকুট কেরলের কাজিয়া লিজ মেজোর মাথায়