চোরবাগানের দুর্ঘটনার নেপথ্যে ঠিক কী ঘটেছিল, কার বা কাদের গাফিলতিতে এই বিপর্যয়,এ বার সেই প্রশ্নের উত্তর খুঁজবে তদন্ত কমিশন। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখবে কমিশন। এমনই সিদ্ধান্ত জানালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি (Calcutta High Court)। কর্মরত কোনও বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছিল রাজ্য। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশিকা এবং কর্মরত বিচারপতিদের সংখ্যার অপ্রতুলতার কথা মাথায় রেখে সেই পথে এগোন সম্ভব নয় বলে জানান প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। তাঁর বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কর্মরত বিচারপতিকে দিয়ে এই কমিশন গঠন করা সম্ভব নয়।
এর পরেই রাজ্যকে নিজের পছন্দমতো একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে কমিশনের নেতৃত্বে নিয়োগ করার সুযোগ দেন প্রধান বিচারপতি। অর্থাৎ, চোরবাগানের ঘটনার তদন্তে কমিশনের মাথায় থাকবেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। শুধু দুর্ঘটনার কারণ অনুসন্ধান নয়, কেন এমন ঘটনা ঘটল এবং এর পিছনে কার বা কাদের গাফিলতি রয়েছে, তা-ও খতিয়ে দেখবে কমিশন। এ ক্ষেত্রে আপাতত তদন্তের উপর সরাসরি নজরদারি করবে না হাইকোর্ট (Calcutta High Court)। প্রধান বিচারপতি জানিয়েছেন, কমিশনের নেতৃত্বে যেহেতু একজন অবসরপ্রাপ্ত বিচারপতি থাকবেন, তাই এই মুহূর্তে আদালত তদন্তের উপর নজরদারি করবে না। কমিশন চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার পরে প্রয়োজন পড়লে সেই রিপোর্ট খতিয়ে দেখতে পারে আদালত।
মামলাকারীদের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে (Calcutta High Court) জানান ,রাজ্যের পালা বদলের পর দুর্গাপূজা কমিটিগুলির হাত বদল হয়েছে। তিনি অভিযোগ করেছেন যেহেতু অনভিজ্ঞরাই এবার বিভিন্ন পূজা মণ্ডপগুলির দায়িত্ব নিয়েছে তাই এই কারণে বিপর্যয়ের ঘটতে পারে।বিগত বছরে পুলিশের যে ভূমিকা দেখতে পাওয়া যেত এ বছর সেই ভূমিকা একেবারেই নজর পড়েনি বলে তিনি অভিযোগ করেন। অভিজ্ঞতার অভাব এবং পুলিশের নিষ্ক্রিয়তা সব মিলিয়ে চোরবাগানে এই বিপর্যয় ঘটে থাকতে পারে বলে অভিযোগ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এখন নজর, তদন্তে কী উঠে আসে এবং শেষ পর্যন্ত কারও গাফিলতি প্রমাণিত হয় কি না।
দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/N6g_XzAG6tA?si=04KcdLR4ZePWlzCI” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>