বুধবার মালদার কলিয়াচক থানার এক জামিনের আবেদনে পুলিশের বিরুদ্ধে মাদক মামলায় অনিয়মের গভীরতা আঁচ করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এখন থেকে ওই থানার হাতে থাকা যাবতীয় মাদক মামলার তদারকি মালদা জেলা পুলিশ সুপারের অফিস থেকে করার নির্দেশ দেন।
মাদক মামলায় এক জামিনের আবেদনে থানার অনিয়মের বহর দেখে হাইকোর্টের হুঁশিয়ারি, এরপর ডিজিকে নির্দেশ দিয়ে গোটা কালিয়াচক থানার পরিকাঠামো ও পুলিশ বাহিনীকেই অন্যত্র সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হবে।
আদালতের আরও হুশিয়ারি, ভবিষ্যতে অভিযুক্তের পূর্ব অপরাধের তথ্য উল্লেখ না করে কোনও রিপোর্ট আদালতে পেশ করা হলে, সমস্ত সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পথে যেতে বাধ্য হবে আদালত। মামলাটি আগামী ৯ সেপ্টেম্বর ‘ফর অর্ডার্স’ হিসেবে ফের শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে।
একই সঙ্গে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এই নির্দেশ মালদহের পুলিশ সুপারের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।