নিউ মার্কেট (New Market Fire) এলাকায় অগ্নিনির্বাপণ ব্যবস্থায় গাফিলতির অভিযোগে আরও ১৭টি হোটেলকে শোকজ করল দমকল দপ্তর। সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশে দেওয়া হয়েছে। জবাব সন্তোষজনক না হলে হোটেলগুলি (New Market Fire) বন্ধ করে দেওয়ার মতো কঠোর পদক্ষেপ করা হতে পারে।
মঙ্গলবার রাতে মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ আগুনের (New Market Fire) ঘটনায় মৃত্যু হয়েছে নয়জনের। মৃতদের মধ্যে সাতজন বাংলাদেশি নাগরিক বলে জানা গিয়েছে। এই ঘটনার পরেই শহরের হোটেল এবং গেস্ট হাউসগুলিতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শুরু করে পুরসভা ও দমকল।
আরও পড়ুন: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডে মৃত আরও ২ বাংলাদেশির পরিচয় শনাক্ত
এর আগে বৃহস্পতিবার মির্জা গালিব স্ট্রিটের ন’টি গেস্ট হাউস এবং চারটি রেস্তরাঁকে শোকজ করা হয়েছিল। শুক্রবার নতুন করে আরও ১৭টি হোটেলকে নোটিস পাঠানো হয়েছে। এর মধ্যে মার্কুইজ স্ট্রিটের ১০টি, মির্জা গালিব স্ট্রিটের পাঁচটি, এসএন ব্যানার্জি রোডের একটি এবং তোপসিয়া রোডের একটি হোটেল রয়েছে।
নোটিসে হোটেল কর্তৃপক্ষকে জবাব দিতে বলা হয়েছে, অগ্নিনিরাপত্তার নিয়ম না মানার কারণে কেন তাঁদের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে না। শনিবারের মধ্যে জবাব দিতে হবে সংশ্লিষ্ট মালিকদের।
আরও পড়ুন: নিউমার্কেট অগ্নিকাণ্ড: এসির তার ফেটেই ছড়িয়েছিল আগুন, উঠে এল ফরেন্সিকে
‘শিখা ইন’-এর অগ্নিকাণ্ডের ঘটনায় (New Market Fire) ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে কলকাতা পুলিশ। ঘটনায় আবু (Abu Zafar) জাফর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হোটেল মালিক বীরেশ্বর মিত্রের কাছ থেকে হোটেলটি লিজে নিয়েছিলেন। বীরেশ্বরের এখনও কোনও খোঁজ নেই।
তদন্তে উঠে এসেছে, হোটেলটির রিসেপশনে আগুন লাগার (New Market Fire) পর দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। হোটেলে ঢোকা ও বেরোনোর জন্য রিসেপশনের পাশের একটি মাত্র সরু দরজা থাকায় বিপদের সময় আবাসিকদের বেরোতে সমস্যা হয়। প্রায় ১১০০ বর্গফুট জায়গার মধ্যে একধিক ঘর ও সংলগ্ন বাথরুম তৈরি করা হয়েছিল অথচ প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না।
এই ঘটনার পর হোটেলগুলির ট্রেড লাইসেন্স, দমকলের ছাড়পত্র এবং পুরসভার অনুমোদন নিয়েও রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েচে, অগ্নিনিরাপত্তার (New Market Fire) নিয়ম লঙ্ঘন করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
দেখুন: যাদবপুরে SFI-র বিরুদ্ধে পথে ABVP