ব্যাঙ্কে সপ্তাহে পাঁচ দিন কাজের দাবিতে ফের আন্দোলনের পথে ব্যাঙ্ককর্মী সংগঠনগুলি (Bank Strike) । ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্স (UFBU) জানিয়েছে, দাবি পূরণ না হলে সেপ্টেম্বর মাসে একাধিক দফায় দেশজুড়ে ধর্মঘট ডাকা (Bank Strike) হবে। এরপরও সমস্যার সমাধান না হলে ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
২৩ আগস্ট প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে UFBU জানিয়েছে, পাঁচ দিনের ব্যাঙ্কিং ব্যবস্থা চালুর ক্ষেত্রে কেন্দ্রের দেরি এবং সিনিয়র ব্যাঙ্ক আধিকারিকদের জন্য চালু করা পারফরম্যান্স-লিঙ্কড ইনসেনটিভি বা PLA প্রকল্প নিয়ে আপত্তির জেরেই আন্দোলন আরও জোরদার করা হচ্ছে।
সংগঠনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১১ সেপ্টেম্বর দেশজুড়ে একদিনের ধর্মঘট হবে। এরপর ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর টানা তিন দিনের ধর্মঘট ডাকা হয়েছে (Bank Strike)। দাবি পূরণ না হলে ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট (Bank Strike) শুরু হবে।

We are calling #BankStrike

⚠️3 Day Bank Closure
*11 Sep- 1 Day Strike*
12 & 13- Sat & Sun

⚠️ 5 Days Bank Closure
26, 27- Sat & Sun
*28,29,30 Sep- 3 Day Strike*

*Indefinite Strike 26 Oct onwards*

We Demand:
👉Implement 5 Days Banking
👉Withdraw discriminatory PLI pic.twitter.com/Dzu8ekqNXD
— United Forum of Bank Unions (@UFBUIndia) August 23, 2026

পাঁচ দিনের ব্যাঙ্কিং ব্যবস্থা নিয়ে কী অবস্থান?
ব্যাঙ্কে সপ্তাহে পাঁচ দিন কাজে বিষয়ে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসেসিয়েশন (IBA) এবং ব্যাঙ্ককর্মী ও আধিকারিকদের সংগঠনগুলির মধ্যে আগেই নীতিগত সমঝোতা হয়েছে। ২০২৪ সালের ৮ মার্চ স্বাক্ষরিত ১২তম দ্বিপাক্ষিক চুক্তি এবং ৯তম জয়েন্ট নোটে এই প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়।
প্রস্তাব অনুযায়ী, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে। শনিবার ও রবিবার থাকবে সাপ্তাহিক ছুটি। তবে শনিবারের কাজের সময় পুষিয়ে দিতে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন প্রায় ৪০ মিনিট অতিরিক্ত কাজ করার কথা বলা হয়েছে।
তবে IBA ও ইউনিয়নগুলির মধ্যে সমঝোতা হলেও তা এখনও কার্যকর হয়নি। কারণ, সব শনিবারকে ব্যাঙ্কের ছুটি হিসেবে ঘোষণা করতে কেন্দ্রীয় সরকারের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রয়োজন। সেই বিজ্ঞপ্তি এখনও জারি হয়নি।
বর্তমানে প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। ২০১৫ সালে Negotiable Instruments Act, 1881-এর আওতায় বিজ্ঞপ্তি জারি করে এই দুই শনিবারকে ছুটি ঘোষণা করা হয়েছিল। IBA-র প্রস্তাব হল, এই ব্যবস্থা বাড়িয়ে মাসের প্রথম, তৃতীয় ও পঞ্চম শনিবারকেও ছুটির আওতায় আনা।
গ্রাহকদের কী পরিবর্তন হবে?
পাঁচ দিনের ব্যাঙ্কিং ব্যবস্থা চালু হলে শাখাগুলি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত খোলা থাকবে। ফলে প্রথম, তৃতীয় ও পঞ্চম শনিবার আর ব্যাঙ্কের শাখায় গিয়ে পরিষেবা নেওয়া যাবে না। তবে ইউপিআই, ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং এবং এটিএম-র মতো ডিজিটাল পরিষেবা চালু থাকবে। ফলে ব্যাঙ্ক বন্ধ থাকলেও অধিকাংশ দৈনন্দিন ব্যাঙ্কিং পরিষেবা ডিজিটাল মাধ্যমে পাওয়া যাবে।
কেন ফের আন্দোলনে ব্যাঙ্ককর্মীরা?
পাঁচদিনে কর্মসপ্তাহের পাশাপাশি নতুন পিএলআই বা পারফরম্যান্স-লিঙ্কড ইনসেনটিভ প্রকল্প নিয়েও আপত্তি জানিয়েছে UFBU। সংগঠনের দাবি, কর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে যে PLI কাঠামো নিয়ে সমঝোতা হয়েছিল, নতুন ব্যবস্থাটি তার থেকে আলাদা। UFBU-র অভিযোগ, নতুন ব্যবস্থায় Scale IV এবং তার ঊর্ধ্বতন আধিকারিকদের ব্যক্তিগত কর্মদক্ষতার ভিত্তিতে তুলনামূলকভাবে অনেক বেশি ইনসেনটিভ দেওয়ার সুযোগ রয়েছে। অন্যদিকে কর্মী এবং Scale 111 পর্যন্ত আধিকারিকদের ইনসেনটিভের পরিমাণ তুলনামূলকভাবে কম।
আরও পড়ুন: ভোররাতে ফের আগুনের গ্রাসে কলকাতা, যশোর রোড়ে পুড়ে ছাই ২২ গাড়ি
এই ব্যবস্থাকে ‘বৈষম্যমূলক’ বলে দাবি করেছে UFBU। সংগঠনের বক্তব্য, এতে ব্যাঙ্কের কর্মী ও আধিকারিকদের মধ্যে ইনসেনটিভের ক্ষেত্রে বড় ধরনের বৈষম্য তৈরি হতে পারে।
UFBU জানিয়েছে, PLI সংক্রান্ত বিষয়টি বর্তমানে Chief Labour Commissioner-এর কাছে সমঝোতা প্রক্রিয়ায় রয়েছে। পাশাপাশি দিল্লি হাইকোর্টেও বিচারাধীন। ফলে পাঁচ দিনে কর্মসপ্তাহ এবং PLI এই দুই ইস্যুকে সমানে রেখে ফের বড় আন্দোলনের পথে ব্যাঙ্ককর্মীদের সংগঠনগুলি। এখন কেন্দ্র কী পদক্ষেপ নেয় সেই দিকেই নজর রয়েছে সবার।