সম্পর্কভিত্তিক প্রবীণ সুরক্ষার কথা মাথায় রেখে যাত্রা শুরু করল ‘আবদার’

নিজস্ব চিত্র

প্রবীণ নাগরিকদের দৈনন্দিন নিরাপত্তা ও জরুরি সহায়তার আশ্বাস দিতে কলকাতায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নতুন সম্পর্কভিত্তিক প্রবীণ সুরক্ষা কর্মসূচি ‘আবদার’। গত ৩ ফেব্রুয়ারি কলকাতায় এই কার্ড-ভিত্তিক প্রবীণ পরিচর্যা ও আশ্বাসমূলক পরিষেবার সূচনা করা হয়। উদ্যোগের মূল লক্ষ্য, জরুরি বা অপ্রত্যাশিত পরিস্থিতিতে যেন কোনও প্রবীণ নাগরিক নিজেকে একা বা অসহায়তা বোধ না করেন।

প্রসঙ্গত, ‘আবদার’ মূলত একটি সম্পর্কনির্ভর পরিচর্যা সমন্বয় ব্যবস্থা, যেখানে প্রবীণদের স্বাধীন জীবনযাত্রাকে সম্মান জানানোই মূল লক্ষ্য। প্রচলিত প্রবীণ পরিচর্যা পরিষেবার মতো কেবল চিকিৎসা বা গৃহসহায়তার মধ্যেই এই কর্মসূচি সীমাবদ্ধ নয়। প্রতিটি সদস্যের জন্য নির্দিষ্ট একজন ‘রিলেশনশিপ ম্যানেজার’ থাকবেন। যিনি প্রয়োজন অনুযায়ী সহায়তার সমন্বয় করবেন। জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।

এই কর্মসূচির একটি উল্লেখযোগ্য দিক হল, প্রবীণদের পরিচর্যার ক্ষেত্রে প্রথমবারের মতো গৃহ ও ব্যক্তিগত দুর্ঘটনা বিমার সংযোজন। ‘আবদার’ সদস্যরা সর্বোচ্চ ৬৫ লক্ষ টাকা পর্যন্ত বিমা সুরক্ষার আওতায় থাকবেন। এই সংযোজনকে প্রবীণ নাগরিকদের জন্য একটি মূল্য সংযোজিত সুরক্ষা প্যাকেজ হিসেবে দেখা হচ্ছে। কর্মসূচির ব্র্যান্ড অ্যাম্বাসাডর, ভূমি ব্যান্ডের প্রতিষ্ঠাতা সৌমিত্র রায় এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘দেরি কেন? আজই আপনার আবদার কার্ড নিন।’


কর্মসূচির এক মুখপাত্রের কথায়, ‘আবদার কোনও রুটিন চিকিৎসাকেন্দ্রিক ব্যবস্থা নয়। এটি মূলত আশ্বাসের অনুভূতি, যে প্রয়োজনের মুহূর্তে একজন নির্ভরযোগ্য মানুষ পাশে দাঁড়াবেন। প্রবীণদের মর্যাদা ও স্বাধীনতা বজায় রেখেই সব সহায়তা শান্ত ও সম্মানজনকভাবে দেওয়া হবে।’

আধুনিক পরিবার ব্যবস্থার বাস্তবতা মাথায় রেখেই এই কর্মসূচির পরিকল্পনা। বিশেষ করে যেসব পরিবারের সন্তানরা কর্মসূত্রে অন্য শহর বা বিদেশে থাকেন এবং প্রবীণ অভিভাবকরা কলকাতায় একা বসবাস করেন, তাঁদের জন্য ‘আবদার’ একটি গুরুত্বপূর্ণ ভরসা হয়ে উঠতে পারে। প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থায় প্রবীণ নাগরিক ও তাঁদের পরিবারের মধ্যে স্বচ্ছ যোগাযোগ বজায় থাকে, যা উদ্বেগ কমাতে সহায়ক।

‘আবদার’ দুটি পৃথক পরিকল্পনায় পরিষেবা দিচ্ছে। একটি হল সমন্বিত পরিচর্যা সদস্যপদ, যেখানে নিয়মিত সহায়তা ও তদারকি করা। অন্যটি ‘আবদার লাইট’, যা তুলনামূলকভাবে স্বাধীন প্রবীণদের জন্য স্বাস্থ্য ও নিরাপত্তাভিত্তিক একটি প্রতিশ্রুতির পরিকল্পনা। উভয় ক্ষেত্রেই একটি নির্দিষ্ট যোগাযোগ কেন্দ্র এবং যাচাইকৃত পরিষেবা সহযোগীদের মাধ্যমে সহায়তা প্রদান করা হয়।

উদ্যোক্তাদের দাবি, ‘আবদার’ নিজেকে কোনও চিকিৎসা পরিষেবা প্রদানকারী হিসেবে নয়, বরং একটি সমন্বয়কারী হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়—যেখানে মানুষ, প্রক্রিয়া ও পরিষেবাকে একত্রিত করে প্রয়োজনের মুহূর্তে যথাযথ সহায়তা পৌঁছে দেওয়া হবে। বর্তমানে এই কর্মসূচি বৃহত্তর কলকাতা অঞ্চলের প্রবীণ নাগরিকদের জন্য উপলব্ধ।

উল্লেখ্য, ‘আবদার’ হল কলকাতা ভিত্তিক প্রযুক্তি সংস্থা সিসপিডিয়া টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের উদ্যোগে গড়ে ওঠা একটি প্রবীণ সুরক্ষা কর্মসূচি। সংস্থার ‘মেঘদূত’ ডিজিটাল প্ল্যাটফর্মের সহায়তায় পরিচালিত এই উদ্যোগের মূল ভিত্তি হল মর্যাদা, স্বাধীনতা এবং নির্ভরযোগ্য মানবিক সহায়তা, যা প্রবীণ ও তাঁদের পরিবারকে অনধিকারমূলক হস্তক্ষেপ ছাড়াই মানসিক নিশ্চয়তা দেয়।