কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম, কাউন্সিলর ক্লাবে সাভারকরের ছবি

Iamge: SNS

কলকাতা পুরসভার দীর্ঘ ইতিহাসে নজিরবিহীন ঘটনা। ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত এই পুরসভার কাউন্সিলর ক্লাবে এই প্রথম স্থান পেল বিনায়ক দামোদর সাভারকরের ছবি। শুধু সাভারকর নন, একই সঙ্গে কাউন্সিলর ক্লাবের দেওয়ালে জায়গা পেয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, রানি লক্ষ্মীবাঈ, সর্দার বল্লভভাই পটেল, ডক্টর ভীমরাও আম্বেদকর এবং মহারানা প্রতাপ সিংহের মতো একাধিক ঐতিহাসিক ব্যক্তিত্বের ছবিও।

এত দিন কলকাতা পুরসভার কাউন্সিলর ক্লাবে মূলত পুরসভার সঙ্গে যুক্ত প্রয়াত কাউন্সিলরদের ছবিই স্থান পেয়েছিল। তাঁদের মধ্যে রয়েছেন অজিতকুমার পাঁজা, রথীন দাসশর্মা, মিহিরকুমার সাহা, অশোক বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক প্রাক্তন কাউন্সিলর। তাঁদের ছবিগুলি আগে থেকেই ক্লাবে ছিল। সম্প্রতি সেই ছবিগুলির পাশেই নতুন করে জায়গা পেয়েছে বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্বের প্রতিকৃতি।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা, স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, হাসপাতালে ভর্তি ৩২ জন


তবে এই সংযোজনের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে সাভারকরের ছবি। কারণ, কলকাতা পুরসভার এত বছরের ইতিহাসে এর আগে কাউন্সিলর ক্লাবে তাঁর কোনও প্রতিকৃতি ছিল না। এবার ডক্টর ভীমরাও আম্বেদকরের ছবির পাশেই স্থান পেয়েছে সাভারকরের ছবি। ফলে একই দেওয়ালে দেশের সংবিধান প্রণয়নের অন্যতম প্রধান ব্যক্তিত্ব আম্বেদকর এবং হিন্দুত্ববাদী রাজনৈতিক মতাদর্শের প্রবক্তা সাভারকরের ছবি থাকা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

পুরসভার কাউন্সিলর ক্লাবে ঐতিহাসিক ব্যক্তিত্বদের ছবির এই নতুন সংযোজন ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিশেষ করে কলকাতা পুরসভার মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে সাভারকরের ছবি স্থান পাওয়াকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিভিন্ন মহল।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/DPMl-DzUh_k?si=t2UH2AVvPmzTZI5B” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>