ঝাড়খণ্ড বিধানসভা অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত রাঁচি। সোমবার অর্থাৎ আজ সরকারি পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রতিবাদে পথে নামে পড়ুয়ারা। আন্দোলনকারী পড়ুয়ারা বিধানসভা অভিযানে নামলে তাঁদের পথ আটকায় পুলিশ। পুলিশের ব্যারিকেড ভেঙে পড়ুয়ারা বিধানসভার দিকে এগোলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ছোঁড়ে। তাতে কাজ না হওয়ায় পুলিশ লাঠিচার্জও করে। এদিকে পড়ুয়াদের এই আন্দোলনের মধ্যে প্রাক্তন পিএসসি চেয়ারম্যান এল.খিয়াংতে-কে ঝাড়খণ্ড সিআইডি গ্রেপ্তার করে। জানা গিয়েছে, জেপিএসসি ও জেএসএসসি চাকরি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিন রাঁচির পুরোনো বিধানসভা চত্বর থেকে পড়ুয়াদের মিছিল শুরু হয়। সেই মিছিল নতুন বিধানসভা ভবনের দিকে এগিয়ে যেতেই পড়ুয়ারা পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন। পড়ুয়ারা কাঁটাতারের ব্যারিকেড পেরিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এর ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এরপরেই পুলিশ লাঠিচার্জ করার পাশাপাশি কাঁদানে গ্যাসও ছোঁড়ে।

#WATCH | JPSC-JSSC aspirants' protest in Ranchi (Jharkhand) | A student climbs atop Police barricading and dances, as Police use water cannon to disperse student protesters who are taking out a 'Vidhan Sabha Gherao' march. pic.twitter.com/CUKmBLsMDs
— ANI (@ANI) August 10, 2026

পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে বেশ কিছুদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছেন পড়ুয়াদের একাংশ। তাঁদের অভিযোগ, একাধিক সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম হয়েছে। সেই অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং পরীক্ষাকাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে এদিন বিধানসভা অভিযানের ডাক দেওয়া হয়। আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে বিরোধী শিবির। বিজেপি এবং জেডিইউ পড়ুয়াদের দাবিকে সমর্থন করেছে। বিক্ষোভে যোগ দেন ঝাড়খণ্ড লোকতান্ত্রিক মোর্চার নেতা দেবেন্দ্রনাথ মাহাতো। প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনের ছবি হাতে নিয়ে মিছিলেও দেখা যায় তাঁকে।
দেবেন্দ্রনাথ বলেন, ‘আমরা অনশনে বসেছিলাম। কাঁটাতার আমাদের রুখতে পারবে না। সরকারকে আমাদের কথা শুনতে হবে।’ তাঁর অভিযোগ, আন্দোলনকারীদের কয়েকটি দাবি মেনে নেওয়া হলেও পরীক্ষা কেলেঙ্কারির তদন্তের জন্য সিবিআইকে দায়িত্ব দেওয়ার দাবি এখনও মানেনি হেমন্ত সোরেন সরকার। সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে আন্দোলনকারীদের বক্তব্য, শুধু কয়েকটি দাবি মেনে নিলে সমস্যার সমাধান হবে না। পরীক্ষায় অনিয়মের অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সেই দাবিতেই বিধানসভা অভিযান বলে জানিয়েছেন তাঁরা।

#WATCH | Jharkhand: Student protesters climb over Police barricading in Ranchi, as they continue their 'Vidhan Sabha Gherao' march in Ranchi as part of their protest against alleged irregularities in JPSC-JSSC exams. pic.twitter.com/nGfyFW2B0z
— ANI (@ANI) August 10, 2026

এদিকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক হন বিজেপির রাজ্য সভাপতি আদিত্য সাহু এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি। ফলে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ঝাড়খণ্ডে।