এসআইআর-সহ বিভিন্ন নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়ম এবং ‘ভোটচুরি’র অভিযোগ ঘিরে যখন বিতর্ক চলছে, তখন কর্ণাটকের একটি বিধানসভা কেন্দ্রের ভোটগণনার ভিডিও ফুটেজ পেশ করতে না পারায় সুপ্রিম কোর্টের (Supeme Court) প্রশ্নের মুখে পড়ল কমিশন। ফুটেজ খুঁজে না পাওয়ার যুক্তি শুনে অসন্তোষ প্রকাশ করেছে শীর্ষ আদালত (Supeme Court)।
২০২৩ সালের কর্ণাটক বিধানসভা নির্বাচনে শ্রীনগেরি কেন্দ্রের ফলাফল নিয়ে শুরু থেকেই বিতর্ক তৈরি হয়েছিল। প্রথমে কংগ্রেস প্রার্থী টিডি রাজেগৌড়াকে জয়ী ঘোষণা করা হয়। সেই ফলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হন বিজেপি প্রার্থী ডিএন জীবারাজ। তাঁর আবেদনের ভিত্তিতে ওই কেন্দ্রে পুনর্গণনার নির্দেশ দেওয়া হয়। পুনর্গণনার পর পোস্টাল ব্যালটের হিসাবে ২০১ ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী।
এই ফলকে কেন্দ্র করে মামলা গড়ায় সুপ্রিম কোর্ট (Supeme Court) পর্যন্ত। গণনা এবং পুরর্গণনার ভিডিও ফুটেজ প্রকাশের আবেদন জানান কংগ্রেস প্রার্থী। মামলাটির শুনানিতে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সঞ্জীব সচদেবের বেঞ্চের পর্যবেক্ষণ, গণনার ভিডিও ফুটেজ-সহ সংশ্লিষ্ট নথিপত্রর প্রকাশ্যে আনা উচিত নির্বাচন কমিশনের।
কিন্তু আদালতে (Supeme Court)কমিশনের আইনজীবী শেষাদ্রী নায়ডু জানান, গণনার ভিডিও ফুটেজ খুঁজে পাওয়া যাচ্ছে না। কমিশনের এই বক্তব্যে ক্ষোভপ্রকাশ করে তার দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলে শীর্ষ আদালত (Supeme Court)।
আরও পড়ুন: চোট অর্শদীপের! শেষ টি-টোয়েন্টিতে খেলতে পারবেন ভারতীয় পেসার? কী জানালেন সঞ্জু স্যামসন?
বিচারপতিদের স্পষ্ট নির্দেশ, কমিশনের কাছে যে নথি রয়েছে, তা পরবর্তী শুনানিতে আদালতে (Supeme Court) পেশ করতে হবে। এ প্রসঙ্গে আদালত বলে, ‘কী ভাবে আপনারা বলতে পারেন যে, আমরা খোঁজার চেষ্টা করছি? যা আপনাদের কাছে আছে, পরের শুনানিতে তা জমা করুন। না হলে আমরা হস্তক্ষেপ করতে বাধ্য হব। আমরা এই ধরনের বাজে অজুহাত শুনব না।‘ মামলার পরবর্তী শুনানি ১৫ ফেব্রুয়ারি।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/N6g_XzAG6tA?si=5Lk3VfhokaoER7ts” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>